15/03/2026
ঈদের বাজেট জিজ্ঞেস করা—একটা নীরব অপমান!!
কারও কাছে “তোমার ঈদের বাজেট কত?”—এই প্রশ্নটা হয়তো খুব সাধারণ।
কিন্তু অনেকের জন্য এটা অস্বস্তিকর, অপমানজনক এবং ক্লান্ত করে দেওয়ার মতো একটি প্রশ্ন।
ঈদ তো প্রতিযোগিতা না—কে কত টাকা খরচ করলো, কে কত দামী কাপড় কিনলো, বা কার বাজেট কত বড়।
ঈদ হলো আনন্দের সময়, সম্পর্কের সময়, ভালোবাসা আর একসাথে থাকার সময়।
কারও সামর্থ্য কম, কারও বেশি।
সবাই বাজারের দামের সাথে পাল্লা দিতে পারে না—কখনও কখনও একটা কাপড়ের প্রাইস ট্যাগই আমাদের এক সেমিস্টারের ফি’র মতো মনে হয়🥲।
তাই “ঈদের বাজেট কত?” জিজ্ঞেস করার বদলে
জিজ্ঞেস করুন—
✨ এই ঈদটা কিভাবে কাটাতে চাও?
✨ কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে?
✨ পরিবার বা আত্মীয়দের সাথে দেখা হবে?
কারণ ঈদের আসল আনন্দ টাকার অংকে মাপা যায় না।
সেটা মাপা যায় স্মৃতি, সময় আর মানুষের সাথে কাটানো মুহূর্তে।
— Artisan Odyssey