Rukyah Bil-Quran

Rukyah Bil-Quran An ideal healing centre based on only Quran and Sunnah.

12/08/2026

পূজার সময় চলছে। যাদের সমস্যা বেড়ে যাচ্ছে আপনারা কমেন্টে করুন ইনশাআল্লাহ।

কীভাবে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত???অথবা কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে???আপনি যদি নিজেকে জাদুগ্রস্ত মনে করেন, অথবা ব...
12/08/2026

কীভাবে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত???
অথবা কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে???

আপনি যদি নিজেকে জাদুগ্রস্ত মনে করেন, অথবা বুঝতে না পারেন—আসলেই আপনি জাদুগ্রস্ত কি না, তাহলে নিচের লক্ষণগুলো আপনার সাথে কতটা মিলে দেখুন।

জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ নিচে বর্ণনা করা হলো—

১. পুরো শরীর নিশ্চল হয়ে যাওয়া।
২. শরীরের কোনো অঙ্গে সবসময় ব্যথা থাকা।
৩. কোনো অঙ্গ একেবারে অচল হয়ে যাওয়া।
৪. কোনো কারণ ছাড়াই শরীর গরম থাকা।
৫. শরীরের বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা হওয়া।
৬. (Back Pain) বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা।
৭. প্রায় সময় পেটে ব্যথা থাকা।
৮. তীব্র মাথাব্যথা, ওষুধ খেয়েও তেমন লাভ না হওয়া।
৯. মহিলাদের অনিয়মিত মাসিক এবং পুরুষদের প্রস্রাবে ইনফেকশন হওয়া।
১০. যৌন সমস্যা দেখা দেওয়া।
১১. চোখের অবস্থা অস্বাভাবিক অথবা অসুন্দর লাগা।
১২. মাঝে মাঝে শরীর ঝাঁকুনি বা খিঁচুনি দিয়ে অজ্ঞান হয়ে যাওয়া।
১৩. এক বা একাধিক ইন্দ্রিয়ের শক্তি লোপ পাওয়া। (যেমন—স্বাদ, গন্ধ না বোঝা, শব্দ শুনতে বা চোখে দেখতে না পাওয়া।)
১৪. দীর্ঘদিন চিকিৎসা করেও কোনো রোগ ভালো না হওয়া, অথবা ডাক্তারগণ কোনো সমস্যা খুঁজে পেতে বা চিকিৎসা করতে অপারগ হওয়া।

নোট: কোনো সমস্যা শনাক্ত না হওয়া—জিন, জাদু ও বদনজরের ক্ষেত্রে অনেক সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে পারে। তবে এটি দীর্ঘদিন আক্রান্ত থাকার দিকেও ইঙ্গিত করতে পারে।

কিছু লক্ষণ—

১. ঠিকমতো ঘুমাতে না পারা।
২. ঘুমালে ভয়ংকর স্বপ্ন দেখা।
৩. নির্দিষ্ট কোনো স্থানে গেলেই শারীরিক বা মানসিক পরিবর্তন আসা। যেমন—শরীর জ্বালাপোড়া করা, কোনো অঙ্গ ব্যথা করা, চোখে ঝাপসা দেখা, অস্থিরতা সৃষ্টি হওয়া ইত্যাদি।

এমন কোনো স্থানে গেলে যদি অস্বাভাবিকভাবে এসব লক্ষণ প্রকাশ পায়, তাহলে আশঙ্কা করা যায়—সেখানে কোনো সমস্যা থাকতে পারে।

৪. স্বপ্নে কোনো গাড়ি বা প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা। যেমন—কুকুর, বিড়াল, গরু, মহিষ, বাঘ, সিংহ, সাপ ইত্যাদি।
৫. স্বপ্নে কোনো ফাঁকা বাড়ি, মরুভূমি বা গোরস্থানে হাঁটাচলা করতে দেখা।
৬. স্বপ্নে বিভিন্ন জায়গায় পানি দেখা। যেমন—সাগর, নদী, পুকুর ইত্যাদি।
৭. স্বপ্নে ঘনঘন কোথাও আগুন জ্বলতে বা কিছু পোড়াতে দেখা।
৮. স্বপ্নে নিজেকে উড়তে দেখা অথবা কোনো পাখি কিংবা বড় বড় গাছ দেখা।
৯. হঠাৎ করে কারো প্রতি তীব্র ঘৃণা অথবা তীব্র ভালো লাগা অনুভব হওয়া।
১০. পরিবার, বাসা বা সমাজের প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা।
১১. সহবাসের আগ্রহ হারিয়ে ফেলা।
১২. আসর থেকে মধ্যরাত পর্যন্ত খুব অস্বস্তিতে ভোগা অথবা মেজাজ খারাপ থাকা।
১৩. কোনো কারণ ছাড়াই বাড়ি থেকে দৌড়ে বের হয়ে যেতে ইচ্ছা হওয়া।

এমন ঘটনা যদি বারবার ঘটতেই থাকে, তাহলে বুঝতে হবে—কোনো একটা সমস্যা রয়েছে।

আর হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে সব লক্ষণ মিলবে—বিষয়টা এমন নয়। তবে সমস্যা থাকলে কয়েকটি লক্ষণ একসাথে প্রকাশ পেতে পারে।

জাদু সাধারণত জিনের মাধ্যমে করা হয়। তাই জিনের সম্পৃক্ততার কারণে জিন আক্রান্ত হওয়ার কিছু লক্ষণও মিলতে পারে।

তবে শুধু লক্ষণ দেখে নিশ্চিত হওয়া সম্ভব নয়। যাচাই করার জন্য অডিও বা সরাসরি রুকইয়াহ করে দেখতে পারেন।

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাঁর দ্বীনের উপর চলা সহজ করে দিন।
আমিন। 🤲

Rukyah Bil-Quran

ইফরীত জ্বীনে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ!➤ নামাজ ও ইবাদতের প্রতি তীব্র অনীহা সৃষ্টি হওয়া।➤ ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলোকে...
11/08/2026

ইফরীত জ্বীনে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ!

➤ নামাজ ও ইবাদতের প্রতি তীব্র অনীহা সৃষ্টি হওয়া।

➤ ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলোকে অপ্রয়োজনীয়, কঠিন কিংবা অযৌক্তিক মনে হওয়া।

➤ হারাম বিষয়কে স্বাভাবিক বা বৈধ মনে করার প্রবণতা তৈরি হওয়া।

➤ যিনাকে শুধুমাত্র “জৈবিক চাহিদা” হিসেবে উপস্থাপন করে হারামকে হালকা মনে হওয়া।

➤ নিজের প্রবৃত্তির অনুসরণকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য মনে হওয়া।

➤ অন্য ধর্মের প্রতি অস্বাভাবিক আকর্ষণ তৈরি হওয়া।

➤ দ্বীনের মৌলিক বিষয়গুলো নিয়ে ক্রমাগত সন্দেহ, বিভ্রান্তি ও তীব্র ওয়াসওয়াসা সৃষ্টি হওয়া।

ইফরীত (عِفْرِيت) জ্বীনদের মধ্যে শক্তিশালী একটি জ্বীন। কুরআনে এর শক্তি ও সক্ষমতার একটি ঘটনা বর্ণিত হয়েছে।

এ ধরনের জ্বীনের অন্যতম লক্ষ্য মানুষের ঈমান ও আমলকে দুর্বল করা এবং তাকে দ্বীন থেকে দূরে সরিয়ে দেওয়া।

স্বয়ং রাসূলুল্লাহ ﷺ-এর নামাজেও একজন ইফরীত জ্বীন বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল।
সহিহ বুখারি ও সহিহ মুসলিমে এই ঘটনাটি এসেছে।

যখন একজন ইফরীত জ্বীন আল্লাহর রাসূল ﷺ-এর নামাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করার মতো দুঃসাহস দেখাতে পারে, তখন সাধারন মানুষের ঈমান ও আমলকে দুর্বল করার ক্ষেত্রে শয়তান ও জ্বীনদের প্ররোচনার কতটা ভয়াবহ হতে পারে?

আল্লাহ তায়ালা আমাদের সকল প্রকার শয়তানি ওয়াসওয়াসা, জ্বীনের অনিষ্ট এবং ঈমানবিধ্বংসী ফিতনা থেকে হেফাজত করুন। আমীন।

Rukyah Bil-Quran

11/08/2026

যাদুর কারণে মানুষ কোনো স্পষ্ট কারণ ছাড়াই আপনাকে অপছন্দ করতে এবং আপনার প্রতি বিরূপ হয়ে দূরে সরে যেতে পারে।
Rukyah Bil-Quran

11/08/2026

শেষ জামানার অন্যতম একটা মহামারির নাম “জ্বিন মহামারি” প্রতিটা ঘরে ঘরে এখন এই মহামারি ছড়িয়ে গেছে। এই মহামারির ঔষধ হলো, পবিত্রতা, তাওবা, ইবাদত, জিকির, শিরক এবং বিদ‘আত বর্জন, রুকইয়াহ।
Rukyah Bil-Quran

06/08/2026

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ﷺ।

06/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। 🌸
১০ আগস্ট রেজিস্ট্রেশন বন্ধ হতে আর মাত্র ৪ দিন বাকি, ইনশাআল্লাহ।
সত্যি বলতে, মাত্র ৪/৫ জন আপু পোস্টটি শেয়ার করেছেন। আশা করেছিলাম আরও অনেক বোন এই দাওয়াহর কাজে অংশ নেবেন। 🥹
ইচ্ছা ছিল, যদি ১৫০+ রেজিস্ট্রেশন হয়, তাহলে ৫ জনের পরিবর্তে ১০ জন বোনকে হাদিয়া দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়নি।
এখনও সময় আছে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পোস্টটি শেয়ার করে অন্য বোনদের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ারই কারও জন্য কল্যাণের কারণ হয়ে যাবে।
আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমীন। 🤍
Durud & Dawah Foundation

30/07/2026

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rukyah Bil-Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share