11/05/2026
✅সতর্কতা মূলক পোস্ট:✅
গতকাল সকাল ১১টার দিকে একজন মহিলা ও একজন পুরুষ আমার বাসায় আসতে চান। এপার্টমেন্টের সিকিউরিটি গার্ড ফোন দিলে আমি তাদের পাঠাতে বলি।
আমার বড় বোন একটি স্বনামধন্য বিজনেস পেইজের সত্ত্বাধিকারী। তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। তাঁর অনুপস্থিতিতে তাঁর পেইজের সার্ভে করার জন্য ভ্যাট অ্যান্ড কাস্টমস অফিসার পরিচয়ে তারা আসেন। তক্ষুণি আমাদের বিশ্বস্ত ম্যানেজারও তাদের সাথে আসেন। অনেক বছরের ভ্যাট বাকি সহ মামলা হতে পারে বলেন। তারা আধা ঘণ্টা অবস্থান করেন।একটি ফোন নম্বর দিয়ে যান এবং তাদের অফিসে অতি শীঘ্রই সশরীরে যোগাযোগ করতে বলে যান।
পরে আমার বোনের ওখানে সকাল হলে আমি কল দিই এবং আমার বোনের কথা শুনে আমি হতভম্ব হয়ে যাই। আপার বিজনেসের কোনো প্রকার বকেয়া নেই। তাদের অফিসের যে ঠিকানা দিয়েছে, জানা গেছে সেটা পুরোপুরি ভুয়া। তার মানে এই দুজন প্রতারক চক্রের সদস্য। আমাকে বিভ্রান্ত করে হয়তো কোনো চুরি/ডাকাতির উদ্দেশ্যে এসেছিলো। আমাদের দারোয়ান এবং ম্যানেজারের সতর্কতার কারণে তাদের উদ্দেশ্য হাসিল করতে পারেনি। মহান আল্লাহ তায়া’লার অশেষ রহমতে এবং মুরুব্বি সহ সকলের দোয়ায় এ যাত্রায় রক্ষা পেয়েছি। আলহামদুলিল্লাহ ।
সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন,নিরাপদে থাকুন। আল্লাহ সকলকে হেফাজত করুন।ফি আমানিল্লাহ্।