বাংলার বাবুর্চি Banglar Baburchi

বাংলার বাবুর্চি Banglar Baburchi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলার বাবুর্চি Banglar Baburchi, Kitchen/Cooking, Dhaka.
(7)

আসসালামুয়ালাইকুম,
✅ ৪ জন থেকে ডালা শুরু।
✅শুধু ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকাতে হোম ডেলিভারি দেয়া হয়।
✅মিনিমাম ১ দিন আগে/বড় অর্ডার এর ক্ষেত্রে ২/৩ দিন আগে অর্ডার করতে হবে।
✅যেকোনো অর্ডার এ ২০% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে।ধন্যবাদ।

12/09/2026

✅ ডালাগুলো অর্ডার করতে ইনবক্স করুন

12/09/2026

✅ আজকের খাবার গুলো ডেলিভারি হয়ে গেল ঢাকা- বনস্রী।
✅ সম্মানিত ক্লায়েন্টের আজকের রাতের মেনুতে ছিল-
❣️ বাসমতি চালের শাহী কাচ্চি
❣️ আস্ত মুরগির রোস্ট,
❣️ মাটন ৮ পিস
❣️ চিকেন শামি কাবাব,
❣️ ডিম সুন্দরি ৪ টা,
❣️ শাহী জর্দা ৪ কাপ
❣️ মোজো ৪ টা
❣️ এবং সালাদ ৪ জনের
✅ রাজকীয় এই খাবার গুলো অর্ডার করতে ইনবক্স, ম্যাসেজ,কল এবং হোয়াটসএ্যাপ করুন এই নাম্বারে-
✅ whatsapp: ⁨01999-607107⁩ 📞

Send a message to learn more

✅ আপনার লোকেশন টি জানিয়ে 💥কোন ডালাটি নিতে চান? 💥কয়জনের জন্য নিতে চান ?💥কবে নিতে চান জানাবেন।💥এরিয়া অনুযায়ী ডেলিভারি চার্...
12/09/2026

✅ আপনার লোকেশন টি জানিয়ে
💥কোন ডালাটি নিতে চান?
💥কয়জনের জন্য নিতে চান ?
💥কবে নিতে চান জানাবেন।
💥এরিয়া অনুযায়ী ডেলিভারি চার্জ প্রযোজ্য।
💥অর্ডার করতে টোটাল এমাউন্টের ২০% এ্যাডভান্স পেমেন্ট করে কনফার্ম করুন প্লিজ।
💥 শুধুমাত্র ঢাকা, নারায়নগন্জ, টংগী, সাভার, গাজীপুর এলাকায় খাবার হোম ডেলিভারি দিয়ে থাকি।
💥 ডালাগুলো অর্ডার করতে whatsapp করুন-01999607107☎️
💥 পেইজের পিন পোস্টে এই ডালাগুলোর কি কি আইটেম ও এর মুল্য তালিকা দেওয়া আছে।
💥ফেসবুক পেইজ- বাংলার বাবুর্চি

✅ আলহামদুলিল্লাহ ডেলিভারি ডান✅ অর্ডার করতে ইনবক্স করুন✅ whatsapp/call: 01999-607107 📞
12/09/2026

✅ আলহামদুলিল্লাহ ডেলিভারি ডান
✅ অর্ডার করতে ইনবক্স করুন
✅ whatsapp/call: 01999-607107 📞

12/09/2026
✅ ১৫ তারিখের জন্য ১২ জনের মাটন কাচ্চির দিলখুশ ডালা অগ্রীম পেমেন্ট অর্ডারটি কনফার্ম হলো আলহামদুলিল্লাহ 🤲🏼
12/09/2026

✅ ১৫ তারিখের জন্য ১২ জনের মাটন কাচ্চির দিলখুশ ডালা অগ্রীম পেমেন্ট অর্ডারটি কনফার্ম হলো আলহামদুলিল্লাহ 🤲🏼

কখনো কি চিন্তা করেছেন, আল্লাহ তাআলা কেন একথা বললেন না যে "প্রতিটি প্রাণীই মারা যাবে"? বরং তিনি বলেছেন, ”প্রতিটি প্রাণীকে...
11/09/2026

কখনো কি চিন্তা করেছেন, আল্লাহ তাআলা কেন একথা বললেন না যে "প্রতিটি প্রাণীই মারা যাবে"? বরং তিনি বলেছেন, ”প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে”।

মৃত্যু কি কোনো খাবার বা পানীয় যে, আমাদের তার স্বাদ নিতে হবে?

আমরা কোরআনের এই আয়াতটি প্রায়ই পড়ি। কিন্তু খুব কম মানুষই (ذَائِقَةُ) বা 'স্বাদ গ্রহণ' শব্দটিতে থেমে একটু গভীরভাবে চিন্তা করেন। আল্লাহ কেন সাধারণ ভাষায় 'আমরা মরে যাব' বা 'ধ্বংস হয়ে যাব' না বলে 'স্বাদ নেওয়া' শব্দটি বেছে নিলেন?

এর পেছনে এমন এক গভীর মনস্তাত্ত্বিক ও আত্মিক রহস্য লুকিয়ে আছে, যা নিয়ে ভাবলে বাস্তবেই কলিজা কেঁপে ওঠে!

আপনি যখন কোনো খাবার মুখে দেন, তার স্বাদ কিন্তু এক সেকেন্ডেই গায়েব হয়ে যায় না। বরং তা আপনার পুরো অনুভূতিতে ছড়িয়ে পড়ে এবং আপনি তা অনুভব করতে থাকেন।

আল্লাহ তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন এটা বোঝানোর জন্য যে, মৃত্যু হঠাৎ করে নিভে যাওয়া বা 'সুইচ অফ' হয়ে যাওয়ার মতো কিছু নয়! এটি একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া। ধীরে ধীরে রূহ টানা হতে থাকে এবং মানুষ তার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে মৃত্যুর প্রতিটি মুহূর্তকে সজ্ঞানে 'উপলব্ধি' করে।

মানুষ তখন ফেরেশতা এবং অদৃশ্যের ওই জগত দেখতে শুরু করে, যা সে দুনিয়াতে ভুলে ছিল।

আল্লাহ বলেন,"আমি তোমার ওপর থেকে পর্দা সরিয়ে দিয়েছি, আজ তোমার দৃষ্টি বড়ই প্রখর!" (সূরা ক্বাফ: ২২)

রূহ একবারে বের হয় না; বরং পায়ের আঙুল থেকে বের হতে শুরু করে ধীরে ধীরে কণ্ঠনালিতে এসে পৌঁছায়।

কোরআনে বলা হয়েছে,

"কখনো নয়! যখন প্রাণবায়ু কণ্ঠনালিতে পৌঁছাবে... আর সে বুঝতে পারবে যে, এটাই বিদায়বেলা!"(সূরা কিয়ামাহ: ২৬-২৮)

যে মুহূর্তে রূহ শরীর ছেড়ে যায়, মানুষের চোখ তখন আসমানের দিকে সেটার পিছু নেয়।

যেমনটা নবীজি (সা.) বলেছেন: "নিশ্চয়ই রূহ যখন কবজ করা হয়, দৃষ্টি তখন তার পিছু নেয় (তাকিয়ে থাকে)।" (সহিহ মুসলিম)

কেন 'স্বাদ' শব্দটিই বেছে নেওয়া হলো?

আল্লাহ কেন বললেন না যে, প্রতিটি প্রাণী মৃত্যুকে 'দেখবে' বা 'শুনবে'?

আপনি কোনো ভয়ংকর দৃশ্য দেখলে চোখ বন্ধ করতে পারেন, কটু শব্দ শুনলে কানে আঙুল দিতে পারেন, গরম কিছু ছুঁয়ে ফেললে হাত সরিয়ে নিতে পারেন।

কিন্তু 'স্বাদ'? মুখে কোনো কিছু চলে গেলে আর জিভে লাগলে, আপনি কিছুতেই তার স্বাদ থেকে পালাতে পারবেন না! সেই অভিজ্ঞতা আপনার 'ভেতরে' প্রবেশ করে এবং আপনার অস্তিত্বের অংশ হয়ে যায়।

মৃত্যু এমন কোনো ঘটনা নয় যা আপনি দূর থেকে দাঁড়িয়ে দেখবেন। বরং মৃত্যু আপনার শিরা-উপশিরায়, কোষের ভেতরে ঢুকে যাবে। আপনি চান বা না চান, এর স্বাদ আপনাকে পেতেই হবে।

যেহেতু মৃত্যুকে 'আস্বাদন' করতে হবে, তাই নিশ্চিতভাবেই এর একটা স্বাদ আছে। খাবারের যেমন আলাদা স্বাদ থাকে, তেমনি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আর আমলের ওপর ভিত্তি করে মৃত্যুর স্বাদও একেকজনের জন্য একেক রকম হবে।

নবীজি (সা.) বলেছেন: "পানির পাত্র থেকে যেভাবে সহজে পানি গড়িয়ে পড়ে, মুমিনের রূহ ঠিক সেভাবেই সহজে বেরিয়ে আসে।" (মুসনাদে আহমাদ)

এটি এমন এক স্বাদ, যা প্রশান্তি আর জান্নাতের সুসংবাদে ভরপুর।

নবীজি (সা.) বলেছেন, "ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহার শিঁক যেভাবে টেনে বের করা হয়, (পাপীর) রূহকে ঠিক সেভাবেই টেনে-হিঁচড়ে বের করা হয়।" (মুসনাদে আহমাদ)

এটি চরম কষ্ট, অনুশোচনা আর আক্ষেপের স্বাদ।

এমনকি নবী-রাসূল এবং নেককাররাও 'সাকারাতুল মাউত' বা মৃত্যুর কষ্ট অনুভব করেন। কিন্তু মুমিনের জন্য এই কষ্ট তার মর্যাদা বুলন্দ করার মাধ্যম, যা আল্লাহর সাথে পবিত্র হয়ে সাক্ষাতের আগে তার আমলনামাকে একেবারেই নিখুঁত করে দেয়।

সারকথা হলো, মৃত্যু এমন এক পেয়ালা, যা সব মানুষের হাতে হাতে ঘুরছে। আমরা সবাই এই পেয়ালার পানীয় পান করব। তবে কেউ এর স্বাদ পাবে প্রশান্তি আর জান্নাতের সুবাসে, আর কেউ পাবে চরম ভয় আর আক্ষেপের তিক্ততায়।

আজকের এই দিনে কয়েক মিনিটের জন্য হলেও একা বসে নিজের বিবেককে একটা প্রশ্ন করি, আমার বর্তমান আমল, আমার নামাজ আর আল্লাহর সাথে আমার সম্পর্কের হিসাব অনুযায়ী... আমি নিজের জন্য মৃত্যুর কোন "স্বাদ" তৈরি করছি?

আল্লাহ তাআলা আমাদের সুন্দর মৃত্যু নসিব করুন। মৃত্যুকে আমাদের জন্য সমস্ত অকল্যাণ থেকে মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।

Salman farsi
- উর্দূ থেকে অনূদিত

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার বাবুর্চি Banglar Baburchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share