12/10/2026
আমার প্রিয়, সম্মানিত বোনেরা
আমরা কারও স্ত্রী হওয়ার আগে একজন মানুষ, একজন মেয়ে, আর নিজের বাবার ভীষণ আদরের কন্যা। বিয়ের পর আমাদের পরিচয়ের সঙ্গে নতুন পরিচয় যুক্ত হয়, কিন্তু জন্মপরিচয় কখনো মুছে যায় না।
বিয়ের পর আমরা স্বামীর সংসারে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু তাই বলে বাবার বাড়িতে আমরা কখনোই পর হয়ে যাই না, ফেলনা হয়ে যাই না। এই বাড়িতেই আমাদের শৈশব, আমাদের বেড়ে ওঠা, কত স্মৃতি আর ভালোবাসা জড়িয়ে আছে।
আজও বাবার বাড়িতে গেলে মনে হয়, এ যেন আমারই ছোট্ট রাজত্ব! এখানে মন খুলে কথা বলতে পারি, প্রাণ খুলে হাসতে পারি, কিছুক্ষণের জন্য হলেও সংসারের সব ক্লান্তি ভুলে শান্তির নিঃশ্বাস নিতে পারি।
স্বামীর সংসার আমাদের বর্তমান, আর বাবার বাড়ি আমাদের শিকড়, আমাদের জন্মপরিচয়, আমাদের চিরচেনা আশ্রয়।
বিয়ে হয়ে গেলেও বাবার বাড়ির প্রতি আমাদের অধিকার, ভালোবাসা আর আবেগ কখনো শেষ হয় না। আল্লাহ আমাদের সবার মা-বাবাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আর আমাদের যাদের মা আছে বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে আগেই চলে গেছেন, সেই সকল মা-দেরকে আল্লাহ হায়াতে তাইয়েবা দান করুক। বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।
゚