Zaraa's Diary

Zaraa's Diary আমি নিজে কে তা জানিনা, কারণ প্রতিবার নিজেকে দেখার জন্য আয়নার সাহায্য নিতে হয়!

31/12/2024

রান্না করা, বাসন মাজা, কাপড় ধোঁয়া এসব ব্যাসিক লাইফ স্কিল! আপনি নিজেকে যতই তথাকথিত সুন্দরী মনে করেন কিংবা যতই নামিদামী মানুষ হোন না কেনো ব্যাসিক লাইফ স্কিল ছাড়া আপনি প'র'গা'ছা, পরনির্ভরশীল। তাই এসব না পারাটাকে বড়াই করে দেখার কিছুই নেই!

29/12/2024

@@ শুভ সকাল সবাইকে@@

19/12/2024

জীবনের এই পর্যায়ে এসে অন্ধকার টাকে খুব আপন মনে হচ্ছে, অন্ধকার রুম, কোথাও কোনো আলো নেই,মনে হচ্ছে অন্ধকার ই তো ভালো, আমাকে কেও দেখছেনা,কেও দুইটা কথা শুনাতে পারছেনা আমিও আমার কষ্ট টা বুকে চেপে নিয়ে ভালো আছি,

সবাই বলে একদিন সব ঠিক হয়ে যাবে, আসলে সত্যি বলতে কিছুই ঠিক হয় না,আমরা মানিয়ে নিতে শিখে ফেলি,মানিয়ে নাওয়ার এই পর্যায়ে এসে কেও মানিয়ে নেই,কেও হারিয়ে ফেলে নিজেকে, হেরে যাওয়া মানুষ টাকে সবাই ভুলের খাতায় নাম লিখে রাখে।

সে ভুল করছে।

আসলে সেই ভুল করেনি সেই নিজের সাথে যুদ্ধ করতে করতে হেরে গিয়ে জীবন থেকে মুক্তি নিছে, ব্যাস আর কিছুনা।

07/11/2024

কাউকে গভীর ভাবে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলাটা একটা সমস্যা! তারে ছাড়া আর কারো সাথেই কথা বলতে ভাল্লাগেনা! তারে ছাড়া ভাল্লাগেনা! তার সাথেই সারাদিন কথা বলতে ইচ্ছে করে। তার আশেপাশে কাউকে সহ্য হয়না! সে একটু দেরি করে রিপ্লাই দিলে রাগ উঠে,পাত্তা কম দিলে নিজেকে অসহায় লাগে!

আপনি কি এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন? অভিনন্দন আপনি গেছেন! শান্তি আর পাবেন না!💔🌸

princess treatment doesn't mean he buys you expensive gifts all the time. It means he doesn't let you go to sleep upset,...
28/10/2024

princess treatment doesn't mean he buys you expensive gifts all the time. It means he doesn't let you go to sleep upset, he knows how to calm your nerves, he's patient, and his words match his actions.

15/10/2024

নিখুঁত দাগহীন গাল! দাগহীন ত্বক! ঝরঝরে সোজা স্ট্রেট চুল দেখে যার প্রেমে পড়েছেন! সেটা আসলে ভালো লাগা! ভালবাসা নয়!

ভালবাসা মানে- তুমি কালোতেও সুন্দর, তুমি সাদা ফর্সাতেও সুন্দর। তুমি সাজলেও সুন্দর, না সাজলেও সুন্দর। তুমি হাসলেও সুন্দর, না হাসলেও সুন্দর। গালে ডিম্পল থাকলেও সুন্দর, না থাকলেও সুন্দর।

সৌন্দর্য কোনো বিশেষ ইন্টারনেট প্যাকেজ না৷ সৌন্দর্য হচ্ছে ব্যক্তিত্বে, বিদ্যায়, বুদ্ধিতে, জ্ঞানে, কৌতুকে, যুক্তিতে আবেদনময় হয়ে ওঠা।❤️

Me when i see চিংড়ি ভুনা🤤
11/10/2024

Me when i see চিংড়ি ভুনা🤤

08/10/2024

ভালোবাসতে কখনো 'কিপটামি' করবেন না! কম ভালোবাসবেন না, 'পরে কষ্ট পাবো' চিন্তা করে কেয়ার কম দেখাইয়েন না! ধুমাইয়া ভালোবাসবেন,নিজের সব টা দিয়ে ভালোবাসবেন। কষ্ট পাবেন কিনা সেইটা পরের ব্যাপার, অন্তত নিজে তো বলতে পারবেন 'আমি আমার সব টা দিয়া ভালোবাসছি, আমার জীবনের সব টা আমি উৎসর্গ করে দিছি! কমতি রাখি নাই!'

ভালোবাসা জিনিস টা সুন্দর, ভালোবাসার মানুষ সুন্দর ❤️

07/10/2024

জীবন আর কখনো সহজ হবে না, যত বড় হতে থাকবেন জীবন ততই কঠিন থেকে কঠিনতম হতে থাকবে..!❤️‍🩹😊

06/10/2024

ধরেন আপনি বাবা মায়ের এমন একটা মেয়ে, যে একা একা স্কুল কলেজে যেতে পারেন। নিজের খাবারের তদারকি নিজে করতে পারেন। অসুস্থ হলে নিজেই সেরে উঠতে পারেন। কখনো কোন প্রয়োজনের কথা মুখ ফুটে বলতে পারেন না। দেখবেন পরদিন থেকে বাবা মা ধরেই নিবে আপনার আর কোন সাহায্যের দরকার নাই।

আপনি হয়তো এমন একজন নারী যে একা একা ইমোশনাল ডিজাস্টার কাটায় উঠতে পারেন, পরদিন থেকে বন্ধুরা ভাববে আপনার আর সাপোর্ট দরকার নাই। আপনি হয়তো বাসে ঝুলে আসতে পারেন, সবাই ভাববে আপনার আর গাড়িতে চড়ার দরকার নাই।

এবং আমি খেয়াল করে দেখসি এই ধরনের মেয়েদের আশেপাশের মানুষেরা এক ধরনের ডিনায়ালে থাকে। এবং এই ধরনের মেয়েদের কোন সাহায্য দরকার হলেও কেউ ছুটে বা দৌড়ে আসেনা। আসলেও মুখ ফুটে বলে দেয়ার পর।

আমার জীবনে আমাকে সবচেয়ে বেশি কস্ট ইদানীং দেয় এই কথাটুকু যে "আরে তুমি পারবা"। হ্যাঁ আমি জানি আমি পারবো, সবাই পারে চাইলে। কিন্তু আমি চাই কেউ মাঝেমাঝে আমাকে সামলাক ,আমার দায়িত্ব নিক, আমাকে সাহায্য করুক। কেউ আমার কষ্টের কথা শুনে আমাকে

তুমি পারবা" না বলে বলুক "তুমি কাঁদো, মন হালকা করো। সবসময় তোমাকে পারতে হবেনা।It's okay to not be okay sometimes. "

অনেক আগে একটা লেখা পড়েছিলাম, "গাছেদের ও তো ছায়ার দরকার হয়"। আমি শুধু সেই ছায়াটুকু চাই, বাকি পথ আমি পাড়ি দিতে পারবো.।🖤

05/10/2024

যারা আমাকে উচিত শিক্ষা দিয়েছে তাদেরকেও জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা!🙂

01/10/2024

ইয়া রব! আপনি আমাকে যা রিজিক দিয়েছেন, তাতেই আমাকে সন্তুষ্ট বানিয়ে দিন। তাতে বরকত দান করুন এবং আমি যা কিছু হারিয়ে ফেলেছি, তার তুলনায় অধিক উত্তম কিছু আমাকে দান করুন।❤️🌸

Address

Fulbaria

Telephone

+8801612554909

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zaraa's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share