10/12/2025
✨ আলহামদুলিল্লাহ ✨
আজ ৯ ডিসেম্বর এর বেগম রোকেয়া দিবস উপলক্ষে "অদম্য নারী " উপজেলা এবং জেলা পর্যায় সম্মাননা গ্রহণের মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে গর্বের এক অধ্যায়।
অসংখ্য বাধা–বিপত্তি, অবহেলা, নির্যাতন আর সংগ্রাম পেরিয়ে—
আজকের এই সম্মান আমার শক্তি, আমার সাহস, আর আমার স্বপ্নের প্রতি একটি স্বীকৃতি।
আমি কৃতজ্ঞ
মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক শ্রদ্ধাভাজন স্যার " মো: জিলাল উদ্দিন " নবাগত জেলা প্রশাসন জনাব"মো:সাহেদ মোস্তফা " এবং যারা প্রতিটি পদক্ষেপে আমার পাশে ছিলেন তাদের প্রতি।
এই সম্মান শুধু আমার নয়—
সমস্ত সংগ্রামী নারীর, যারা প্রতিদিন লড়াই করে নিজেকে নতুন করে তুলে দাঁড়ায়।
আমি চাই...
নারীরা যেন নিজের শক্তি বিশ্বাস করে, নিজের পথ নিজেই তৈরি করে নিতে পারে।
আজ আমি "অদম্য নারী " জয়িতা।
আগামীকাল হয়তো আরেকজন নারীর প্রেরণা হতে পারবো।
পাবনা উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
সভাপতি
মোছা আছমা আক্তার খুকি