25/09/2026
সাদার সৌন্দর্যে এক শান্ত ও আধুনিকতার গল্প 🤍
একটি ঘরকে সুন্দর করে তোলার জন্য সবসময় অনেক রঙ, অনেক ডিজাইন কিংবা অতিরিক্ত ডেকোরেশনের প্রয়োজন হয় না। কখনো কখনো একটি নির্দিষ্ট টোন, সঠিক আলো আর পরিমিত ডিজাইনই পুরো ঘরের আবহ বদলে দিতে পারে।
ঢাকার খিলগাঁওয়ে Fiber Interior-এর এই প্রজেক্টটিও ঠিক তেমনই একটি কাজ।
শুরু থেকেই আমাদের ভাবনাটা ছিল খুব পরিষ্কার—
একটি সম্পূর্ণ White Tone Modern Interior, যেখানে থাকবে আধুনিকতার ছোঁয়া, পর্যাপ্ত স্টোরেজ, প্রয়োজনীয় ফাংশনালিটি এবং সর্বোপরি এমন একটি পরিবেশ, যেখানে দিনের শেষে ফিরে এসে মনটা একটু শান্ত হবে।
লিভিং ও কমন স্পেসে clean ceiling design, linear lighting এবং warm ambient lighting একসঙ্গে কাজ করেছে। ফলে পুরো স্পেসে তৈরি হয়েছে একটি soft, sophisticated এবং eye-soothing atmosphere..
এই প্রজেক্টের অন্যতম আকর্ষণ Open Kitchen..
খোলা স্পেসের সঙ্গে সামঞ্জস্য রেখে কিচেনটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি শুধু রান্নার জায়গা হয়ে না থেকে পুরো ইন্টেরিয়রের'ই একটি অংশ হয়ে ওঠে।
Bedroom space-এও সেই একই design language ধরে রাখা হয়েছে। এখানে কোনো কিছুই অতিরিক্ত নয়—প্রতিটি ডিজাইন এলিমেন্টের রয়েছে নিজস্ব প্রয়োজন এবং উদ্দেশ্য।
কারণ আমাদের কাছে Interior Design মানে শুধু decoration নয়। এটি আপনার জীবনযাপনের জন্য একটি সুন্দর, functional এবং comfortable space তৈরি করার গল্প।
আপনার স্বপ্নের ঘরটাও হতে পারে এমনই—শান্ত, পরিপাটি এবং আপনার জীবনযাপনের সঙ্গে মানানসই..
📞 Call for Query: 01898-930214
📧 Email: [email protected]
🌐 Website: fiberinterior.com