19/12/2025
এই ব্যাগটা প্রথম করেছিলাম আমার বান্ধবী রেমির জন্য, এরপরে এই ব্যাগটার কত অর্ডার এসেছে আর কতগুলা আমি বানিয়েছি তার হিসাব আমি হারিয়ে ফেলেছি, তবে আমার যেকোনো পুরনো কাজই প্রত্যেকবারই নতুন করে করতে ভালো লাগা কাজ করে। এই ব্যাগটা যে আপু অর্ডার করেছিলেন সেই আপুর মতন মানুষ আমি খুবই কম দেখেছি। তিনি ব্যাগটা বছরের শুরুতে পিঠা উৎসবে দেখে পছন্দ করেন, তবে তার একটু ছোটো সাইজ দরকার ছিলো, পরে উনি আমার পেইজে যোগাযোগ করেন। ৭০% এডভান্স করে দেন আমি না বলা সত্বেও! এরপরে আমার এক সপ্তাহ পরে দেয়ার কথা, তো এক সপ্তাহ পরে আপুকে নক দিতে গিয়ে দেখি আপুকে মেসেজ করা যাচ্ছে না। তিনদিন অপেক্ষা করলাম...এরপরে ওনার নম্বর দেয়া ছিলো সেটায় কল করেও পেলাম না... এমন করে ৩ মাসের কাছাকাছি গড়িয়ে গেলো! ব্যাগটা যত্নে তুলে রেখেছিলাম..মনে হতো কি হলো আপুটার! কিছু হলো না তো?
পাক্কা তিনমাস পরে একদিন অচেনা একটা নম্বর থেকে কল এলো, রিসিভ করে জানতে পারলাম সেই আপুটি! আনন্দ হলো! তিনি জানালেন তার কিছু টানাপোড়েনের কথা, সেজন্যই সব যোগাযোগ মাধ্যম বন্ধ ছিলো। উনি হাসির ছলে বললেন, "দেখেছেন আমি যদি আপনাকে এডভান্স টা না করতাম আপনি স্বাভাবিকভাবেই আমাকে ভুল বুঝতেন! তবে আমি জানতাম আপনি আমার ব্যাগটা যত্নেই রেখেছেন,রিসেল করেননি!"
তিনমাস ব্যাগটা আমার কাছে আদরে থাকার পরে তার মালিকের কাছে পৌছেছে....আমার ক্রেতাদের সাথে ঘটে যাওয়া এসব ঘটনাগুলো মাঝেমধ্যে খুবই সন্তষ্ট করে আমাকে...❤️