Knit Craft Crochet :: নিট ক্রাফট ক্রোশে

Knit Craft Crochet :: নিট ক্রাফট ক্রোশে All about crochet and knit and a place to buy all essentials to support your passion for crochet and knit.

Amader ponnoti kinte chaile chobi soho mgs korun...Material order korte hole obosshoi 80% advance payment korte hobe...
Handmade product order korte hole obosshoi 50% advance payment korte hobe.

18/02/2026

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

নতুন আর একটা প্রোজেক্ট করছিলাম। ভেবেছিলাম শেষ করে গায়ে পরে পোস্ট করবো কিন্তু কপালে নেই। ছবিতে কালার ঠিক মতো আসলো না।৩ ন...
05/02/2025

নতুন আর একটা প্রোজেক্ট করছিলাম। ভেবেছিলাম শেষ করে গায়ে পরে পোস্ট করবো কিন্তু কপালে নেই। ছবিতে কালার ঠিক মতো আসলো না।৩ নং ছবির ৪০ নং সুতা এটা আর ইন্সপিরেশন ছিল ৪ নং ছবিটা। এই সুতা দিয়ে বাচ্চাদের আর তাদের বাবার সোয়েটার ও কিছুদিন আগে করলাম। তারপর কিছু সুতা বেঁচে ছিল তাই ভাবলাম ওগুলো দিয়ে এই ফ্লোরাল কার্ডিটা বানাই। কিন্তু সুতা মাত্র আর এতটুকুই আছে। আরো একটা স্লিভ বাকি এবং সেম কালার সুতা আর খুঁজে ও পাচ্ছি না। সেলারের কাছেও শেষ। 😭😭😭

আমার স্বাধের কার্ডি আর বানানো হবে না:(. একবার ভাবলাম বাকি সুতা দিয়ে হাফ হাফ স্লিভ করে অন্য কন্ট্রাস্ট কালার দিয়ে শেষ করবো কিন্তু আর কিছু করতেই ইচ্ছা করছে না। যার পর নাই মেজাজ খারাপ! 😠😠😠😡

আজ আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে ৫ বছর আগের একটা পোস্টের মেমোরি দিয়েছে। অনেক আগের কাজ, দেখে ভালো লাগলো তাই ভাবলাম এখা...
25/01/2025

আজ আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে ৫ বছর আগের একটা পোস্টের মেমোরি দিয়েছে। অনেক আগের কাজ, দেখে ভালো লাগলো তাই ভাবলাম এখানে আবার শেয়ার করি। গেইল শাল। বেশ কয়েকটি বানিয়েছি কিন্তু নিজের জন্য একটাও নেই।

এই সোয়েটার টা বানানো বেশ কয়েকদিন আগেই শেষ হয়েছে তবে শেয়ার করা হয়নি। নরমালের চেয়ে অনেকটাই বেশি সময় লেগেছে সুতার কি...
16/01/2025

এই সোয়েটার টা বানানো বেশ কয়েকদিন আগেই শেষ হয়েছে তবে শেয়ার করা হয়নি। নরমালের চেয়ে অনেকটাই বেশি সময় লেগেছে সুতার কিছু সমস্যার জন্য। এটা হাফ হাতা সোয়েটার আম্মুর জন্য। আম্মু স্পেশালি একটা হাফ হাতা সোয়েটার চাচ্ছিল কাজ করার জন্য। চাদর পরে কাজ করতে পারে না আর ফুল হাতা পরে কাজ করতে গেলে ভিজে যায়। আম্মুর কাজের লোক নেই, নিজেই সব কাজ করে। কাপড় কাচা, রান্না করা, ঘর ঝাড়া মোছা সব কিছু ভালো ভাবে করার জন্য এই রাফ ইউজের হাফ হাতা সোয়েটার বানিয়েছি। আম্মু বলেছিল সিমপল কিছু একটা বানালেই হবে যেহেতু রাফ ইউজের জন্য কিন্তু আমি একটা কেবল প্যাটার্ন করেছি প্রাকটিসের জন্য কারন অনেক দিন কেবল নিটিং করা হয়নি।

এই প্যাটার্নটা করতে অযথাই একটু বেশিই ঝামেলা করেছি আমি। কারন এটা বটম আপ প্যাটার্ন ছিল কিন্তু আমি টপ ডাউন নিট করেছি। তাই পুরো প্যাটার্নটা রিভার্স করতে হয়েছে। অনেক বার করে খুলেছি, প্যাটার্ন গুলিয়ে ফেলেছি, তার উপর সুতায় অনেক প্যাচ ছিল প্লাই ঠিক মত না হওয়ায়। তারপর ও ফাইনালি শেষ হয়েছে। এখন শুধু আম্মুর কাছে পাঠানো বাকি।

একটা নতুন সোয়েটার শুরু করেছি...
03/12/2024

একটা নতুন সোয়েটার শুরু করেছি...

Started something new....
19/11/2024

Started something new....

Update! ছোট মেয়ের সোয়েটার বানানো শেষ! বৃহস্পতিবার ই শেষ হয়েছে। আজ বড়টার টা শুরু করেছি।
06/10/2024

Update!

ছোট মেয়ের সোয়েটার বানানো শেষ! বৃহস্পতিবার ই শেষ হয়েছে। আজ বড়টার টা শুরু করেছি।

Update!বডি করা শেষ, এখন স্লিভ শুরু করেছি। বডি যেমন চেয়েছিলাম তার চেয়ে একটু বড় হয়েছে 🙄 (ছোট মেয়ের বডির মাপ নেয়া আর ...
01/10/2024

Update!

বডি করা শেষ, এখন স্লিভ শুরু করেছি। বডি যেমন চেয়েছিলাম তার চেয়ে একটু বড় হয়েছে 🙄 (ছোট মেয়ের বডির মাপ নেয়া আর যুদ্ধ করা সমান)।

যাই হোক বডির মাঝে সে এখন হারিয়ে গেলেও আশা করা যায় আগামী ২ মাসে সে একটু মোটা হবে (আশায় গুড়ে বালি, তারপরও আশায় বুক বাঁধি)।

অনেকেই বিভিন্ন সময় জানতে চেয়েছেন আমি কেন হঠাৎ সব বন্ধ করে হারিয়ে গেলাম। গত কয়েকদিনেও অনেক মেসেজ ও কমেন্ট পেয়েছি। আসলে আমি সর্বশেষ ভিডিও পোস্ট করার কয়েকদিন পরেই আমার শশুর শাশুড়ি একসাথে করোনা আক্রান্ত হয়ে পরেন। বেশ কয়েকদিন তাদের নিয়ে মরনপণ যুদ্ধ করেও হার মানতে হয়েছে। আমার শশুরকে আমরা বাঁচাতে পারিনি। আলহামদুলিল্লাহ শাশুড়ি ভালো আছেন। এরপর আমাদের মনের অবস্থা অবশ্যই আপনারা বুঝতে পারছেন।

এই হঠাৎ ধাক্কার রেশ যেতে না যেতেই একমাসের মাঝেই আমার বাবা মাও আক্রান্ত হয়ে পরেন। তাদের নিয়ে কি যে আতংক আর অনিশ্চয়তায় দিন কাটিয়েছি! হাসপাতালে বেড না পাওয়ায় বাসায় রাখতে হয়েছে। দু'জনকে দুঘরে। অন্য ঘরে ছোট্ট আরিয়াকে নিয়ে আমরা। ওকে বোঝানোটা কি যে কঠিন ছিল যে কেন নানা নানীর কাছে যাওয়া যাবে না। আমি একা রান্না করে মাস্ক পরে খাবার নিয়ে ঘরে ঢুকতাম। আবার বের হয়ে সাথে সাথে সব ক্লিন করা, গোসল করা! যাই হোক প্রায় ১৫ দিন পর আল্লাহর রহমতে তারা সুস্থ হলেন কিন্তু ততদিনে আমরা মানসিক ভাবে বিপর্যস্ত।

এভাবে ৩ মাস গেল। মানসিক অসুস্থতা কাটার আগেই আমরাও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলাম। এই মহামারীর মাঝে আরিয়াকে কোথাও রাখার সুযোগ ছিল না। শেষে অসুস্থ বাবা মার সাথে বন্ড সই দিয়ে তাকে নিয়ে এক কেবিনে থাকার ব্যবস্থা হলো। হসপিটাল কর্তৃপক্ষ আস্বস্ত হলেন কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়ে বার বার মনে হচ্ছিল আমার সাজানো সংসার ফেলে চলে এলাম, আবার কি সেখানে ফিরতে পারবো! আমি না থাকলে আমার বাচ্চার কি হবে! ওর বাবার কিছু হলে আমি একা কিভাবে ওকে মানুষ করবো!

মৃত্যুর মুখ থেকে কোনমতে বেঁচে ফিরেছি আমরা। ১০ দিন হসপিটালের বেডে শুয়ে মনে হয়েছে বয়স ১০ বছর বেড়ে গেছে। খুব শক্তিশালী স্টেরয়েড ব্যবহার করা হয়েছিল আমাদের জন্য। যেটার প্রভাব এখনো আছে শরীরে। বেঁচে হয়তো গিয়েছি কিন্তু জীবনীশক্তি অনেকটাই কমে গেছে। এখন প্রায়ই অসুস্থ হই। আর ডিপ্রেশন পিছুই ছাড়ছে না। কিছু করার ইচ্ছাটাই হারিয়ে গিয়েছিল যেন। আজ এত বছর পরও সেই আগের উদ্দাম নেই। তারপরও আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছি। জীবনকে নতুন করে ভালোবাসার চেষ্টা করছি। নিজের ভালোবাসা গুলোকে নতুন করে খোঁজার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে এই টুকটাক কাজ করা।

অনেক কথা বললাম। অনেকের অনেক ভুল ধারনা ছিল হয়তো আমার অনুপস্থিতিকে কেন্দ্র করে। তাই সবাইকে একসাথে বিস্তারিত জানালাম। ভালো থাকবেন সবাই। দোয়া রাখবেন!

Update....
27/09/2024

Update....

অনেক দিন পর বাচ্চাদের জন্য আবার একটা কাজ হাতে নিলাম। আপনারা অনেকেই আমাকে পেজে বা চ্যানেলে মেসেজ ও কমেন্ট করে রিপ্লাই পান...
23/09/2024

অনেক দিন পর বাচ্চাদের জন্য আবার একটা কাজ হাতে নিলাম। আপনারা অনেকেই আমাকে পেজে বা চ্যানেলে মেসেজ ও কমেন্ট করে রিপ্লাই পান না। এজন্য আমি খুবই দুঃখিত। আসলে এখন ফেসবুক খুব কম ব্যবহার করি। নিজের আসক্তি কমানোর জন্য সাথে সাথে বাচ্চাদের ও মোবাইল আসক্তি যেন না হয় এজন্য। নোটিফিকেশন ও বন্ধ করা যেন কাজের ব্যাঘাত না হয় বা বাচ্চাদের পড়াশোনা ও ঘুমানোর অসুবিধা না হয়। আমার একাধিক পেজ ও গ্রুপ থাকায় অনেক বেশি নোটিফিকেশন আসে যার বেশিরভাগই অপ্রয়োজনীয়। একারনেই বন্ধ রাখা তবে এতে করে কিছু প্রয়োজনীয় মেসেজ ও কমেন্ট ও আমি মিস করে ফেলি। সবাই এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। ধন্যবাদ!

26/04/2023

Address

Dhaka
1206

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Knit Craft Crochet :: নিট ক্রাফট ক্রোশে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Knit Craft Crochet :: নিট ক্রাফট ক্রোশে:

Share