25/03/2026
Alhamdulillah Comepleted Apartment Interior Design.
আপনার স্পেসের ডাইমেনশন অনুযায়ী ইন্টেরিয়র পরিকল্পনা শুরু করুন Dream Inch Interiors Ltd এর মাধ্যমে- +880 01778-637573
কখন থেকে ইন্টেরিয়র প্লান শুরু করবেন--
ফ্ল্যাটকে সম্পুর্নরুপে কার্যকর এবং ব্যবহারযোগ্য করতে, প্রতিটি রুমের ফার্নিচারের অবস্থান এবং লেআউট প্রথমেই সঠিকভাবে নির্ধারণ করে 3D Design করতে হবে।
3D Design করলে আপনি আগেই বুঝতে পারবেন আপনার স্পেসের ইনটেরিয়র করলে সেটি দেখতে কেমন হবে। সঠিক ফার্নিচার লেআউট পরিকল্পনা করলে পরবর্তী সব ডিজাইন এবং নির্মাণ কাজ কার্যকরভাবে এবং ঝামেলাহীনভাবে সম্পন্ন করা যায়।
ছাদ ঢালাইয়ের কাজ শুরু করার আগেই, বর্তমান লেয়াউট এর উপরে আপনার এবং পরিবারে অন্য সদস্যদের ব্যক্তিগত পছন্দ, স্টাইল এবং কার্যকারিতা অনুযায়ী একটি Space Plan করুন।
Space Plan অনুযায়ী একটি পূর্ণাঙ্গ 3D ইন্টেরিয়র ডিজাইন তৈরি করুন। 3D ডিজাইন চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রয়োজনমতো সংশোধন ও পরিবর্তন করুন। এটি পুরো ইনটেরিয়র প্রকল্পের একটি কার্যকর ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে এবং শেষ মুহূর্তে পুনঃকাজের ঝুঁকি যেমন কমাবে, তেমনি সময় এবং আপনার অতিরিক্ত খরচ এবং অপচয় অবশ্যই কমাবে।
পরবর্তী ধাপে, 3D Design অনুযায়ী ছাদ ঢালাইয়ের পুরবে Electricial Conduit Plan তৈরি করুন এবং ছাদে Electricial Conduit Plan এক্সিকিউশন করুন। সঠিক পরিকল্পনার মাধ্যমে বৈদ্যুতিক ও লাইটিং উপকরণ সঠিকভাবে ইনস্টল সহজ, সেই সাথে দেয়ালের ইলেকট্রিকাল এক্সটেনশন এর জন্য এটি খুব গ্বুরুত্বপুর্ন।
ছাদ ঢালাই হয়ে গেলে , আপনি Space Plan অনুযায়ী ব্রিক লেয়াউট ডিটেইলস অনুযায়ী ইটের দেওয়াল নির্মাণ করবেন।
3D Design অনুযায়ী দেয়ালের জন্য Interior Electrical Conduit plan করুন। দেয়ালের জন্য এই লেয়াউট এক্সিকিউট করুন। এতে প্রতিটি রুমে সুইচ, সকেট, এবং তারগুলো কার্যকরভাবে এবং পরিকল্পনামাফিক বসানো হবে জাতে করে পরবর্তীতে লাইট, ফ্যান ,এসি কিংবা অন্যান্য ইলেকট্রনিকস আইটেমগুলি 3d design অনুযায়ী সঠিকভাবে স্থাপন সহজ হয় এবং ফ্ল্যাট কম্পলিট হবার যাতে দেয়াল কাটাকাটি করার প্রয়োজন না হয়।
এরপর, 3D design অনুযায়ী পুরো ফ্ল্যাটে প্লাম্বিং লেআউট বাস্তবায়ন করুন, যাতে বাথরুম, কিচেন এবং অন্যান্য পানিপ্রবাহি স্থানগুলিতে পানি সরবরাহ ও নিষ্কাশন সঠিকভাবে কাজ করে।এবং এই স্থানে, ফিক্সার, মিক্সার , শাওয়ার, কমড, বেসিন, স্পাউট, এবং অন্যান্য স্যানিটারি এবং বাথওয়্যার সহজভাবে ইন্সটল করা সহজ হয়।
3D design অনুযায়ী দেয়ালে ও ছাদে প্লাস্টার কাজ সম্পন্ন করুন, যাতে ফিনিশিংয়ের জন্য মসৃণভাবে সবকিছু প্রস্তুত করাহয়। এরপর 3D ডিজাইন অনুযায়ী টাইলস, ফ্লোরিং এবং অন্যান্য ফিনিশিং কাজ সম্পন্ন করুন।
এরপর দেয়ালে সিংগেল কোট প্লাস্টিক পেইন্ট করার জন্য প্রসেস সম্পুর্ন করুন দেয়ালের ফাইনাল রং লাক্সারি সুপার সিল্ককে বিবেচনা করে। ব্যাস আপনার প্রজেক্টটি ইনটেরিয়র এক্সিকিউশনের জন্য রেডি হয়ে গেল।
সবশেষে, উপরোক্ত সমস্ত ধাপ সমাপ্ত করার পর প্রজেক্টটি ইন্টেরিয়র করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হবে। এভাবে ইনটেরিয়র প্লান করলে স্পেস হবে কার্যকর, আরামদায়ক এবং আপনার ব্যক্তিগত স্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই পরিকল্পনা ও পদ্ধতি অনুসরণ করলে পুনঃকাজের ঝুঁকি কমবে, খরচ কমবে, সময় বাঁচবে, এবং ফ্ল্যাট একটি সুপরিকল্পিত, আধুনিক কিংবা সমসাময়িক এবং ব্যবহারযোগ্য জীবনযাপনের জন্য প্রস্তুত হবে।
-------- Nahid Farzana Ether
Visit Our Office--
Dream Inch Interiors Ltd.
H-764/A, Level-5, RD-11, Avenue-06,
Mirpur Dohs, Dhaka-1216
Cell- 01944001577, 01778637573, 01713681889
Interior Color Scheme: While, Dark , Gold & Wood
Design by - Dream Inch Interiors Ltd.
Interior Concept By- Dream Inch Interiors Ltd.
Copyrights & Powered By: Dream Inch Interiors Ltd.