Ritu's Lifestyle

Ritu's Lifestyle আসসালামু আলাইকুম! 💞
(7)

একজন নারী রাসুলুল্লাহ ﷺ-এর কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ করলেন। তিনি বললেন যে, তার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানা...
29/03/2026

একজন নারী রাসুলুল্লাহ ﷺ-এর কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ করলেন। তিনি বললেন যে, তার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানান এবং তাদের জন্য বারবার খাবার প্রস্তুত ও তাদের আপ্যায়ন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। রাসুলুল্লাহ ﷺ কোনো উত্তর দিলেন না, আর সেই নারী চলে গেলেন।

কিছুক্ষণ পরে রাসুলুল্লাহ ﷺ সেই নারীর স্বামীকে ডেকে বললেন, “আজ আমি তোমার অতিথি হবো।

তখন সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন, “আল্লাহর রাসুল ﷺ আজ আমাদের অতিথি হবেন।”

তার স্ত্রী খুব আনন্দিত হলেন এবং অনেক চেষ্টা ও যত্ন নিয়ে যা কিছু খাবার ছিল তা দিয়ে রাসুলুল্লাহ ﷺ-এর জন্য খাবার প্রস্তুত করলেন।

যখন রাসুলুল্লাহ ﷺ তাদের ঘরে এসে তাদের আতিথেয়তার সম্মান গ্রহণ করলেন, তখন তিনি সেই ব্যক্তিকে বললেন, “তোমার স্ত্রীকে বলো, সে যেন সেই দরজা দেখে, যেখান দিয়ে আমি এই ঘর ত্যাগ করব।”

নারী সেই দরজা দেখলেন এবং দেখতে পেলেন, রাসুলুল্লাহ ﷺ-এর পেছনে ঘর থেকে বিভিন্ন ধরনের প্রাণী, বিচ্ছু এবং ক্ষতিকর জীব বের হয়ে যাচ্ছে। তিনি এ দৃশ্য দেখে এতটাই বিস্মিত হলেন এবং আল্লাহর মহান কুদরত উপলব্ধি করে অজ্ঞান হয়ে পড়লেন।

যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তখন রাসুলুল্লাহ ﷺ তাকে বললেন, “এটাই ঘটে যখন একজন অতিথি তোমার ঘর থেকে বিদায় নেয়। তার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষতি, পরীক্ষা-নিরীক্ষা এবং বিপদ তোমার ঘর থেকে বেরিয়ে যায়। অতিথির প্রতি সম্মান দেখিয়ে এবং আপ্যায়নের কষ্ট স্বীকার করার পেছনে এটাই হেকমত।”

রাসুলুল্লাহ ﷺ আরও বলেন, “যে ঘরে বেশি অতিথি আসে, আল্লাহ সেই ঘরকে ভালোবাসেন। এর চেয়ে উত্তম ঘর আর কিছুই হতে পারে না যেখানে তরুণ ও বৃদ্ধ সবার জন্য দরজা খোলা থাকে। এমন ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে।”

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “যখন আল্লাহ কোনো জাতির জন্য কল্যাণ চান, তখন তিনি তাদের জন্য একটি উপহার পাঠান।” সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, “কী ধরণের উপহার, হে আল্লাহর রাসুল?” তিনি বললেন, “অতিথি তার নিজের রিজিক নিয়ে আসে এবং গৃহের লোকদের পাপ সঙ্গে নিয়ে যায়।”

হাদিসে আরও এসেছে— "মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছানো থাকে, তা না উঠানো পর্যন্ত ফিরিশতারা তোমাদের ওপর রহমত বর্ষণ করতে থাকে। [তাবরানী, মুজামুল আওসাত, হাদীস নং ৪৭২৯]

তাই জেনে রাখুন, অতিথি হলো জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে।” [সহিহ বুখারি : ৬০১৮]

সংগ্রহীত

কালো পোশাক পরা সোহেল নামের ছেলেটিকে একটি ভিডিওতে দেখা গেছে। সে খুব সহজে পানিতে ঝাঁ'প দিয়ে বা পাশের লঞ্চে উঠে নিজের প্রাণ...
19/03/2026

কালো পোশাক পরা সোহেল নামের ছেলেটিকে একটি ভিডিওতে দেখা গেছে। সে খুব সহজে পানিতে ঝাঁ'প দিয়ে বা পাশের লঞ্চে উঠে নিজের প্রাণ বাঁ!চাতে পারত। কিন্তু সে মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল নিজের কথা। কারণ পাশে বসা ছিল তার গর্ভবতী স্ত্রী। নিজের জীবনের চেয়ে স্ত্রীর জীবনই তখন তার কাছে বড় মনে হয়েছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে সং-ঘ ষ-টি ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলো,,।
একেই বলে দায়িত্ববোধ,
একেই বলে পুরুষ।
😔

🌙 লাইলাতুল কদরের রাতে আমলের একটি সহজ গাইডলাইনলাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। তাই এই রাতের প্রতিটি মুহূর্...
10/03/2026

🌙 লাইলাতুল কদরের রাতে আমলের একটি সহজ গাইডলাইন
লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। তাই এই রাতের প্রতিটি মুহূর্ত যেন ইবাদতে কাটে, সেজন্য একটু পরিকল্পনা করে নেয়া ভালো।
প্রস্তুতি:
সর্বপ্রথম চেষ্টা করবেন দুপুরের দিকে একটু বিশ্রাম করে নিতে, যেন রাতে জেগে ইবাদত করার শক্তি পাওয়া যায়, ইনশাআল্লাহ। গোসলসহ প্রয়োজনীয় বড় কাজগুলো আগেই সেরে রাখুন, যাতে মাগরিবের পর এক মুহূর্ত সময়ও নষ্ট না হয়।
🌙 ১। মাগরিবের পর
মাগরিবের পর থেকে অহেতুক স্ক্রিন টাইম, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, টিভি দেখা থেকে বিরত থাকুন।
হাতে কোনো কাজ থাকলেও মুখে দোয়া ও জিকির করতে থাকুন।
🌙 ২। কথাবার্তায় সতর্ক থাকুন
মাগরিবের পর থেকেই কদরের রাতের শুরু হতে পারে।
তাই খেয়াল রাখবেন—
গীবত, পরনিন্দা বা অপ্রয়োজনীয় কথা যেন না হয়।
এইসব গুনাহের কারণে যেন আপনার কদরের রাত নষ্ট না হয়ে যায়।
🌙 ৩। মাগরিবের নামাজের পর
মাগরিবের নামাজ শেষে সন্ধ্যার দোয়া ও জিকিরগুলো বই দেখে ভালোভাবে পড়ে নিন।
এগুলো আপনার পুরো রাতের ইবাদতকে সহজ করে তুলবে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করবে, ইনশাআল্লাহ।
🌙 ৪। এশার নামাজ
ভাইরা মসজিদে গিয়ে এশা ও তারাবির নামাজ আদায় করবেন।
বোনেরা ঘরে একই সময়ে নামাজ শুরু করে দিবেন, যেন পূর্ণ এনার্জি নিয়ে দীর্ঘ সময় ইবাদত করতে পারেন।
🌙 ৫। নফল নামাজ ও কুরআন তিলাওয়াত
এশার নামাজের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কদরের নিয়তে ২ রাকাত করে নফল নামাজ পড়তে পারেন।
নামাজ শেষে কুরআন তিলাওয়াত করতে পারেন।
🌙 ৬। রাত ১টা – ২টা : জিকির ও দোয়া
🔹 কদরের রাতের সর্বশ্রেষ্ঠ দোয়া:
"আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি।"
🔹 জান্নাতে গাছ লাগানোর জিকির:
"সুবহানাল্লাহিল আ'যিম ওয়া বিহামদিহি"
🔹 আরো পড়তে পারেন —
সুবহানাল্লাহ (১০০+ বার)
আলহামদুলিল্লাহ (১০০+ বার)
আল্লাহু আকবার (১০০+ বার)
লা ইলাহা ইল্লাল্লাহ (১০০+ বার)
আস্তাগফিরুল্লাহ (১০০+ বার বা যত বেশি সম্ভব)
বেশি বেশি দুরুদ শরীফ
🔹 অন্যান্য জিকির:
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদীর (১০০ বার)
দোয়া ইউনুস:
"লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমীন"
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আ'যিম
🔹 এছাড়াও পড়তে পারেন:
লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ
সূরা ইখলাস
সায়্যিদুল ইস্তিগফার
সূরা মুলক
সূরা বাকারার শেষ দুই আয়াত
কুরআনে উল্লেখিত বিভিন্ন দোয়া
🔹 জান্নাত প্রার্থনা ও জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা:
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফিরদাউস।
আল্লাহুম্মা আজিরনি মিনান্নার।"
🌙 ৭। রাত ২টা – ৩টা : তাহাজ্জুদ নামাজ
এই সময় ধীরে ধীরে তাহাজ্জুদ নামাজ পড়ুন।
রুকু ও বিশেষ করে সিজদায় বেশি সময় নিয়ে দোয়া করুন।
সিজদায় নিজের সব প্রয়োজন আল্লাহর কাছে খুলে বলুন।
🌙 ৮। সালাতুল হাজত
মনের বৈধ কোনো প্রয়োজন থাকলে সালাতুল হাজত নামাজ পড়তে পারেন।
এটিও ২ রাকাত করে নফল নামাজ।
🌙 ৯। শেষ রাতের দোয়া
শেষ রাতে অবশ্যই হাত তুলে আল্লাহর কাছে কাঁদুন।
নিজের সব দুঃখ, কষ্ট ও প্রয়োজন খুলে বলুন।
বলুন—
"হে আমার মালিক, আমি আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই..."
🌙 ১০। সাহরি ও ফজর
সাহরি খান এবং ফজরের নামাজ আদায় করুন।
✨ গুরুত্বপূর্ণ কথা:
রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলো (২১, ২৩, ২৫, ২৭, ২৯)-এর যেকোনো একটি রাতই লাইলাতুল কদর হতে পারে।
তাই এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করুন।
🤲 আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তাওফিক দান করুন, আমিন।

27/02/2026

এত বড় ভূমিকম্প,,, আল্লাহ সবাইকে হেফাজত করো!

সৎ পথে চলা অনেক কষ্টের,, আব্বা ৫০ জন কে জিজ্ঞেস করার পরে একটা পানি বিক্রি হয়,, এভাবেই সাংবাদিকের কাছে বিনয়ের সাথে দুঃখ...
26/02/2026

সৎ পথে চলা অনেক কষ্টের,, আব্বা ৫০ জন কে জিজ্ঞেস করার পরে একটা পানি বিক্রি হয়,, এভাবেই সাংবাদিকের কাছে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করছিলেন এই বৃদ্ধ পানি বিক্রেতা,,😥

তিনি জানান,,,ছেলেরা বিয়ে-শাদী করে আলাদা হয়ে গেছে,, দুইজন মেয়ে পড়ালেখা করে,,,
এখন তো রোজার মাস কেউ নিতে চায় না,,ইফতারের পরে থেকে রাত এগারোটা পর্যন্ত পানি বিক্রি করি,,,,
আহা জীবন,,,, 😔

সবার কাছে অনুরোধ এমন বয়স্ক মানুষ দেখলে প্রয়োজন না থাকলেও কিনবেন!

এক ব্যক্তি প্রতি রাতে ‘আল্লাহ, আল্লাহ’ বলে যিকির করত।একদিন শয়তান তার মনে কুমন্ত্রণা দিয়ে বলল, “তুমি তো সারারাত ধরে ‘আল্ল...
26/02/2026

এক ব্যক্তি প্রতি রাতে ‘আল্লাহ, আল্লাহ’ বলে যিকির করত।একদিন শয়তান তার মনে কুমন্ত্রণা দিয়ে বলল, “তুমি তো সারারাত ধরে ‘আল্লাহ, আল্লাহ’ বলে চিৎকার করছ। কিন্তু কই? আল্লাহর পক্ষ থেকে তো একবারও ‘লাব্বাইক’ (আমি হাজির ) উত্তর এলো না। আল্লাহর দরবার থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তবুও তুমি কেন নির্লজ্জের মতো ডেকেই যাচ্ছ?”

শয়তানের এই কথায় লোকটির মন ভেঙে গেল। সে ভাবলো, “সত্যিই তো,,, আল্লাহ যদি আমাকে গ্রহণ করতেন, তবে কোনো একটা ইশারা তো অবশ্যই দিতেন।” দুঃখে সে যিকির বন্ধ করে দিল এবং মন খারাপ করে ঘুমিয়ে পড়ল।

স্বপ্নে সে হযরত খিজির (আ.)-কে সবুজ উদ্যানে দেখতে পেল। হযরত খিজির আ. তাকে জিজ্ঞেস করলেন:
“হে আল্লাহর বান্দা! তুমি হঠাৎ যিকির করা থামিয়ে দিলে কেন? তুমি কি আল্লাহকে ডাকতে অনুতপ্ত?”

লোকটি বলল, আমি এত ডাকলাম কিন্তু ওপাশ থেকে কোনো ‘লাব্বাইক’ (সাড়া) পেলাম না। তাই আমার ভয় হচ্ছে, আমি হয়তো আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত। তিনি হয়তো আমাকে চান না।”

হযরত খিজির (আ.) তাকে বললেন, “আল্লাহ তোমাকে এই কথাগুলো জানাতে বলেছেন,

তোমার এই 'আল্লাহ আল্লাহ' বলাটাই হলো আমার লাব্বাইক।তোমার মনের এই যে ব্যথা, আবেগ এবং জ্বালা এগুলো সব আমারই পাঠানো দূত। আমি তোমাকে তাওফিক দিয়েছি বলেই তুমি আমাকে ডাকতে পারছ।

তোমার এই ভয় এবং ভালোবাসা হলো আমার দয়ার রশি, যা দিয়ে আমি তোমাকে আমার কাছে ধরে রেখেছি।’

তুমি যতবার ‘ইয়া রব’ (হে প্রভু) বলো, প্রতিটি ডাকের ভেতরে আমার অসংখ্য ‘লাব্বাইক’ (আমি হাজির) লুকিয়ে থাকে।’

মূর্খ ও গাফেল মানুষদের আমি এই সুযোগ দিই না। তাদের মুখে ও হৃদয়ে আমি তালা লাগিয়ে দিই, যাতে তারা আমাকে ডাকতে না পারে। আমি ফেরাউনকে বিপুল ধন-সম্পদ ও রাজত্ব দিয়েছিলাম, কিন্তু তাকে কোনো দুঃখ-কষ্ট দিইনি। ফলে সে জীবনে একবারও ‘আল্লাহ’ বলে ডাকার প্রয়োজন অনুভব করেনি। সে নিজেকেই খোদা দাবি করেছিল।’

যে সম্পদ বা সুখ তোমাকে আমার কাছ থেকে ভুলিয়ে রাখে, তার চেয়ে সেই দুঃখ বা ব্যথা অনেক ভালো, যা তোমাকে গোপনে আমার কাছে নিয়ে আসে।’

কবিতার পরের অংশে আল্লামা রুমী (রহ.) আত্মসংযম ও শয়তানের ধোঁকা সম্পর্কে সতর্ক করে বলেন:

১. বিনা কষ্টে এবং ধৈর্য ছাড়া কোনো বিজয় আসে না।‘সবর’ হলো সুখের চাবি।

২. শয়তান এবং দুনিয়ার মোহ তোমাকে প্রতিনিয়ত ডাকছে, ‘এসো বন্ধু, আমি তোমাকে পথ দেখাই’। কিন্তু সাবধান! এরা ইউসুফ (আ.)-এর ভাইদের মতো, যারা নেকড়ে বাঘের স্বভাবে ভরা। এরা তোমাকে মিষ্টি কথা বলে ফাঁদে ফেলবে।

৩. শিকারি যেমন পাখির ডাক নকল করে অন্য পাখিকে ফাঁদে ফেলে, দুনিয়াও তেমন। সে তোমাকে ডাকে, “এসো, এটা তোমারই ঘর।” কিন্তু বুদ্ধিমান পাখি (মুমিন) সেই ডাকে সাড়া দেয় না।

ঘটনার শিক্ষনীয় দিক :
১. আমরা যে আল্লাহকে ডাকার সুযোগ পাচ্ছি, এটাই প্রমাণ করে যে আল্লাহ আমাদের ডাক শুনছেন এবং পছন্দ করছেন। উত্তর না এলেও ডাক থামানো যাবে না।
২. বিপদ-আপদ মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে, তাই এটিও এক প্রকার রহমত।
৩. শয়তান মানুষকে নিরাশ করতে চায়। সে বলে, “তোমার ইবাদত কবুল হচ্ছে না।” এই চিন্তাকে প্রশ্রয় দেওয়া যাবে না।

📖 মাসনবী মা'নাবী
✒️ আল্লামা জালালুদ্দীন রূমী রহ.

সাওয়াবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে!

১ভরিতে যাকাত কতো?দাম দেখে নয় নিসাব দেখে যাকাত দিনআজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রায় ২ লাখ ৫৬ হাজার।দাম বাড়ায় অনেকেই যাকা...
25/02/2026

১ভরিতে যাকাত কতো?

দাম দেখে নয় নিসাব দেখে যাকাত দিন

আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রায় ২ লাখ ৫৬ হাজার।
দাম বাড়ায় অনেকেই যাকাত নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন তাই না..?
দাম বাড়ার সাথে সাথে অনেকে অনেক অদ্ভুত আজাইরা বিভ্রান্তিকর কথা বলছে । যেমন আগে সাড়ে সাত ভরি থাকলে ফরজ হতো, কারন দাম কম ছিলো এখন ১ ভরিতে যাকাত আসবে হেন-তেন । একদম মিথ্যা তথ্য । দামের সাথে যাকাতের নিয়মের কোনও সম্পর্ক নেই ।
ইসলাম ২০২৬ এর জন্যে আলাদা নিয়ম করে নাই ।

দুইটা হিসাব মনে রাখলেই হয়—
- ৭.৫ ভরির নিচে শুধু স্বর্ণ থাকলে যাকাত ফরজ না
- স্বর্ণ কম হলেও যদি নগদ টাকা/রূপা মিলিয়ে নিসাব পূর্ণ হয়, তখন যাকাত ফরজ

যাকাত নির্ধারিত হয় “নিসাব” পরিমাণ নিয়ে । এখনও অনেকেই এইটা কি তা জানে না । নিসাব নির্ধারণ হয় দুইভাবে:
**স্বর্ণের নিসাব - ৭.৫ ভরি স্বর্ণ(৮৭.৪৮ গ্রাম)
শুধু স্বর্ণ যদি এর কম হয়, যাকাত ফরজ না।মানে আপনার ৮-৯-১০-৫০-১০০ ভরি যাই থাকুক এবার সম্পূর্ণটাই দিতে হবে স্বর্ণ বিক্রি করলে যত টাকা আসত তার ২.৫% ।

**রূপার নিসাব- ৫২.৫ ভরি রূপা(৬১২ গ্রাম)
যদি কারো মোট সম্পদের মূল্য(স্বর্ণ + নগদ টাকা + ব্যবসার মাল)এই পরিমাণ রূপার মূল্যের সমান বা বেশি হয় তাহলে যাকাত ফরজ।

এখন কোন ক্ষেত্রে কম স্বর্ণ থাকলেও যাকাত ফরজ হয়ে যাবে সেটার একটা উদাহরণ দেই । কারো আছে ৩ ভরি স্বর্ণ
সাথে নগদ টাকা আছে ৩–৫ লাখ।
এই মোট সম্পদের মূল্য যদি ৫২.৫ ভরি রূপার বর্তমান বাজারমূল্যের সমান বা বেশি হয়,তাহলে তার উপর যাকাত ফরজ।

মনে রাখার শর্টকাট:
স্বর্ণ বেশি? স্বর্ণের নিসাব দেখুন
স্বর্ণ কম কিন্তু টাকা আছে? রূপার নিসাব দেখুন ।

আমার কাছে মনে হয় নিজের সামর্থ্য অনুযায়ী কারো হকটা ফিরিয়ে দেওয়া কখনো ভয় হতে পারে না।
স্বর্ণের দাম বাড়ছে, হ্যাঁ এই বছর যাকাতে কষ্ট হবে অনেকেরই।
কিন্তু যদি সেই কষ্টে কারো ঘরে এক মুঠো হাসি আসে,
তাহলে সেই যাকাতই তো বরকত।

ইসলাম অসম্ভব বোঝা দেয় না ।যদি বাস্তবে দেখা যায়, কারো কাছে সব সম্পদই স্বর্ণ, নগদ টাকা একেবারেই নেই
বিক্রি করলে বড় ক্ষতি হবে
তাহলে শরিয়ত এই পথগুলো খোলা রেখেছে:

স্বর্ণ দিয়েই যাকাত দেওয়া
- স্বর্ণের ২.৫% অংশ আলাদা করে দেওয়া,এটাই সবচেয়ে ন্যায়সঙ্গত সমাধান।

- আংশিক বিক্রি করে দেওয়া
সব না, যতটুকু দরকার ততটুকু বিক্রি।

যাকাত দারিদ্র্য বাড়ায় না,যাকাত সম্পদ কমায় না।
যাকাত আসলে সম্পদকে নিরাপদ করে।
স্বর্ণের দাম বাড়ছে এটা পরীক্ষা।কিন্তু সেই পরীক্ষার ভেতরেই আল্লাহ সহজ রাস্তা রেখেছেন।

সংগ্রহীত

নগ্নতা ছিল আল্লাহ তায়ালার পক্ষ থেকে মানুষের উপর আ যাব, কিন্তু এখন তারা এটাকে স্বাধীনতা বলে দাবি করে, নগ্নতা কখনো সভ্যতা...
24/02/2026

নগ্নতা ছিল আল্লাহ তায়ালার পক্ষ থেকে মানুষের উপর আ যাব,
কিন্তু এখন তারা এটাকে স্বাধীনতা বলে দাবি করে, নগ্নতা কখনো সভ্যতা হতে পারে না ।

দুঃখ দিলা!খোঁজ নেওয়ার মানুষ দিলানা মাবুদ,,,🥹
23/02/2026

দুঃখ দিলা!
খোঁজ নেওয়ার মানুষ দিলানা মাবুদ,,,🥹

22/02/2026

একজন মহিলার হাতে সব নারীর দায়িত্ব কে দিল? 🙄
কই আমি বা আমার পাশের বাড়ির ভাবি, চাচিরা তো দেই নাই,,

ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়া এবং আর্নিং করাই ছিল আমার একমাত্র লক্ষ্য, এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাতে সফল ও হতে পেরেছি। (আ...
21/02/2026

ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়া এবং আর্নিং করাই ছিল আমার একমাত্র লক্ষ্য, এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাতে সফল ও হতে পেরেছি। (আলহামদুলিল্লাহ)
আমার পেইজে তিন ডলার পর্যন্ত আরনিং হইছে কিন্তু এখন আমি আর এই পেজ থেকে ইনকাম করতে চাচ্ছি না যেটার পেছনে অনেক কারণ রয়েছে,,, খুবই স্বল্পমূল্যে আমি পেজটা বিক্রি করতে চাচ্ছি। ( ফুল এক্সেস দিয়ে দিব )
যদি কেউ নিতে আগ্রহী হন নক দিবেন!

খুব এমারজেন্সি অর্ডার ছিল, অল্প সময়ের মধ্যে বেস্ট টা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি । আলহামদুলিল্লাহ কাস্টমার হ্যাপ...
16/02/2026

খুব এমারজেন্সি অর্ডার ছিল, অল্প সময়ের মধ্যে বেস্ট টা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি । আলহামদুলিল্লাহ কাস্টমার হ্যাপি! 😊

Address

West Kazipara, Mirpur Dhaka
Dhaka
8242

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ritu's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share