14/06/2026
ভাই একটা বিষয় শেয়ার না করে আর থাকতে পারছি না। Just traumatised হয়ে যাচ্ছি……😞
আসল কথায় আসি—আমার পাশের বিল্ডিং এ । মনে হয় বাবা মা আর একটা ৪-৫ বছরের মেয়ে বাচ্চা থাকে। বিশ্বাস করেন বাচ্চার মা টা বাচ্চাটাকে সারাদিন এতো মারধর করে যে এখন আমি কান্না শুনলেই অস্থির হয়ে যাই। কিভাবে যে চড়-চাপ্পড় গুলা দেয় আমি দিব্যি রুম থেকে শুনতে পাই। মানে রাত নাই দিন নাই মনে হয় কয়েক ঘণ্টা পর পর এমন মারামারি। সন্ধ্যার পর পড়তে বসালেও এমন চিল্লচিল্লি করে। চিৎকার দিয়ে বলবে — ব……….অঅঅ…ল আআআআ….ম ; তারপর একটু পরেই ধপাস ধপাস মারের আওয়াজ তারপর বাচ্চাটার কান্নাকাটি। কান্নার মধ্যেও উনি চিল্লাবে আর পড়াবে। বাচ্চাটার সাথে উনি নরমাল কথাও এতো চিল্লাপাল্লা করে বলে যে কোনো সুস্থ মানুষ রুমে স্থির থাকতে পারবে না। একটু আগেও এমন ভাবে মারতেছিল আর বাচ্চাটা এতো কান্না করতেছিল আমি বলে বুঝাতে পারবো না। আমি জাস্ট অস্থির হয়ে যাচ্ছি। মাঝে মধ্যে মনে হয় পুলিশ কল করি আমার এতো অসহায় লাগে!!!
কি করা উচিত আমার??!!! ভালোই লাগছে না আর।😞