Ismail & Tamanna

Ismail & Tamanna উন্মুক্ত পৃথিবী সবার জন্য���

আফসোস..........😔😔😔নেইল পলিশ পরলেই তহ ওজু হয়না সেখানেএই যে সকল মুসলিম সেলিব্রিটি আছে আমাদের দেশে এরা যে নেইল আর্ট করে দিন...
21/04/2026

আফসোস..........😔😔😔
নেইল পলিশ পরলেই তহ ওজু হয়না সেখানে
এই যে সকল মুসলিম সেলিব্রিটি আছে আমাদের দেশে এরা যে নেইল আর্ট করে দিনের পর দিন রেখে দেয়
****এদের কি ফরজ গোসল হয়?
****তাহলে কি এরা সব সময় নাপাক থাকে?
****আর সেই নাপাক অবস্থায় সর্বদা ঘুরে বেড়ায়?

জামাই সারারাত বুঝানোর পরে সকালে আমি এমনেই চলি🫣🫣Md. Ismail Chowdhury
19/04/2026

জামাই সারারাত বুঝানোর পরে সকালে আমি এমনেই চলি🫣🫣
Md. Ismail Chowdhury

18/01/2026

পর্দা না করা যেকোনো মুসলিম নারীর পর্দাহীনতার জন্য সে নিজেই দায়ী!কারণ সে মন থেকে কখনো পর্দা করতেই চায়নি!কেউ নিজের ইচ্ছায় পর্দার বিধানকে আঁকড়ে ধরেছে আর কেউ তাঁকে সেখান থেকে সরাতে পেরেছে এমন নজির নেই।
আমার আল্লাহর বিধান আমি মানবো,কে আমাকে ঠেকাবে?
Who is he or she?
যে বিধান মানতে কিনা স্বামীর হুকুমেরও তোয়াক্কা করতে হয় না!সেই বিধান পালনে গড়িমসি,উদাসীনতা নিশ্চয় মুসলিমার নিজের হাতেরই কামাই!এখানে কাউকে দোষারোপের বিন্দুমাত্র সুযোগ নেই।
তুমি চাওনি তাই হয়নি,সহজ হিসাব!

অথচ কত বোনদের থেকে গল্প শুনেছি,যারা শত বাধা বিপত্তি উপেক্ষা করে,পরিবার,সমাজ,আত্মীয় স্বজনদের কটু কথার বিপরীতে গিয়ে শক্ত করে পর্দার বিধানকে আপন করে নিয়েছে!এমন খামচি দিয়ে ধরেছে হিজাব,খিমারের টুকরো গুলো যা তার হাত থেকে কেউ ছাড়িয়ে নেওয়ার ক্ষমতাই রাখে না।দিনরাত যুদ্ধ করে টিকিয়ে রেখেছে নিজের সম্মানের পর্দা!কটু কথা হজমের পাশাপাশি রোদ,গরম,
আগুনেও যাদের পর্দা এক চুল পরিমান টলেনি।
কারণ তাঁরা মন থেকে চেয়েছিলো,তাই পেরেছে!
ইচ্ছাশক্তিই সব,বাকি সাহায্য আসমানের মালিকের পক্ষ থেকে নাযিল হয়!
হ্যা নাযিল হয়!

সুবহানাল্লাহ!!এমন মুসলিমা বোনদের ঈমানের জৌলুস দেখে মুগ্ধ হই,অনুপ্রাণিত হই,আরো শক্তপোক্ত করে আমার রবের ফরজ বিধান পর্দাকে ভালোবাসতে শিখি।

যে বিধান স্বয়ং আমার প্রতিপালকের পক্ষ থেকে অবশ্য পালনীয় বিধান,তা পালনে যারা অনুপ্রেরণা দেয়,অনুঘটক হয়,রব তাঁদেরকে অনেক ভালোবাসুক!

শামছুন্নাহার রুমি

31/12/2025

🤗🤗🤗

10/08/2025

২০২৫ সালের ১লা সেপ্টেম্বর থেকে দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড প্রতিরোধে TCV (Typhoid Conjugate Vaccine) সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে (১৮ কর্মদিবস ধরে)।

এই টিকা দেওয়ার আগে প্রতিটি অভিভাবকের জানা জরুরি—

এই টিকা কতটা নিরাপদ?

কোন দেশে এটি উৎপাদিত?

এটি কি বাংলাদেশে তৈরি, নাকি আমদানি করা?

এর কার্যকারিতা কতটা প্রমাণিত এবং কোন কোন পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?

উন্নত দেশগুলো সাধারণত নতুন টিকা উদ্ভাবনের পর প্রথমে দরিদ্র দেশগুলোতে প্রয়োগ করে, কিন্তু অনেক সময় টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া বা দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে যথেষ্ট তথ্য দেওয়া হয় না।

অতীতে আমরা দেখেছি, করোনাভ্যাকসিন নেওয়ার পর দেশের অনেক মানুষের নানা শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তাই এবারের টিকাদান কর্মসূচির ক্ষেত্রেও সচেতন হওয়া প্রয়োজন।

🖋️🖊️. Tamanna Najnin Shampa

21/07/2025

অনেক শিক্ষার্থী নিহত হয়েছে। উদ্ধার কাজ চলতেছে।

অনেকের পুরো শরীর পুড়ে গেছে। অনেক শিশু শিক্ষার্থীর দেহ ছিন্ন-বিছিন্ন হয়ে গেছে।

৬-৮ শ্রেণীর ভবনে ফাইটার জেড বিমান ক্রাস করেছে। স্পট ডেড এর সংখ্যা বলা যাচ্ছে না।

৮-৯ বছরের বাচ্চা সহ অনেক। ৫-৬ জনের মা!থা থেকে ব! ডি আলাদা হয়ে গেছে।

আল্লাহ আমাদের হেফাজত করুক। 😪🤲

21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলের কলেজ কেম্পাস দিকে ট্রেনিং বিমান বিধ্বস্ত!! 🥹🥹 আল্লাহ সবাই রে হেফাজত করুক

এমন সন্তান এর থেকে সন্তান না হওয়া ভালো। আল্লাহ কে বলবো এমন সন্তান দিও না আমাকে এবং কোন মা- বাবাকে
11/07/2025

এমন সন্তান এর থেকে সন্তান না হওয়া ভালো।
আল্লাহ কে বলবো এমন সন্তান দিও না আমাকে এবং কোন মা- বাবাকে

09/07/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

⚠️ ব্ল্যাক ম্যাজিকইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো...
09/07/2025

⚠️ ব্ল্যাক ম্যাজিক

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।

-আসসালামু আলাইকুম।
-ওয়া 'আলাইকুমুস সালাম।
-শায়খ! আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ তা'আলা কি আমাকে ক্ষমা করবেন?
-কেনো ক্ষমা করবেন না, অবশ্যই ক্ষমা করবেন। নিশ্চই তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু।
আল্লাহ তায়ালা বলেছেন, (আপনি বলে দিন, হে আমার বান্দারা! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু(যুমারঃ ৫৩)।

- কিন্তু আমার গুনাহটা অনেক বড় আর গুরুতর। আল্লাহ কিছুতেই আমাকে ক্ষমা করবেন না।

- না বোন! আপনি এমনটা ভাববেন না। আল্লাহ তা'আলা বলেছেন,
(নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এছাড়া আর (সব) পাপ তিনি যাক ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ঘোরতর ভ্রান্তিতে পতিত হয়। (নিসাঃ১১৬)

-আমি সাত-সাতবার হজ করেছি। কিন্তু এ পর্যন্ত একবারও কা'বাঘর নিজ চোখে দেখতে পাইনি।

শায়খঃ ইয়াল্লাহ! ইয়া রাব!

মহিলাঃ আমি হেরেমে প্রবেশ করার পর তাওয়াফ কারীদেরকে দেখি, কিন্তু কা'বাঘর দেখতে পাই না। এমনকি একজন আমার হাত ধরে কা'বা শরী ছুঁইয়েও দেখিয়েছি। আমি হাত দিয়ে কা'বা ধরতে পেরেছি। কিন্তু কা'বা আমার সামনে দৃশ্যমান হয়নি।

শায়খঃ তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যিই গুরুতর। বলুনতো কি এমন পাপ করেছেন? নিশ্চিত হয়ে বলুন, যাতে আমার বুঝতে সুবিধা নয়।

মহিলাঃ আমি অশ্লীল কাজে লিপ্ত ছিলাম। বিয়ের পরও অনেকবার হয়েছে। আমি ঠিক বলতে পারছি না, কোন পাপের কারনে আমার এই অবস্থা হয়েছে।

শায়খঃ অসম্ভব! এটা ছাড়াও অন্য কোনো পাপ আছে। শুধু অশ্লীলতার জন্য এমনটা ঘটতে পারে না। আপনি ভেঙে বলুন। আপনি কী করেছেন?

মহিলাঃ সত্যি কথা বলতে কি, আমি একজন নার্স। আমার গোপনে সম্পর্ক ছিলো একদল ব্ল্যাকম্যাজিক (কালোজাদু) চর্চাকারীদের সাথে। তারা নানাভাবে জাদুচর্চা করতো। তারা শবসাধনা করতো।

জাদুকরের শিখিয়ে দেয়া নিয়মানুযায়ী, হাসপাতালের হিমাগারে চুরি করে প্রবেশ করতাম। শবগুলো মুখে 'বিশেষ কাজ" করে মুখগুলো সেলাই করে দিতাম। শবগুলোকে এই অবস্থাতেই দাফন করা হতো। এই ন্যাক্কারজনক কাজ অসংখ্যবার করেছি।

শায়খঃ এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জাদুবিদ্যা তো শিরক।
নিশ্চয়ই শিরক বড় পাপ (লুকমানঃ১৩)

দুই সপ্তাহ পরে, ইক্বরা অনুষ্ঠানে একটা ফোন আসলো।

-আসসালামু আলাইকুম
- ওয়া 'আলাইকুমুস সালাম।
- হ্যালো শায়খ! দু' সপ্তাহ আগে একজন মহিলা ফোন করেছিলেন, আমি তার সন্তান।

শায়খঃ জি, বাবা! চিনতে পেরেছি। বলো কি খবর।

ছেলেঃ শায়খ! আমার আম্মু ইন্তিকাল করেছেন। তার মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছে। কিন্তু দাফনের সময় এমন একটা ঘটনা ঘটেছে, আমরা কেউ ধারণাও করতে পারি নি এমনটা কখনো ঘটতে পারে।

শায়খঃ কী ঘটনা?

ছেলেঃ জানাযার পর আমরা কবরস্থানে গেলাম। লাশ কবরে নামাতে গিয়েই বিপত্তি বাঁধলো। আমরা কবরে নামলেই কবরটা সংকুচিত হয়ে আসে। লাশ বের করলে কবরটা আবার ঠিক হয়ে যায়। আবার লাশ নামালে কবরটা সংকুচিত হয়ে যায়। এমনকি আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানোও অসম্ভবত হয়ে দাড়িয়েছিলো। এ ঘটনা দেখে, সাথে যারা ছিলো ভয়ে পারলিয়ে গেলো। তারা বললো, তোমার মা হয়তো এমন কোনও কাজ করেছে যে, কবর তাকে গ্রহণ করতে চাচ্ছে না। আমি বসে বসে কাঁদতে লাগলাম। এমন সময় দেখলাম একজন বৃদ্ধ লোক আসলে। তার পোশাক ছিলো অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র। দেখলেই মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ। তাকে দেখেই আমার মনে হলো, আমার আমনে এজন ফিরিশতা দাঁড়িয়ে আছেন। বিশেষ করে তার সাথে কথা বলে বিশ্বাসটা আরও বদ্ধমূল হলো। তিনি বললেন,

তোমার আম্মুকে যেভাবে আছে রেখে চলে যাও। পেছনে ফিরে তাকাবে না। আমি কোনও কথা না বলে চলে আসলাম। কিছুদূর আসার পর আমি আর কৌতূহল দমন করতে পারলাম না। আমার মায়ের কী হলো সেটা না দেখে বাড়ি যেতে মন টানছিলো না। পেছন ফিরে তাকালাম। দেখলাম, আকাশ থেকে প্রকাণ্ড এক অগ্নিগোলক ছুটে আসলো। চোখের নিমিষেই আম্মার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিলো। খাটিয়াসহ পুড়ে ছাই হয়ে গেলো।

আগুনের উত্তাপ এত প্রবল ছিল যে, এতদূর থেকেও আমার মুখটা ঝলসে গেল। শুধু দুচোখ অক্ষত রইলো।

আমি চিন্তিত হয়ে গেলাম, আমার চেহারা কেনো ঝলসে গেলো? আল্লাহ কি আমার প্রতি নারাজ?

শায়খঃ প্রিয় বৎস! সম্ভবত আল্লাহ তা'আল মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন। তুমি তো তোমার মায়ের হারাম উপার্জনেই বড় হয়েছো। আল্লাহকে ভয় করো। তাঁর কাছেই ক্ষমা চাও। আল্লাহ আ'আলা তোমার জন্য যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো।

[যারা যাদুকর/কবিরাজ/কুফরী হুজুরদের কাছে যান তারা নিজেদের পরিনতি সম্পর্কে সচেতন হোন। তওবা করে ফিরে আসুন। মৃত্যু অতি সন্নিকটে।]

Atik Ullah হাফিযাহুল্লাহ।

Address

College Road, Auchpara, Nishat Nagar, Tongi
Gazipur
1711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ismail & Tamanna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share