14/01/2025
গতো সপ্তাহে এদের ভিডিও টা দেখেছিলাম আমি, ছেলেটা মেয়েটাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছিলো। মেয়েটাও অপ্রস্তুত হয়ে পড়ে, লুকিয়ে পড়ে। লজ্জায় পড়ে গিয়েছিলো।
ভিডিও টা মারাত্মক সুন্দর ছিলো কিন্তু কিছু মানুষ ক'মে'ন্ট করতেছিলো 'মেয়েটা আসলে তার এই মেকাপ ছাড়া চেহারা দেখাইতে চায় নাই দেখেই লুকাইছে!' কেউ বলতেছিলো 'শেষ! ছেলেটা আজকেই ব্লক দিবো বিদায় দিয়েই! যেই চেহারা!'
ছেলেটা সবাই কে 'চুপ' করে দিলো মেয়েটাকে 'বিয়ে' করে! ❤️
যে ভালোবাসে, সে আসলে 'চেহারা'র মধ্যেই পড়ে থাকেনা, সে মানুষ টা কে ভালোবেসে ফেলে। বাকি দুনিয়া যা ইচ্ছে বলুক,ভালোবাসলে দুনিয়া কে আর পাত্তা দেওয়ার মুড থাকেনা, দরকার হয় শুধুই ওই মানুষ টা কে! ভালোবাসার মানুষ টা কে❤️