09/08/2026
🌿 আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ 🌿
ঐতিহ্য বাঁচুক, সংস্কৃতি বাঁচুক, এগিয়ে যাক আদিবাসী মানুষের জীবন ও জীবিকা।
আজ ৯ আগস্ট—আন্তর্জাতিক আদিবাসী দিবস।
এ বছরের জাতিসংঘের প্রতিপাদ্য—
“Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being”
অর্থাৎ, “আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও কল্যাণ সুরক্ষা।”
এই প্রতিপাদ্য আদিবাসী জনগোষ্ঠীর প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা জ্ঞান, পরিচর্যা ও ঐতিহ্যবাহী জ্ঞানব্যবস্থার মূল্যকে সামনে নিয়ে আসে।
আমাদের কাছে আদিবাসী সংস্কৃতি শুধু কিছু পোশাক, খাবার কিংবা কারুশিল্প নয়—
এগুলো একটি জনগোষ্ঠীর পরিচয়, ইতিহাস, স্মৃতি, সৃজনশীলতা ও জীবনযাপনের গল্প।
আদিবাসী সংস্কৃতি আমাদের বৈচিত্র্যের শক্তি।
ঐতিহ্য আমাদের শিকড়।
আর সেই শিকড়কে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার।
🌿 সানাম হেরিটেজ এর পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ এর শুভেচ্ছা ও অভিনন্দন । 🌿
🛍️ ❤️