06/05/2024
রিলেশন চলাকালীন সময়ে যারা রাগ উঠলে তুই তুকারি করে, স্ল্যাং ইউজ করে, মুখে যা আসে তাই বলে, পরিবার নিয়ে বাজে কথা বলে, দিনের পর দিন যোগাযোগ অফ করে রাখে, অপর পক্ষের কথা চিন্তা করে না, কোন ব্যাপারে দায়িত্বশীল না এবং আপনার ব্যাপারে উদাসীন ; তারা বিয়ের পর কখনো ভালো হাসবেন্ড/স্ত্রী হয়ে ওঠতে পারে না। তাদের সংসার সুখের হবে এটা ভাবাটা'ই বোকামী।
রিলেশনে থাকার সময় অনেকেই এগুলা ফেস করলেও তারা ভেবে নেয়, বিয়ের পরে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু বিয়ের পর এগুলা কখনো ঠিক হয় না বরং আরও বেড়ে যায়।
অনেকেই আবার রাগ করে যা নয় তা বলে, যা নয় তা আচরণ প্রকাশ করে। রাগের সময় জান বাচ্চা কু**কুরের বাচ্চা হতেও সময় লাগে না। আবার রাগ যখম কমে যায় তখন তাদের চেয়ে ভালো প্রেমিক/প্রেমিকা আর হয় না। কিন্তু এটা একটা অসুস্থ সম্পর্কের লক্ষন।
বিয়ের আগেই কিন্তু এই লক্ষন গুলা প্রকাশ পায় কিন্তু কেউ কেউ সিরিয়াসলি নেয় না এই ভেবে যে, রাগ কমলে তো আবার ঠিক হয়ে যায়। মানুষ টা এমনিতে ভালো।
যে সময় টা আপনাকে ইমপ্রেস করার সময়, সে সময় টাতেই যদি একটা মানুষ রাগের মাথায় আপনার পরিবার তুলে কথা বলে, আপনাকে বাজে ভাষায় কথা বলে, আপনাকে অসম্মান করে তাহলে বিয়ের পর সেই মানুষ টা আপনাকে কীভাবে ট্রিট করতে পারে সেটা বুঝার জন্য কিন্তু এতো সময়ের দরকার হয় না। আর সেই মানুষ টা এতো ভালো কীভাবে হয়!
তাই যারা প্রেম করে বিয়ে করে একটা হ্যাপি লাইফ লিড করতে চান, তারা আগে সঙ্গীর আচরণ ভালো করে অবজার্ভ করুন। সঙ্গীর প্রেমের সময়কার আচরণ'ই কিন্তু আপনাকে ইঙ্গিত দিবে যে আপনি আসলে কতখানি সুখের পথে হাটঁছেন এবং যাকে নিয়ে সুখ কল্পনা করছেন সেই মানুষ টা আসলে আপনাকে সুখী করতে পারবে কি না!
তাই আগে যাচাই করুন, আপনি একটা সুস্থ সম্পর্কে আছেন নাকি একটা অসুস্থ সম্পর্ককে ঘিরে সুখের স্বপ্ন দেখছেন!!!!!
প্রেমের বিয়ে সুখের হয় না, এই কথাটা ১০০% ভুল। প্রেম তার জায়গাতেই আছে। প্রেম সুন্দর কিন্তু আপনার সিলেকশন ভুল।
মানুষ টা'র স্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্যে জানার পরে এবং ভুল মানুষ সিলেক্ট করার পরে প্রেম কে দোষারোপ করা তো অন্যায়। তাই নয় কি!!!