Desire Dwelling Consultancy

Desire Dwelling Consultancy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Desire Dwelling Consultancy, Interior design studio, Dhaka.

10/05/2026

“নির্মাণের প্রতিটি ধাপেই লুকিয়ে থাকে ভবিষ্যতের সৌন্দর্য—
আর সঠিক ইন্টেরিয়র পরিকল্পনাই সেই সৌন্দর্যকে করে তোলে পরিপূর্ণ।” 🌿

আজ বনশ্রী, ঢাকায় একটি ৮ তলা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আমাদের ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি কার্যক্রম সম্পন্ন করি। নির্মাণাধীন অবস্থায় পরিকল্পনা করার সবচেয়ে বড় সুবিধা হলো— প্রতিটি স্পেসকে তার ব্যবহার, সৌন্দর্য ও কমফোর্ট অনুযায়ী নিখুঁতভাবে সাজানোর সুযোগ তৈরি হয়।

ইলেকট্রিক সুইচ-সকেটের সঠিক পজিশনিং, লাইটিং লেয়ার পরিকল্পনা, কিচেন কাউন্টারের কার্যকর উচ্চতা, ফার্নিচার লেআউট, পর্যাপ্ত আলো-বাতাসের সুষম ব্যবস্থা, রুচিসম্মত কালার টোন, ফাংশনাল স্টোরেজ ও স্মার্ট স্পেস প্ল্যানিং— সবকিছুই আগেভাগে নির্ধারণ করা সম্ভব হয়। ফলে ভবিষ্যতের অপ্রয়োজনীয় ভাঙা-গড়া, সময় ও অতিরিক্ত খরচ অনেকটাই কমে আসে।

সবচেয়ে ভালো লেগেছে, বিল্ডিং মালিকদের আন্তরিক সন্তুষ্টি ও আমাদের পরিকল্পনার প্রতি তাদের আস্থা। ✨

Desire Dwelling Consultancy
“শুরু থেকেই পরিকল্পিত সুন্দর বসবাস।”

📞 01609-188488
📞 01712-993801

28/04/2026
ভূমিকম্পের পর বিল্ডিংয়ে সব ফাটলই গুরুতর নয়আজকের ভূমিকম্পে দেশের অনেক বিল্ডিং এ ছোটখাটো ফাটল দেখা গেছে। কিন্তু ফাটল মান...
22/11/2025

ভূমিকম্পের পর বিল্ডিংয়ে সব ফাটলই গুরুতর নয়
আজকের ভূমিকম্পে দেশের অনেক বিল্ডিং এ ছোটখাটো ফাটল দেখা গেছে। কিন্তু ফাটল মানেই আপনার বিল্ডিং ঝুঁকিপূর্ণ যে তা কিন্তু না। বেশিরভাগ ফাটলই সাধারণ রিপেয়ারেই ঠিক হয়ে যায়।
সাধারণত দুই ধরণের ফাটল দেখা যায়।
Non Structural Crack- গুরুতর না
Structural Crack- গুরুতর

✅ যে ফাটলগুলো সাধারণত খুব বেশি মারাত্মক না,
সেগুলো Non-Structural Cracks। এগুলো স্ট্রাকচারের লোড ক্যাপাসিটিতে প্রভাব ফেলে না
১. প্লাস্টার ক্র্যাক
শুধুমাত্র প্লাস্টার ফেটে যায় কিন্তু মূল বিম/কলামে ফাটল ধরেনা। উপর থেকে দেখে মনে হতে পারে বিম/কলাম এর ফাটল। এক্ষেত্রে সরু তার বা সরু কিছু দিয়ে দেখতে হবে ফাটলের গভীরতা কেমন।

২. হেয়ারলাইন ক্র্যাক (< 0.5 mm)
খুবই সূক্ষ্ম ফাটল; বেশিরভাগ সময় শুধু উপর থেকে দেখা যায়।

৩. শ্রিংকেজ বা টেম্পারেচার ক্র্যাক
তাপমাত্রা ওঠা–নামা বা ম্যাস স্ট্রাকচারের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে।

৪. পেইন্ট/ফিনিশিং ক্র্যাক
শুধুই বাহিরের লেয়ারের রং কিংবা ফিনিশিং এ ফাঁটল ধরে, মূল কাঠামো নিরাপদ থাকে।

৫. ইটের জয়েন্ট বা মেসনরি ক্র্যাক
ইট-বালুর জয়েন্টে ফাটল ধরে এটা খুব সাধারণ এবং সহজে ঠিক করা যায়।

👉 এসব ফাটল দেখে ভয় পাওয়ার কিছু নেই। রিপেয়ার করলেই সমাধান হয়ে যাবে।

ভূমিকম্পের পর এ ধরনের ক্র‍্যাক দেখলে দ্রুত বিশেষজ্ঞ এর পরামর্শ নেওয়া জরুরি

১. ফাটলের গভীরতা
ফাটল যদি ৩ মিমি এর বেশি চওড়া হয় এবং গভীর মনে হয় তাহলে সেটা স্ট্রাকচারাল হওয়ার সম্ভাবনা বেশি।

২. ফাটলের স্থান
জানালা, দরজার ফ্রেম, অথবা লোড-বিয়ারিং ওয়াল/কলাম/বিম–এর আশেপাশে ফাটল দেখা গেলে এটি সাধারণত স্ট্রাকচারাল হওয়ার সম্ভাবনা বেশি।

৩. ফাটলের ধরন
ভার্টিক্যাল ক্র‍্যাক (সোজা নিচে উপরে)
ডায়াগোনাল / ৪৫° ক্র‍্যাক
কলামে X বা Y আকারের ক্র‍্যাক
বিম বা স্ল্যাবের নিচে লম্বা ক্র‍্যাক
সিঁড়ির মতো দেখতে ক্র‍্যাক
কলাম বিম সংযোগস্থলে (Joint) ক্র্যাক
এ ধরনের ফাটল বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্রাকচারাল হয়ে থাকে।

৪. বিল্ডিংয়ের দুই অংশের লেভেল আলাদা হওয়া (Differential Settlement after quake)

৫. যদি ফাটলের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। এক্ষেত্রে প্রথম দিন ফাটলের পরিমাণ মেপে রাখতে হবে, কয়েকদিন পর্যবেক্ষণ করে ফাটলের মাত্রা দেখতে পারেন। যদি ফাটল বাড়ে ফাটলের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে বিপদজনক।

👉 এ ধরণের ক্র‍্যাক হলে অবহেলা করা ঠিক হবে না।
🔍 কীভাবে বুঝবেন কোন ফাটল বিপজ্জনক?
(Quick Checks)
- ফাটল এর চওড়া 3 mm এর বেশি
- ফাটল দীর্ঘ ও গভীর
- ফাটল ধীরে ধীরে বাড়ছে
- ফাটল কি কলাম/বিম কিংবা ছাদে?
যদি এ ধরনের ফাটল হয় তবে অবশ্যই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে দ্রুত ব্যাবস্থা নেওয়া প্রয়োজন।
অভিজ্ঞতাহীন কারও মতামত শুনে সিদ্ধান্ত নেবেন না।
প্রয়োজন ছাড়া চিপিং বা কোনো স্ট্রাকচারাল অংশ ভাঙবেন না।

✔️ কি করবেন? (Recommended Action)
১. প্রথমে জায়গাটা পরিষ্কার করে ফাটলের ছবি তুলুন।
২. ফাটলের চওড়া, গভীরতা নোট করুন।
৩. একজন সিভিল/স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে দেখান (বিশেষ করে যারা রেট্রোফিটিং এর কাজ করেন)।
৪. ইঞ্জিনিয়ার এর পরামর্শ অনুযায়ী রিপেয়ার/রেট্রোফিট করুন।
© Design Integrity BD

আপনি কি জানেন ভবন  নির্মানে কোন ধরনের সিমেন্ট লাগে? আসুন জেনে নেই বিল্ডিং কনস্ট্রাকশনে কোন সিমেন্ট ভালো? –বিল্ডিং নির্মা...
21/11/2025

আপনি কি জানেন ভবন নির্মানে কোন ধরনের সিমেন্ট লাগে?
আসুন জেনে নেই

বিল্ডিং কনস্ট্রাকশনে কোন সিমেন্ট ভালো? –

বিল্ডিং নির্মাণে সঠিক সিমেন্ট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল সিমেন্ট ব্যবহার ভবিষ্যতে ফাটল, কম স্ট্রেংথ, দীর্ঘস্থায়ী সমস্যা এবং স্ট্রাকচারাল ব্যর্থতার ঝুঁকি বাড়াতে পারে। তাই কোন ধরনের কাজে কোন সিমেন্ট ব্যবহার করবেন তা জানা জরুরি।

১. OPC (Ordinary Portland Cement)

RCC Structural Work—কলাম, বিম, স্ল্যাব, ফাউন্ডেশন—এসব কাজে সবচেয়ে ভালো।

উচ্চ স্ট্রেংথ

দ্রুত সেটিং

লোড বহন ক্ষমতা বেশি
RCC ফ্রেম বিল্ডিংয়ের জন্য এটি আদর্শ সিমেন্ট।

২. PPC (Portland Pozzolana Cement)

প্লাস্টার, ব্রিকওয়ার্ক এবং সাধারণ কংক্রিটের কাজে উপযোগী।

ফিনিশিং ভালো

কম ক্র্যাক সৃষ্টি হয়

দীর্ঘস্থায়ী
প্লাস্টারিং ও নন-স্ট্রাকচারাল কাজে বেশি ব্যবহৃত হয়।

৩. PSC (Portland Slag Cement)

যেখানে সালফেট বা ক্লোরাইড অ্যাটাকের সম্ভাবনা বেশি (যেমন সমুদ্র উপকূল), সেখানে এটি কার্যকর।

রাসায়নিক প্রতিরোধ ক্ষমতা বেশি

লম্বা সময়ে ভালো স্ট্রেংথ
বেজমেন্ট, পানির সংস্পর্শে থাকা অংশ, উপকূলীয় এলাকায় উপযোগী।

৪.SRC = Sulphate Resisting Cement
এটা এমন ধরনের সিমেন্ট যেটা সালফেট আক্রমণ (Sulphate Attack) থেকে কংক্রিটকে বাঁচাতে বিশেষভাবে তৈরি করা হয়।
এতে C3A (Tricalcium Aluminate) কম থাকে, যার কারণে সালফেটের সাথে রাসায়নিক প্রতিক্রিয়া কম হয় এবং কংক্রিট ক্ষতিগ্রস্ত হয় না।

কেন SRC ব্যবহার করা হয়?

সালফেট রেজিস্ট্যান্স বেশি
কংক্রিটের জীবনকাল বাড়ে
রডের ক্ষয় কম হয়
ফাউন্ডেশনে সেফটি বাড়ে

৫.White Cement হলো এমন এক ধরনের সিমেন্ট যার রং সম্পূর্ণ সাদা।
এটা তৈরি করা হয় low iron content clinker এবং white limestone দিয়ে, যাতে কোন রকম কালো/ধূসর রং না থাকে।

White Cement কোথায় ব্যবহার হয়?

1) দেয়াল ও মেঝেতে পুটি/পলিশিং

প্লাস্টারের ফিনিশিং সুন্দর ও মসৃণ করতে

পেইন্টিংয়ের আগে Base Coat হিসেবে

2) টাইলস ও মার্বেলের জয়েন্ট ভরাটে

মার্বেল ফিক্সিং

টাইলসের joint filling (grout)

রং না পাল্টে সাদা ফিনিশ বজায় রাখে

3) ফাঁপা/চিপস ঠিক করতে

দেয়াল বা সিলিংয়ের স্ক্র্যাচ, ফাটল মেরামত

4) ডিজাইন ও সাজসজ্জার কাজে

সাদা রং দরকার এমন সব ডেকোরেটিভ কাজে

স্কয়ার ডিজাইন, POP, মোল্ডিং

আর্ট/ক্র্যাফট কাজে

5) ইট/ব্লক প্লাস্টারিং কাজে (বিশেষ ক্ষেত্রে)

ফিনিশিং সুন্দর করতে White Cement ভিত্তিক Putty ব্যবহার করা হয়।

White Cement কি Structural কাজে ব্যবহার করা যায়?

না, সাধারণ structural (RCC, footing, beam, slab, column) কাজে white cement ব্যবহার করা হয় না।
এটার compressive strength সাধারণ OPC’র মতো শক্তিশালী নয় এবং দামও বেশি।

অবকাঠামো গত যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করুন
01740051115

✨ “Ceiling isn’t just about design, it’s about creating the perfect mood. From circular lights to the right angles and c...
22/08/2025

✨ “Ceiling isn’t just about design, it’s about creating the perfect mood. From circular lights to the right angles and color tones – let your interior glow with elegance.” 💡

For more detail please contact
0174001115

09/08/2025

✨ We have recently handed over a beautifully designed Executive Room featuring a premium Executive Table. Blending elegance, comfort, and functionality, this workspace is crafted to inspire productivity while showcasing a refined sense of professionalism.

Desire Dwelling Consultancy
📞 +8801740051115
01616-041988

16/01/2025

সোফিয়ার জুতো হারিয়ে গিয়েছে। রিক্সায় করে বাড়ি ফেরার পথে কোথাও পড়ে যায় জুতাটি।

বাসায় ফিরেই তার আফসোস, জুতোটার জন্য। কান্না করছিলো। তার নানু তাকে কিনে দিয়েছে।

এবারই প্রথম নয়। এর আগেও একই জুতাটি রিক্সা হতে হারিয়েছিলো। রিক্সায় যখন সে তন্দ্রাচ্ছন্ন হয়ে যায় ঠিক তখনই টুস করে পড়ে যায়। হুশ হয় বাসার গেটে এসে। তাই এবারও খুঁজে পাবো বলে কনফিডেন্স রয়েছে। জোড়াহীন জুতো আর কেইবা নিবে!

আমি বললাম, বাবা এনে দিবো। শান্ত হও। সে কিছুতেই শান্ত হচ্ছে না।

আমি বের হবো জুতোটা খুঁজতে। সেও যেতে বায়না ধরলো। আমি কিছুতেই নিবো না। সে দরজার সামনে পথ আগলে ধরে, আবার পায়ে ধরে কান্না। বাবা আমিও যাবো। প্রায় আধাঘন্টা। আমি তো কিছুতেই নিবো না। অন্ধকার সব গলি। ধুলা বালি ময়লা। কোথায় না কোথায় জুতোটা।

অবস্থা বেগতিক দেখে বললাম, আমি যাবোই না। ঘুমাবো। আমার পিছনে পিছনে এসে হাতে মাথায় রেখে জড়িয়ে শুয়ে পড়লো।

গভীর ঘুমে তলিয়ে গেলাম দুজন। কতসব হাবিজাবি দু:স্বপ্ন। মেয়েকে নিয়ে জুতো খুঁজতে বেরিয়েছি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ভূতুড়ে সব আওয়াজ। লিফটের সামনে দারোয়ান পড়ে আছে।

এমতাবস্থায় আমাকে বোবা ধরলো। মানে স্লিপ অ্যাপনিয়া বা প্যারালাইসিস। ভয়ংকর অনুভূতি।

অনেক কষ্টে ঘুম ভাঙ্গলো। তখনও ভয় কাটেনি। বিছানা থেকে উঠলাম।

বেরিয়ে পড়লাম জুতোটা খুঁজে পেতে। অলিগলি পেরিয়ে প্রায় দেড় কিলো হাটার পর জুতোটা পেলাম। আলহামদুলিল্লাহ।

এক হাতে ময়লা একটি জুতো নিয়ে হাঁটতে কেমনইবা দেখায়। এক দোকান হতে পলিথিন নিলাম একটা। ঘুমানোর আগে চকলেট কিনতে বলেছিলো। কিনলাম ওর জন্য।

বাসায় এসে বেল বাজালাম। ভাবলাম ও আমার হাতে জুতোটি দেখে বেশ খুশি হবে। জড়িয়ে ধরে বলবে, ধন্যবাদ বাবা।

কিন্তু নাহ। ও ঘুম থেকে উঠে বেমালুম ভুলেই গিয়েছে জুতোর কথা। বসে বসে খেলছে।

একটু কষ্ট অনুভব হলো। ওর মা বুঝতে পারলো হয়তো।

ওর মা বললো, কীরে। তুই এত জুতো ফেলে আসিস কেন? তুই কী সিনড্রেলা।

এরপর আমার দিকে তাকিয়ে বললো, যতদিন প্রিন্স আসবে না। ততদিন তোমাকেই জুতো খুঁজে বের করতে হবে। তোমার দায়িত্ব।

আমি শুধু ভাবছি - আমার এই কলিজার টুকরো মেয়েটি কী বড় হলে মনে রাখবে?

ওর বাবা ওর কান্না থামাতে সামান্য কয়টাকার জুতো খুঁজে বের করতে রাতের অন্ধকারে বহুদূর হেটেছিলো।

ও কী মনে রাখবে? ও অসুস্থ হলে চিন্তায় পাগল হয়ে গিয়ে, রাতের পর রাত ওর বাবা ওর মাথার পাশে বসে জেগেছিলো।

ও কী মনে রাখবে কত শতদিন ওর খাওয়া, গোসল, পটি পরিষ্কার আমি করিয়ে দিয়েছি।

নাকি ঠিক আজকের মতো ভুলে যাবে। যেভাবে ভুলে গিয়েছি আমি বা আমার মতো লাখ লাখ সন্তানেরা তাদের বাবা মায়ের অবদানের কথা?

আল্লাহ পৃথিবীর সকল বাবা মা ও সন্তানকে ভালো রাখুন।

Address

Dhaka
1215

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801740051115

Website

Alerts

Be the first to know and let us send you an email when Desire Dwelling Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desire Dwelling Consultancy:

Share