Jannat Noor

Jannat Noor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jannat Noor, Arts & Crafts Store, Hathazari.

21/02/2024

#

আমরা কম বেশি সকলেই এলোভেরার নাম শুনেছি।এটি সৌন্দর্যের পাশাপাশি অনেক রোগ নিরাময়ের ক্ষেত্রেও গভীর ভূমিকা পালন করে💖❤️❤️কাঁ...
16/08/2022

আমরা কম বেশি সকলেই এলোভেরার নাম শুনেছি।এটি সৌন্দর্যের পাশাপাশি অনেক রোগ নিরাময়ের ক্ষেত্রেও গভীর ভূমিকা পালন করে💖

❤️❤️কাঁচা এলোভেরা মানব জীবনে অত্যন্ত কার্যকরী একটি উদ্ভিদ। এটি যেমন মানুষের ত্বককে সুন্দর রাখতে সহায়তা করে তেমনি কাঁচা এলোভেরা খাওয়ার ফলে শরীরের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় সহজেই।🥰🥰

❤️❤️শরীরের জয়েন্টে ব্যথা দূর করতে এলোভেরা জাদুকরী উপাদান হিসেবে কাজ করে। হাড়কে শক্ত করে।

❤️❤️এলোভেরার আঠালো রস খাওয়ার ফলে আপনার শরীরের দূষিত পদার্থ গুলো মলদ্বারের মাধ্যমে বেরিয়ে আসে। দূষিত রক্ত বের করে দেয় এটি।

❤️❤️ত্বকের যত্নে এলোভেরা খুবই গুরুত্বপূর্ণ।এটি ব্যবহারে ত্বকের সমস্ত ব্যাকটেরিয়ার বিনাশ হয়। মুখের পিম্পল এর জন্য এটির ব্যবহার খুব ভালো ফল পাওয়া যায়।ত্বকের চুলকানির জন্য এটি ব্যবহার করা যেতে পারে।

❤️❤️এলোভেরা তেল দিলে চুল তাড়াতাড়ি লম্বা হয়। এলোভেরা তেল মাথায় মেসেজ করলে চুল পড়া বন্ধ হয়।এটি মাথার খুশকি দূর করে। মাথার উকুন, চুলকানি এলোভেরার মাধ্যমে দূর হয় ।

❤️❤️এলোভেরা হার্টকে ভালো রাখে হূদরোগ কমিয়ে আনে। শরীরে গ্লুকোজের পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।

এলোভেরায় এমন অনেক গুণাবলী রয়েছে যা মানুষের জীবন ও সৌন্দর্যকে অক্ষত রাখতে সহায়তা করে।💖💗❤️

পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি, সে তালিকার প্রথম সারিতেই থাকবে ‘মধু’র নাম। এটি...
14/08/2022

পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি, সে তালিকার প্রথম সারিতেই থাকবে ‘মধু’র নাম। এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায়।

💥💥হজমে সহায়তা: এতে যে শর্করা থাকে, তা সহজেই হজম হয়। কারণ, এতে যে ডেক্সট্রিন থাকে, তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেটরোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী।

💥💥অনিদ্রায়: মধু অনিদ্রার ভালো ওষুধ। রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা–চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে।
💥💥রূপচর্চায়: মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্যও মধু ব্যবহৃত হয়।

💥💥ওজন কমাতে: মধুতে নেই কোনো চর্বি। পেট পরিষ্কার করে, চর্বি কমায়, ফলে ওজন কমে।💗❤️

প্রাচীনকাল থেকে নিমপাতা ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর রয়েছে অনেক গুণ। বেশ কয়েকটি সমস্যায় নিমপাতা ম্যাজিকের মত কাজ ক...
14/08/2022

প্রাচীনকাল থেকে নিমপাতা ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর রয়েছে অনেক গুণ। বেশ কয়েকটি সমস্যায় নিমপাতা ম্যাজিকের মত কাজ করে।
★নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। নিমপাতা ব্যাকটিরিয়া ও ফাঙ্গাস বিরোধী, নিয়মিত ত্বকে নিমপাতা বাটা লাগালে ত্বকে কোনোরকম ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ হয় না। ব্রণর সমস্যাও দূর করে নিমপাতা। পাশাপাশি, ত্বকের উজ্জলতা বাড়াতে নিয়মিত নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ ভাল করে বেটে মাখুন।
★দাঁত ও মাড়ির যে কোনো রকম সংক্রমণ দূরে রাখে নিম পাতা। যে কারণে নিমের মাজন ব্যবহার করা হত আগে। নিমের রস দাঁতের জন্য ভালো। মুখের দুর্গন্ধ দূর করতে আর দাঁতের ফাঁকে জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করতে নিম কার্যকরী।
★চুল পড়া, খুসকির সমস্যা থেকে মুক্তি পেতে শ্যাম্পুর পর নিমপাতা দেয়া পানি দিয়ে চুল ও ক্ল্যাল্প ধুয়ে নিন। স্ক্যাল্পের চুলকানির সমস্যায় নিমপাতার রস খুবই উপকারী। তাছাড়া নিমপাতার রসে চুলের গোড়া শক্ত হয়, চুলের শুষ্কতা বা রুক্ষ ভাব কমে যায় এবং নতুন চুল গজাতে শুরু করে।

★নিয়মিত নিমপাতা খেলে কোষ্ঠকাঠিন্যসহ লিভারের নানা সমস্যা থেকে মুক্তি পাবেন। গ্যাস বা বদহজমের দীর্ঘদিনের সমস্যায় নিম খুব ভালো কাজ দেয় নিম। পাশাপাশি, রক্ত পরিশুদ্ধ করতে এবং শরীর থেকে বিষাক্ত, ক্ষতিকর উপাদান বের করে শরীর সুস্থ সতেজ ও রোগমুক্ত রাখে।

★কেটে গেলে বা পুড়ে গেলে ক্ষত স্থানে নিম পাতার রস ভেষজ ওষুধের মতো কাজ করে।

তাই সুস্থ থাকতে নিয়মিত নিম পাতার সঠিক ব্যবহার করুন,ও সুস্থ থাকুন।💗💗💗

Address

Hathazari

Alerts

Be the first to know and let us send you an email when Jannat Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannat Noor:

Share