Afia's Crochet Creations

Afia's Crochet Creations Bringing warmth and coziness with every stitch.

শুধু চাঁদ দেখা বাকি😁
16/03/2026

শুধু চাঁদ দেখা বাকি😁

08/03/2026
No copy, no pasteঅনেকে ভাবেন, মায়ের দুধ তৈরি হওয়া যেন খুব স্বাভাবিক ও সহজ একটি প্রক্রিয়া।কিন্তু এর পেছনে কাজ করে এক ব...
21/02/2026

No copy, no paste
অনেকে ভাবেন, মায়ের দুধ তৈরি হওয়া যেন খুব স্বাভাবিক ও সহজ একটি প্রক্রিয়া।

কিন্তু এর পেছনে কাজ করে এক বিশাল শারীরবৃত্তীয় (physiological) পরিশ্রম।

এবং এই কারণে ইসলামে কোনো মা যদি বাচ্চাকে খাওয়ায় তাহলে তার রোজা রাখার বিধান আলাদা হয়..

স্তনের ভেতরের অ্যালভিওলাই কোষগুলো রক্ত থেকে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও মিনারেল সংগ্রহ করে দুধ তৈরি করে। অর্থাৎ মায়ের শরীরের পুষ্টিই রূপান্তরিত হয়ে শিশুর খাদ্যে পরিণত হয়। এজন্য স্তন্যদানকারী মায়ের দৈনিক অতিরিক্ত প্রায় ৪৫০–৫০০ কিলোক্যালরি শক্তি প্রয়োজন হতে পারে। পর্যাপ্ত প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি-কমপ্লেক্স, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড—সবকিছুর চাহিদা বেড়ে যায়।

দুধ তৈরি শুধু পুষ্টির ব্যাপার নয়, এটি হরমোননির্ভর একটি জটিল প্রক্রিয়া।
প্রোল্যাকটিন দুধ উৎপাদন চালু রাখে, আর অক্সিটোসিন দুধ নিঃসরণে সহায়তা করে। কিন্তু ঘুমের ঘাটতি, মানসিক চাপ, শারীরিক ক্লান্তি—এসব বিষয় হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। ফলে একজন মা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও বড় একটি অভিযোজনের ভেতর দিয়ে যান।

স্তন্যদানের সময় দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকতে হয়। সঠিক সাপোর্ট না থাকলে পিঠ, ঘাড় ও কাঁধে ব্যথা তৈরি হতে পারে। অনেক মায়ের জন্য একটি আরামদায়ক চেয়ার, পিঠের সাপোর্ট, এমনকি পায়ের নিচে স্টুল—এসব বাস্তব প্রয়োজন। এগুলো বিলাসিতা নয়, বরং শরীরের সুরক্ষার অংশ।

শরীরে আরও যে পরিবর্তনগুলো হয়:

🪄জরায়ু ধীরে ধীরে আগের আকারে ফিরতে থাকে (অক্সিটোসিন এতে সহায়তা করে)
🌸স্তনে ভারীভাব, ব্যথা বা এনগর্জমেন্ট হতে পারে
ক্যালোরি খরচ বেড়ে যাওয়ায় দ্রুত ক্লান্তি আসতে পারে
🌸চুল পড়া, ত্বকের পরিবর্তন, হরমোনজনিত মুড সুইং—এসবও দেখা যায়

অর্থাৎ দুধ শুধু “স্বাভাবিকভাবে বেরিয়ে আসে” না—এটি মায়ের শরীরের শক্তি, পুষ্টি, সময়, ঘুম, ধৈর্য—সবকিছুর সমন্বিত বিনিয়োগ।

তবুও এই দুধ একটি জীবন্ত, অভিযোজনক্ষম তরল—যা শিশুর বৃদ্ধি, রোগপ্রতিরোধ ও মানসিক নিরাপত্তা একসাথে বহন করে।
তাই স্তন্যদান শুধু জৈবিক প্রক্রিয়া নয়—এটি শারীরিক সহনশীলতা, মানসিক দৃঢ়তা এবং গভীর ভালোবাসার এক বাস্তব প্রমাণ।
আর হ্যাঁ—
এই দুধ তৈরি করতে একজন মা প্রতিদিন নিজের শরীর থেকে দেন।
তাই তার বিশ্রাম, পুষ্টি, সাপোর্ট এবং সম্মান—এসব কোনো অপশন নয়, অপরিহার্য।

©পোস্ট এর আইডিয়া টা ইংরেজি একটা আর্টিকেল থেকে সামান্য সংযোজন বিয়োজন করে নতুন করে লিখলাম..

১ ফুট = ১২ ইঞ্চি১ গজ = ৩৬ ইঞ্চি১ গজ = ৩ ফুট১ গজ = ১৬ গিরা (ঐতিহ্যগত পরিমাপ)কেউ কিছু মনে কইরো না। আমি আসলে ভুলে যাই( কত ফ...
14/02/2026

১ ফুট = ১২ ইঞ্চি
১ গজ = ৩৬ ইঞ্চি
১ গজ = ৩ ফুট
১ গজ = ১৬ গিরা (ঐতিহ্যগত পরিমাপ)
কেউ কিছু মনে কইরো না। আমি আসলে ভুলে যাই( কত ফুট কত ইঞ্চি কত গজ😵‍💫) ভাবতেই যেনো কেমন লাগে 🥴 আচ্ছা যাই হোক তাই পোস্ট করে রাখলাম আর কি😊

লুমাযাহ (لُمَزَة) হলো—✔️ ইশারা-ইঙ্গিতে, চোখ-ভ্রু, মুখভঙ্গি বা আচরণে কাউকে অপমান করা, খোঁটা দেওয়া বা তুচ্ছ করা।অর্থাৎ—কথা...
12/02/2026

লুমাযাহ (لُمَزَة) হলো—
✔️ ইশারা-ইঙ্গিতে, চোখ-ভ্রু, মুখভঙ্গি বা আচরণে কাউকে অপমান করা, খোঁটা দেওয়া বা তুচ্ছ করা।
অর্থাৎ—
কথা না বলেও কারো দুর্বলতা নিয়ে ঠাট্টা করা
চোখ টিপে, ঠোঁট বাঁকিয়ে, হাতের ইশারায় উপহাস করা
অন্যের সম্মান ছোট করা
সবই লুমাযাহ।
📖 কুরআনের সতর্কবার্তা
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ
“ধ্বংস তার জন্য, যে নিন্দাকারী ও উপহাসকারী।”
— সূরা আল-হুমাযাহ : ১
🔹 হুমাযাহ → মুখে মুখে নিন্দা
🔹 লুমাযাহ → ইশারা-ইঙ্গিতে অপমান
🌻 বাস্তব জীবনের উদাহরণ
কাউকে দেখে ব্যঙ্গ করে হাসা
পেছনে দাঁড়িয়ে নাক-মুখ বাঁকানো
কারো কথা নকল করে অন্যদের হাসানো
🌸 এগুলো ছোট মনে হলেও ইসলামে বড় গুনাহ।
🌙 ইসলামি শিক্ষা
রাসূল ﷺ বলেছেন—
মু’মিন কখনো অপমানকারী, অভিশাপকারী বা অশ্লীলভাষী নয়।
(তিরমিযী)

12/02/2026

08/02/2026

Address

বংশাল ঢাকা
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afia's Crochet Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share