Ajke ki banabo?

Ajke ki banabo? যা ভাল্লাগে, তাই বানাই।
🇧🇩
(2)

12/06/2026

আসসালামু আলাইকুম!!!

অত্যন্ত দুঃখিত এতোদিন কিছু রেসিপি শেয়ার না করার জন্য, আসলে ঈদের দুইদিন পরেই ক্লাস শুরু হয়ে যাওয়ায় আমি আর রেসিপি এডিট করার সময় পাইনি। আপনারা অনেকেই ইনবক্সে ম্যাসেজ দিয়ে জানতে চেয়েছিলেন কোথায় চলে গেসি আমি আপনাদেরকে ধন্যবাদ এইটুকু খবর নেওয়ার জন্য 🥹🫶

চলেন আজকে আমরা বানাবো বিফ কলিজা ভুনা। একদম পারফেক্ট বিফ কলিজা ভুনা এখন আপনিও রান্না করতে পারবেন। রেসিপিতে জটিল কিছুই নেই আমি চেষ্টা করেছি কিভাবে কলিজা পরিষ্কার করতে হয় সেটাও দেখিয়ে দেওয়ার😁

আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাজে লাগবে, ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন এবং পেইজটা ফলো করবেন 🫶

আল্লাহ হাফেজ ❤️

12/06/2026

রেসিপি আপলোড দিবো এমন সময় ফেসবুকের নাটক শুরু হইসে -_- ভাবলাম পেইজই হয়তো নাই আমার -_-

যাইহোক আপনারা ঢুকতে পারছেন? 🥹

12/06/2026

অনেক অনেক দুঃখিত এতোদিন অনেক ব্যস্ত থাকায় কিছুই পোস্ট করা হয়নি। আসলে ঈদের পরেই ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়ে যাওয়ায় আর কন্টেন্ট বানানোর সময় পাইনি🥹🙏🙏

তো একটু গেস করেন আজকে কী বানাবো?? আজকেরটা খুব সহজ কিন্তু😁 রেসিপি আসছে কিছুক্ষণ পরেই 🫶

28/05/2026

আসসালামু আলাইকুম!!!
ঈদ মোবারক ❤️❤️❤️❤️

আজকে মা সবকিছু রান্না করেছে, আমি শুধু বোরহানি বানিয়েছি😁😁

27/05/2026

আসসালামু আলাইকুম!!! ঈদ মোবারক ❤️❤️

অনেকেই অনেক্ষণ ধরে অপেক্ষা করছেন এই রেসিপির জন্য। চলেন আজকে আপনাদের একদম পারফেক্ট বিফ কালা ভুনা রান্না শিখাই 😁😁।

এখন অনেক রাগ হবেন কিন্তু আমি অনেক রেসিপি ক্রিয়েটরের কালা ভুনা রান্না দেখলে অবাক হয়ে যাই যে এগুলা কী রান্না পারেনা নাকি😭😭😭 আবার অনেকের নাকি ৩২ থেকে ৬০ রকমের মসলাও লাগে কালা ভুনা রান্না করতে মানুষ ঐসব জায়গায় গিয়ে আবার খায়ও🙄🙄

অথেনটিক কালা ভুনা মসলায় শুধুমাত্র ১৩টা মসলা লাগে (অবশ্যই ধনিয়া, জিরা, আদা, রসুন, হলুদ, মরিচ বাদে)

দুইটা কথা সবসময় মনে রাখবেন:-
১/ কালোজিরা, কালো রং, রঙ চা, চার্কোল পাউডার দিয়ে রান্না করা গরুর মাংস কালা ভুনা না।
২/ চিটাগং ছাড়া অন্য কোনো জেলায় অরিজিনাল কালা ভুনা রান্না হয়না।

কালা ভুনার মসলার উপকরণ কমেন্টে পেয়ে যাবেন। এখন থেকে চোখ বন্ধ করেও কালা ভুনা রান্না করতে পারবেন 😁😁

27/05/2026

আসসালামু আলাইকুম!!! ঈদ মোবারক ❤️❤️

কালকে ঈদের দিন একটু বিফ কালা ভুনা খাবেন না?? একদম 💯💯 অথেনটিক রেসিপি আসছে কিছুক্ষণ পরেই 😁

27/05/2026

ঈদ মোবারক ❤️❤️❤️❤️ সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দোয়া করি আপনাদের ঈদ পরিবারের সকলের সাথে আনন্দ এবং উল্লাসে কাটুক।

Laziz Agro Limited কে ধন্যবাদ ঈদের খুশী ভাগাভাগি করে নেওয়ার জন্য 😁😁😁🫶🫶

26/05/2026

আসসালামু আলাইকুম!!!
চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে।

Welcome back to my series "Travel on The Plate" where I teach you recipes from around the globe

আজকে আমরা বানাবো ইন্দোনেশিয়ান বিফ রেনদাং। (Beef Rendang, Sumatra, Indonesia 🇲🇨)

এই বিফ কাড়ির থেকে মজার বিফ কাড়ি আপনি আর কোথাও পাবেন না। নারিকেল দুধ এ রান্না করা নরম গরম বিফ খেয়ে আপনি মুগ্ধ হইতে বাধ্য😁
এই সুন্দর কাড়ি পেস্ট থেকে খুব সুন্দর এরোমা আসে যাতে আপনার ঘর ভরে যাবে। স্লো কুকড এই বিফ একদম মাখনের মতো নরম।

এই ডিশের অরিজিন ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার মিনাংকাবাউ সম্প্রদায়ের মাধ্যমে। CNN এর লিস্টে ২০১১ এবং ২০১৭ সালে "World's Most Delicious Dish" নমিনেটেড হয়।

মজার ব্যাপার হইলো "Rendang" শব্দটাই আসছে মিনাংকাবাউ সম্প্রদায়ের প্রচলিত কথা "Merandang" থেকে যার মানে হলো অল্প আচে লম্বা সময় ধরে রান্না করা, আর এই কাড়ি লম্বা সময় সংরক্ষণের জন্য রান্না করা হতো কারণ এর মধ্যে থাকা হলুদ, আদা এবং অন্যান্য ন্যাচারাল প্রিজার্ভেটিভ এর কারণে অনেকদিন ভালো থাকে।

তো আপনারা গরু বা খাসির মাংস দিয়ে এই কাড়িটা রান্না করবেন কারণ ট্রেডিশনালি রেড মিট দিয়েই এই রান্না করা হয়।

অনেক জ্ঞ্যান দিয়ে ফেললাম এই ডিশ নিয়ে কিন্তু তাও অনেক অনেক কিছু বলার বাকি এটা নিয়ে। কোনোদিন বই লিখলে হয়তো শেয়ার করবো 😁

আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, এবং এই ঈদে ফ্যামিলির সাথে এটা এঞ্জয় করবেন। ভালো লাগলে ভিডিওটা প্লিজ শেয়ার করবেন 🫶

আল্লাহ হাফেজ 🫶🫶

26/05/2026

কয়েকদিন গায়েব হয়ে যাওয়ার জন্য দুঃখিত, ইউনিভার্সিটির ক্লাস ছিলো 🥹🥹। অপেক্ষা করেন কুরবানির ঈদ উপলক্ষে কিছুক্ষণ পরেই পৃথিবীর সবচেয়ে বেস্ট বিফ কাড়ির গল্প শুনাবো 😁😁

সল্যুশন একটাই, রেপিস্ট গুলার পাবলিক এক্সি*কিউ*শন। নাইলে সবাই ধইরা জানোয়ারটারে সাই*জ কইরা ফেলেন 🤲🤲দয়া করে কয়েকদিনের জন্য ...
21/05/2026

সল্যুশন একটাই, রেপিস্ট গুলার পাবলিক এক্সি*কিউ*শন। নাইলে সবাই ধইরা জানোয়ারটারে সাই*জ কইরা ফেলেন 🤲🤲

দয়া করে কয়েকদিনের জন্য ব্রেক দিন আমাকে এই ঘটনার পরে মন মানসিকতা ভালো নেই 🙏

এটা একটা ব্যবসায়িক পেজ। আমরা পণ্য বিক্রি করি, খাবার নিয়ে কথা বলি, দৈনন্দিন জীবনের গল্প করি।

কিন্তু আজ আমরা চুপ থাকতে পারছি না।
কারণ কিছু কিছু বিষয় ব্যবসার চেয়ে অনেক বড়।

আমরা ভেঙে পড়েছি। আমরা ক্রোধিত। আমরা লজ্জিত — দেশের জন্য নয়, বরং এই দেশের কিছু মানুষের কৃতকর্মের জন্য।

রামিসা। আর পাঁচটি ঘটনা। পাঁচটি

যে পরিবার তাদের মেয়েকে হারিয়েছে — কোনো পোস্ট, কোনো কালো ডিপি, কোনো মোমবাতি তাকে ফিরিয়ে দিতে পারবে না। এই অসহায়ত্ব আমাদেরও কষ্ট দেয়।

কিন্তু আমরা যেটা দাবি করতে পারি — জোরে, একসাথে, থামা ছাড়া — সেটা হলো বিচার।

ধীর বিচার নয়। চুপচাপ বিচার নয়। দৃষ্টান্তমূলক বিচার।

কারণ যতদিন না এমন একটা শাস্তি হবে যা দেখে পরের জন পাঁচবার ভাববে — এই চক্র ভাঙবে না। ইতিহাস সেটাই বলে। আর আমরা ইতিহাসের এই পুনরাবৃত্তিতে ক্লান্ত।

প্রিয় সরকার। প্রিয় প্রতিষ্ঠান। প্রিয় বিচারব্যবস্থা।

এটাকে একটা কেস ফাইল হিসেবে দেখবেন না। একজন বাবা হিসেবে, মা হিসেবে, ভাই হিসেবে, বোন হিসেবে ভাবুন — এটা আপনার পরিবারের সাথে হলে আপনি কী চাইতেন?

আমরা অসম্ভব কিছু চাইছি না। আমরা চাইছি ন্যূনতম মানবিক দাবি: বিচার, জবাবদিহিতা, দৃষ্টান্ত।

এই পেজে লক্ষাধিক মানুষ আছেন। আমরা এই প্ল্যাটফর্ম রাজনীতির জন্য ব্যবহার করছি না। করছি কারণ নীরবতা মানে সম্মতি — আর আমরা সেই সম্মতি দিতে রাজি নই।

আমরা প্রতিটি মেয়ের পাশে আছি। প্রতিটি নারীর পাশে যে ভয়মুক্ত জীবনের অধিকার রাখে।

বাংলাদেশ আরও ভালো প্রাপ্য। আমাদের সন্তানেরা এমন একটা পৃথিবীর দাবিদার যেখানে তারা গর্বিত হয়ে বড় হতে পারবে।

— Team Dhakaiya Koreana

Address

Gulshan DCC Market
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajke ki banabo? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share