AZ architects

AZ architects A dedicated Firm to Smart Living. Because we know Design Matters. Celebrate your Living. AZ architects & partners is an architectural consulting firm.

we design buildings, interior, landscape and all other design related works.

Designing the Soul: A Perspective on Sacrifice.In architecture, we often talk about the "essential", stripping away the ...
27/05/2026

Designing the Soul: A Perspective on Sacrifice.
In architecture, we often talk about the "essential", stripping away the unnecessary to reveal the beauty of form and function.
This Eid ul Adha, we apply that same lens to the spirit of Qurbani.
At AZ Architects, we believe the most enduring structures are built on values. Our symbolic mood board reflects the true essence of this day:
✨ Sacrificing the Ego: Moving from complexity to our pure, sincere core.
✨ Seeking Divine Closeness: An upward vision, reaching for light and truth.
✨ Sharing Blessings: Designing open hearts and communal spaces for all.
May your Eid be filled with peace, prosperity, and the light of new beginnings.
Eid ul Adha Mubarak from the team at AZ Architects. 🌙

24/05/2026

Every room needs a Show-Stopper. This is ours. ✨
While other walls stay plain, this custom 3D concrete accent wall is designed to catch every eye.
We played with raw, bold textures and paired them with highly intelligent lighting to create a dramatic, premium vibe.
Transforming ordinary spaces into architectural statements.

21/05/2026

On site, you don’t just supervise…
you observe, you correct, you refine.

স্বপ্ন থেকে বাস্তব: একটি ইন্টেরিয়র প্রজেক্টের শুরুটা যেভাবে হয়!অধিকাংশ মানুষের ধারণা ইন্টেরিয়র ডিজাইন খুব সোজা একটা ব...
20/05/2026

স্বপ্ন থেকে বাস্তব: একটি ইন্টেরিয়র প্রজেক্টের শুরুটা যেভাবে হয়!

অধিকাংশ মানুষের ধারণা ইন্টেরিয়র ডিজাইন খুব সোজা একটা ব্যাপার। বাজার থেকে পছন্দমতো কিছু সুন্দর ফার্নিচার কিনে এনে সাজিয়ে রাখলেই কাজ শেষ। ব্যাপারটা কি আসলেই এতো সহজ? মোটেও না।

একটা খালি স্পেসকে আপনার স্বপ্নের ‘বাড়ি’ বা পরিপাটি ‘অফিস’ বানানোর পেছনে স্থপতিদের বেশ কিছু কাঠখড় পোড়াতে হয়। AZ Architects-এ আমরা কীভাবে কাজ শুরু করি, সেটা নিয়েই আজ একটু গল্প করা যাক। চলুন জেনে নিই আমাদের কাজের ৫টি মূল ধাপ:

১. প্রথম আলাপ (Initial Briefing)
ক্লায়েন্টের সাথে আমাদের প্রথম যোগাযোগটা সাধারণত ফোনেই হয়। ওপাশ থেকে কেউ একজন খুব উৎসাহ নিয়ে জানান তার প্রজেক্টের কথা। সেটা কি রেসিডেনশিয়াল, কমার্শিয়াল নাকি অফিস—এসব নিয়ে টুকটাক কথা হয়। তবে ফোনেই কি আর সব হয়? অনেকেই তাই চলে আসেন আমাদের অফিসে, সামনাসামনি বসে বিস্তারিত গল্পের জন্য।

২. সরেজমিন পরিদর্শন (Site Assessment)
ফোনে প্রাথমিক কথাবার্তা শেষ হতেই আমরা ছুটে যাই সাইটে। চোখের দেখা না দেখলে আসলে কিছুই বোঝা যায় না। জায়গাটা কতটুকু, বিম-কলামগুলো কোথায় ঘাপটি মেরে আছে, আর ইউটিলিটি লাইনের কী অবস্থা—এসব নিখুঁতভাবে মাপা দরকার। সাইট ভিজিট ছাড়া ইন্টেরিয়র ডিজাইনের কথা ভাবা আর চোখ বেঁধে হাঁটা প্রায় একই ব্যাপার!

৩. স্বপ্ন ও বাস্তবের মেলবন্ধন (Design Feasibility & Concept R&D)
সাইট থেকে ফিরে শুরু হয় আমাদের আসল কাজ। একদিকে ক্লায়েন্টের চাওয়া, অন্যদিকে সাইটের রূঢ় বাস্তবতা—এই দুটোর মাঝে একটা বোঝাপড়া করতে হয়।

স্পেস প্ল্যানিং: দেয়াল ভাঙাভাঙি করা লাগবে কিনা বা ফার্নিচার কোথায় বসবে, তার একটা খসড়া তৈরি করি।

স্টাইল ও মেটেরিয়াল: ক্লায়েন্ট কী ধরনের স্টাইল পছন্দ করছেন—মডার্ন, মিনিমালিস্টিক, জাপান্ডি নাকি ভিক্টোরিয়ান? মেটেরিয়াল কী হবে আর বাজেটই বা কেমন—সব হিসাব কষে আমরা ক্লায়েন্টের সাথে আলোচনার জন্য একটা কমপ্লিট ডাটা বা রেফারেন্স রেডি করি।

৪. মুখোমুখি বসা এবং ডিজাইন চূড়ান্তকরণ (Office Presentation & Meeting)
এবার মূল মিটিং। আমাদের অফিসে ক্লায়েন্ট আসেন। আগের ধাপে তৈরি করা খসড়া প্ল্যান, মেটেরিয়াল আইডিয়া, থ্রিডি (3D) ভিজ্যুয়ালাইজেশন আর রেফারেন্স কাজের ছবিগুলো আমরা তার সামনে মেলে ধরি। তিনি যা ভেবেছিলেন, তার সাথে আমাদের কাজের কতটুকু মিল হলো—তা এই মিটিংয়েই নিশ্চিত করা হয়। ক্লায়েন্টের ফিডব্যাক নিয়ে এখানেই ডিজাইনের চূড়ান্ত রূপটি লক করা হয়।

৫. আনুষ্ঠানিক চুক্তি (Formal Agreement)
যখন ক্লায়েন্ট এবং আর্কিটেক্ট—উভয় পক্ষই প্রাথমিক ডিজাইন এবং কাজের পরিধির ওপর একমত হয়ে ভাবেন, "হ্যাঁ, এটাই তো চাচ্ছিলাম!", তখন আমরা একটি প্রাতিষ্ঠানিক চুক্তিতে যাই। কতদিনে কাজ শেষ হবে, বাজেট কত, মেটেরিয়াল স্পেসিফিকেশন আর পেমেন্ট টার্মস—সবকিছুই এই চুক্তিতে স্পষ্ট করে লেখা থাকে। কোনো রাখঢাক নেই।

আচ্ছা, আপনার স্বপ্নের স্পেসটি নিয়ে আপনার মাথায় কী আইডিয়া ঘুরপাক খাচ্ছে এখন? চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের ঠিকানায় বা সরাসরি ফোনে। এক দুপুরে চলে আসুন, এক কাপ চা খেতে খেতে গল্প করতে করতেই নাহয় আপনার সুন্দর একটা প্ল্যান হয়ে যাক!

যোগাযোগ:
📞 01806-438404
📍 ৭৪, ওয়ালী সেন্টার, গুলশান এভিনিউ

17/05/2026

🛁 আপনার প্রিয় প্রবীণ সদস্যদের গোসল হোক এখন সম্পূর্ণ নিরাপদ ও আরামদায়ক!

16/05/2026

From blueprint to beautiful reality. 🖤

A quick walkthrough of our latest completed project. Custom details, seamless finishes, and a perfectly tailored ambiance. Which space catches your eye first?

15/05/2026

Who says a kitchen can’t be the most stylish room in the house?

🍳✨ Experience the perfect harmony of premium craftsmanship and modern modular design. Every cabinet, counter, and corner is customized to make your space as functional as it is beautiful.

13/05/2026

অসম্ভবকে সম্ভব করাই বুদ্ধিমানের কাজ। 😉✨
Here’s an interesting idea you can try in your project. 📌

07/05/2026

ইদানীং একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করছি। কাজের সুবাদে আজকাল প্রচুর মিটিং করতে হয়। অনলাইনে, অফলাইনে।

এই প্রথম দিকের মিটিংগুলো আসলে আমরা কেন করি? খুব সোজা হিসাব। মানুষটাকে বোঝার জন্য। তাঁর চাহিদা, তাঁর অভ্যাস, তাঁর জীবনযাপনের ধরন—এসব জানার জন্য।

কিন্তু মজার ব্যাপার হলো, বেশির ভাগ মানুষই এই সময়টায় এসে দারুণ রহস্যময় হয়ে ওঠেন। তাঁরা কিছুতেই মনের দরজা খুলে কথা বলবেন না। তাঁদের ভাবখানা এমন— ‘আমি কেন বলব? আপনারা প্রফেশনাল মানুষ, আপনাদের তো চেহারা দেখেই সব বুঝে ফেলার কথা! আমিই যদি সব বলে দিই, তাহলে আপনারা কীসের প্রফেশনাল?’

এমনকি একটা সাধারণ প্ল্যান লেআউট শেয়ার করার সময়ও তাঁদের ভেতরে রাজ্যের গোপনীয়তা কাজ করে। লেআউট দিলে হয়তো ফার্নিচার লেআউট দেন না। তাঁরা আশা করেন, আমরা শূন্য থেকে জাদুমন্ত্রের মতো সব বের করে আনব!

খুব বিনীতভাবে একটা কথা বলি, আপনাকে তো আমি চিনি না, জানি না। আপনি আমাকে আপনার মনের কথা না জানালে কীসের ভিত্তিতে আমি আপনার জন্য একটা বাড়ির নকশা করব? তখন কী হয় জানেন? আমি নিজের মতো করে চিন্তা করি। ফলে যে বাড়িটা তৈরি হয়, সেটা আর আপনার বাড়ি থাকে না, অন্য কারও বাড়ি হয়ে যায়। আপনার যাপিত জীবন, আপনার অভ্যাস—এগুলো যদি আমি নাই-ই জানি, আপনার জন্য আমি স্বপ্ন সাজাব কী করে?

তাই মিটিংয়ে বসার আগে এই বিষয়গুলো একটু ভাববেন। প্রথম দিকের মিটিংগুলো আসলে কেতাবি মিটিং নয়, এগুলো হলো আড্ডা দেওয়ার আসর। গল্পের ছলে মানুষটাকে চিনে নেওয়ার চেষ্টা। এটা তো কোনো মেট্রিক পরীক্ষা নয় যে, আপনি আমাকে একটা সাদা খাতা ধরিয়ে দিয়ে বললেন— ‘নাও, এবার নিজের মতো করে উত্তর লেখো।’

এভাবে তো আর সব হয় না। আমি সব সময় একটা কথা বলি, ভালো কাজ কখনো একা হয় না। চমৎকার একটা কাজ তখনই হয়, যখন সেটা দারুণ একটা 'টিমওয়ার্ক' হিসেবে করা যায়।

এই সোজা কথাটা মানুষ কবে বুঝবে কে জানে!

03/05/2026

আইন মেনে হোক কিংবা শখের বশে, ছাদ বাগানে থাকুক সবুজের ছোঁয়া, প্রতিটি বাড়িতে। 🌻


#ছাদবাগান

Address

House:74, Road:127, Gulshan Avenue
Dhaka
1212

Opening Hours

Monday 11:00 - 20:00
Tuesday 11:00 - 20:00
Wednesday 11:00 - 20:00
Thursday 11:00 - 20:00
Saturday 11:00 - 20:00
Sunday 11:00 - 20:00

Telephone

+8801619180619

Alerts

Be the first to know and let us send you an email when AZ architects posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AZ architects:

Share