25/09/2025
ফেসবুকের মনিটাইজেশন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকামের নেশায় অনেক পরিচিত, সম্মানিত,ভালো পেশায় অবস্থানরত মানুষজন নিজেদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলছেন।
না পারে শুদ্ধভাবে কথা বলতে,
না পারে সুন্দর ক্রিয়েটিভ ভাবে কোনো কিছু উপস্থাপন করে কন্টেন্ট তৈরি করতে।
আশা আকাঙ্খা শুধু তাদের বিল্লাল কিংবা কাফির মত ভিডিও তৈরি করলেই মাসে মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করার।
চিটার বাটপারদের ডলারের স্ক্রিনশট দেখে লোভে পরে অনেকে নিজের ব্যাক্তিত্ব হারাচ্ছেন।
এ অবস্থা যেন এক মহামা🪚রী আকার ধারণ করেছে।
সব শেষে তাদের উদ্দেশ্য একটা কথাই বলার আছে
ফেসবুকে থেকে সবাই যদি লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারতো। তাহলে কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার, ইন্জিনিয়ার, প্রকৌশলী, পাইলট, জজ ব্যারিস্টার কিংবা জীবনের ঝুকি নিয়ে প্রবাসে পাড়ি জমাতো না।