13/04/2026
আগামীকাল যারা বাসা থেকে বের হবেন তারা নিচের প্রশ্নগুলা মাথায় রাখতে পারেন:
১) এটা বাংলা কত সাল শুরু হলো?
- ১৪৩৩
২) কোন মাস শেষ হয়ে বৈশাখ শুরু হলো/আগের বাংলা মাস কোনটা ছিলো?
- চৈত্র
৩) বাংলা মাস কয়টি?
- ১২টি
৪) বাংলা ঋতু কয়টি?
- ৬টি
৫) বাংলা মাসগুলোর নাম কি?
- বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র
৬) বাংলা পঞ্জিকায় কতদিনে এক বছর?
- ৩৬৫ দিন, অধিবর্ষ(লিপ ইয়ার) হলে ৩৬৬ দিন।
৭) ভাষা আন্দোলন কতো সালে হয়েছিলো?
- ১৯৫২ সালে(ইংরেজী), ১৩৫৮ সন(বাংলা)
প্রশ্নগুলো মুখস্ত করে বের হবেন, হিটখোর সাংবাদিক/কনটেন্ট ক্রিয়েটররা হুটহাট চলে আসতে পারে। কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে প্যানিক করবেন না, মাথা ঠান্ডা রেখে উত্তর দিবেন।🙂
সবাইকে নববর্ষের শুভেচ্ছা ১৪৩৩ ❤️
#নববর্ষ