19/06/2026
🌿 কৃতজ্ঞতা SME Foundation-এর প্রতি 🌿
আজ সত্যিই অনেক আনন্দ আর তৃপ্তি অনুভব করছি।
ইকো প্রিন্ট শেখার পর আমি দীর্ঘ সময় ধরে এটি নিয়ে গবেষণা করেছি। দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থেকে যা শিখেছি, তা নিজের দেশে ফিরে বাংলাদেশের পরিবেশ, পাতা, কাপড় ও সংস্কৃতির সঙ্গে মিলিয়ে কাজ করা মোটেও সহজ ছিল না। বিশেষ করে যখন কাজটি সম্পূর্ণ প্রকৃতি ও ন্যাচারাল উপাদানকে কেন্দ্র করে।
বাংলাদেশে ইকো প্রিন্ট খুব বেশি পরিচিত ছিল না। তাই অনেক পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা এবং পরিশ্রমের মাধ্যমে আমি এই কাজ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। পথে অনেক প্রিয় মানুষের উৎসাহ ও সহযোগিতা পেয়েছি।
যখন অনেকেই আমাকে প্রশিক্ষণ শুরু করার জন্য বলেছিলেন, তখনও ভাবিনি মানুষ ইকো প্রিন্টকে এতটা ভালোবাসবে। আজ এত মানুষের আগ্রহ, ভালোবাসা ও উৎসাহ দেখে আমি সত্যিই অভিভূত।
একজন প্রশিক্ষকের সবচেয়ে বড় সার্থকতা তখনই আসে, যখন তার অংশগ্রহণকারীরা শেখা বিষয় কাজে লাগিয়ে সুন্দর সুন্দর কাজ তৈরি করেন। আমার প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীদের কাজ যখন দেখি, তখন হৃদয় ভরে যায় আনন্দে। মনে হয়, আমার শেখানো জ্ঞান বাস্তবেই কাজে লাগছে।
আমি সবসময় চেষ্টা করেছি যেন সবাই সহজভাবে শিখতে পারেন এবং নিজেদের সৃজনশীলতাকে আরও এগিয়ে নিতে পারেন।
সোশ্যাল মিডিয়ায় আপনাদের এত ভালোবাসা ও সমর্থন দেখে বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে যে, ইকো প্রিন্ট নিয়ে বাংলাদেশের নারীরা অনেক দূর এগিয়ে যেতে পারবেন, ইনশাআল্লাহ।
বিশেষ কৃতজ্ঞতা SME Foundation-এর প্রতি। তাদের আন্তরিক সহযোগিতা ও আস্থার কারণেই আজ ইকো প্রিন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পেয়েছে।
ধন্যবাদ সম্মানিত জনাব আনোয়ার হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন , Madam, Masud Sir, Emu Apu এবং Salma Apu-কে। আপনারা আমাকে যোগ্য মনে করেছেন, বিশ্বাস করেছেন এবং এই কাজকে বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে পাশে থেকেছেন।
এই পথচলা শুধু আমার নয়, আমাদের সবার।
ইনশাআল্লাহ, সামনে আরও সুন্দর কিছু কাজ, আরও দক্ষ নারী উদ্যোক্তা এবং আরও বড় স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব।
🌿 Dildony’s Creation
Creation For Satisfaction