Amina's Daily Activity

Amina's Daily Activity দৈনন্দিন কাজকর্ম ও রান্নাবান্নার মাঝে একটু সফল হওয়ার প্রচেষ্টা। আশা করি সকলে পাশে থাকবেন।

15/12/2024

True 💔💔
বয়ঃসন্ধির মতো ৩০ এর পরের জীবনেরও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই এরা সংসারী 15/20 বছর ধরে।

এক/দুই সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়। কারন, পরিবেশ পরিস্থিতির কাছে ছুঁড়ি হয়ে থাকাটা নিছক হাস্যকর।

যা পাওয়ার ছিল, আর যা পাওয়া হয় নি, মনটা সেই হিসেব করতে বসে যায়, মন না চাইতেও। কতই বা আর ব্যস্ত থাকা যায়, সংসার, রান্নাবান্না, কিংবা অফিস নিয়ে? দিনের শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে, দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক, কেউ তো শুনুক, মনের সব কথা, কোন জাজমেন্ট ছাড়া।

এদিকে সংসার, বাচ্চাকাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়, সবাই যার যার জীবনে ব্যস্ত।

৩০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে। নস্টালজিয়া! কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে। পুরোনো ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে! আবার মনে পড়ে ফেলে আসা শৈশব, তারুন্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সোনালি দিনগুলো, তার সঙ্গে প্রথম দেখার ক্ষণটি, কখনো বা না ফুরানো কতো গল্প, বৃষ্টিবিলাস!!
যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে।

রাতেরবেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখারা সবে আঁকিবুকি শুরু করেছে, এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মত লাগে, পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়তো শাড়ি-গয়নায় মেতে থাকতে চায় মেয়েদের মন।

জীবনের অর্ধেকটা পার করে এসে ৩০ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। নাহ, প্রেম করার জন্য প্রেম না। মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা, আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার সবকিছু নতুন করে শুরু করতে চায়।

মন নতুন কাউকে চায়না, পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায়। আবার তার চোখের তারা হয়ে থাকার বড় সাধ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই।

৩০ পেরোনো মেয়ের বাবা-মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত। যা করতে ইচ্ছা করে তাঁদের জন্য, কিন্তু চাইলেই করা যায় না। শুধু মেয়ের বাবা-মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে হবে এই ব্যাপারটাই খুব ভাবায়।

শুধু

মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে,কি ছিলাম,কি হয়ে গেলাম!💔😅
02/12/2024

মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে,কি ছিলাম,কি হয়ে গেলাম!💔😅

02/12/2024
11/10/2024

যেখানে তোমার মূল্য নাই সেখান থেকে সরে যাওয়াটাই উত্তম।
আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা যাবে

08/10/2024
16/09/2024

Samjhawan is a very beautiful song sung by Arjith Singh and Shreya Ghoshal

মানুষের কথার আঘাত রুহ অব্দি পৌঁছায়...আমি হয়তো অনেক কথা ভুলে গিয়েছি, কিন্তু আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কিছুই...
02/09/2024

মানুষের কথার আঘাত রুহ অব্দি পৌঁছায়...
আমি হয়তো অনেক কথা ভুলে গিয়েছি, কিন্তু আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কিছুই ভুলেননি...
আসমানী আদালত এ জমা রাখলাম...

সুন্দরী মানেই ন্যাকা!মিশুক মানেই সস্তা!ডিভোর্সি মানেই বিবাহ অযোগ্য! অবিবাহিত মানেই কেউ পছন্দ করেনি।মেয়েদের নিয়ে এসব ধারণ...
01/09/2024

সুন্দরী মানেই ন্যাকা!
মিশুক মানেই সস্তা!
ডিভোর্সি মানেই বিবাহ অযোগ্য!
অবিবাহিত মানেই কেউ পছন্দ করেনি।
মেয়েদের নিয়ে এসব ধারণা বদলিয়ে ফেলুন এবার।

আবেগে অর্ডার দেয়ার পর যখন টের পাই হাতে টাকা নাই, তখন,,,,,🤭😁😁
31/08/2024

আবেগে অর্ডার দেয়ার পর যখন টের পাই হাতে টাকা নাই, তখন,,,,,🤭😁😁

দেখুন কিভাবে একজন ভুল মানুষ আপনার পুরো জীবনকে  ধ্বংস করে দেয়🥲জীবনসঙ্গী গরীব হোক তবুও যেন মানুষের মত মানুষ যেন হয়। একটা...
28/08/2024

দেখুন কিভাবে একজন ভুল মানুষ আপনার পুরো জীবনকে ধ্বংস করে দেয়🥲জীবনসঙ্গী গরীব হোক তবুও যেন মানুষের মত মানুষ যেন হয়। একটা সম্পর্ক মজবুত করতে সবচাইতে বেশি প্রয়োজন ভালোবাসা ও সৎ চরিত্র।

মানুষ মানুষের শত্রু হয়, কিন্তু বিড়াল বিড়ালের শত্রু হয় জানা ছিল না। আমার পোষা বিড়াল নাম দিয়েছিলাম পিচ্চি। পিচ্চি আমার পু...
28/08/2024

মানুষ মানুষের শত্রু হয়, কিন্তু বিড়াল বিড়ালের শত্রু হয় জানা ছিল না। আমার পোষা বিড়াল নাম দিয়েছিলাম পিচ্চি। পিচ্চি আমার পুরো ঘরটাকে মতিয়ে রাখত,সারাক্ষণ আমার পিছে পিছে মেও মেও করে ঘুরঘুর করতো, আমার একাকিত্বের সঙ্গী, আমার মন ভালো করার ঔষধ ছিল পিচ্চি। পিচ্চি আমাকে ছেড়ে আজকে চলে গেছে আর কোনদিনও আসবেনা আমার কাছে। যারা বিড়াল পোষে এবং বিড়াল মারা গেলে যে কি পরিমাণ কষ্ট হয় তারাই শুধু বুঝবে আমার এই আজকের অনুভূতিটা 😥😥😥😥

Address

Hat Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when Amina's Daily Activity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share