Nurjahan kitchen

Directions

Nurjahan kitchen home made food

🕌 পবিত্র শবে বরাত এর জন্য প্রী-অর্ডার নেওয়া হচ্ছে।🥧স্পেশাল হালুয়া আপনারা আপনাদের নিজেদের জন্য অথবা প্রিয়জনকে উপহার কর...
24/01/2026

🕌 পবিত্র শবে বরাত এর জন্য প্রী-অর্ডার নেওয়া হচ্ছে।

🥧স্পেশাল হালুয়া আপনারা আপনাদের নিজেদের জন্য অথবা প্রিয়জনকে উপহার করার জন্য আমাদের কাছে অর্ডার করতে পারেন। অর্ডার নেওয়ার শেষ তারিখ ১.২.২০২৬ ইং ডেলিভারি হবে ৪, ৫,৬ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে রাত ১০টার মধ্যে ইনশা আল্লাহ

✅ অর্ডার করার জন্য ইনবক্স করুন অথবা কল করুন 01720962639

বুটের ডালের হালুয়া...  সুপারডুপার হিট...  💥শাহি বুটের হালুয়া খেতে যে কি সুস্বাদু তা বলে বোঝানো যাবে না।মুখের মধ্যে দিলে ...
20/01/2026

বুটের ডালের হালুয়া... সুপারডুপার হিট...

💥শাহি বুটের হালুয়া খেতে যে কি সুস্বাদু তা বলে বোঝানো যাবে না।মুখের মধ্যে দিলে আপনা হতেই মিলিয়ে যায়☺️☺️এতটাই নরম ও উপাদেয়।

অর্ডার দিলেই ঝটপট তৈরি করে পৌঁছে দিবো আপনার কাছে……

সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে এবং অত্যন্ত যত্ন সহকারে বানানো হয়, নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।

পারফেক্ট বুটের ডালের হালুয়া ও বরফি খুঁজছেন? তবে আজকের পোস্টটি আপনার জন্য! বুটের ডালের সঠিক স্বাদের হালুয়া তৈরি করা অনে...
20/01/2026

পারফেক্ট বুটের ডালের হালুয়া ও বরফি খুঁজছেন? তবে আজকের পোস্টটি আপনার জন্য!

বুটের ডালের সঠিক স্বাদের হালুয়া তৈরি করা অনেকের কাছেই একটা চ্যালেঞ্জ। ডালের দানাদার টেক্সচার ঠিক রেখে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন তুলতুলে বরফি তৈরির রহস্য লুকিয়ে আছে সঠিক পাক এবং মাপে। দোকানের কেনা খাবারের ভিড়ে হাতে তৈরি এই হালুয়াই এনে দেবে আসল আভিজাত্য।

শবে বরাতের জন্য অর্ডার করে ফেলুন

শীত এসে গেছে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা অপূর্ণ রয়ে গেছে... হ্যাঁ, তা হলো আমাদের প্রিয় ঐতিহ্যবাহী পিঠা।😋 আহা, মনে পড়ে ...
19/11/2025

শীত এসে গেছে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা অপূর্ণ রয়ে গেছে... হ্যাঁ, তা হলো আমাদের প্রিয় ঐতিহ্যবাহী পিঠা।😋 আহা, মনে পড়ে সেই মধুর স্মৃতিগুলি, যখন আমাদের মা/দাদি তার মমতাময়ী হাতে তৈরি করতেন সুস্বাদু পিঠা। ঐ পুরোনো স্বাদ, সেই মিষ্টি স্মৃতি আর মায়ের অপার ভালোবাসা আমাদের মনে এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। 😊

পিঠা আমাদের বাঙালি সংস্কৃতির এক অনন্য সম্পদ, যা উৎসব, আনন্দ, ও সম্প্রীতির মুহূর্তগুলিকে আরও স্মরণীয় করে তোলে। 🎉

কিন্তু ব্যস্ততার এই জীবনে, আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি আমাদের ঐতিহ্যবাহী পিঠার সেই স্বাদ। কর্মচাপ ও পারিবারিক দায়িত্বের মাঝে আমাদের ঐতিহ্যের সাথে সংযোগ হারিয়ে যাচ্ছে।😞⏰

তবে আমরা গত ৪ বছর ধরে প্রতিদিন আমাদের হাতে তৈরী সুস্বাদু পিঠা তৈরি করে হোম-ডেলিভারি দিয়ে যাচ্ছি যা আপনাকে আপনার শৈশবের সেই সোনালি মুহূর্তগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে।🛵

আমাদের পিঠা তৈরির প্রধান উপকরণ: আতপ চালের গুঁড়া, দেশি মুগ ডাল, চিনি, ডিম, খাঁটি ঘি, নারকেল, খেজুরের গুড়, খাঁটি দুধ, ব্র্যান্ডের সয়াবিন তেল ইত্যাদি। 😋

বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, পারিবারিক মিলনমেলা - যেকোনো উৎসবের জন্য আমরা পিঠার ছোট/বড় অর্ডার নিয়ে থাকি। 🎉😊

আমরা প্রতিদিনের পিঠা প্রতিদিন বানিয়ে ডেলিভারি করি তাই ১/২ দিন আগে প্রিঅর্ডার নিয়ে থাকি। কোনো ধরণের বাসি বা আগে বানানো পিঠা ডেলিভারি করিনা। তাই গত ৪ বছরের পথচলায় অসংখ্য গ্রাহক পেয়েছি যাদের আন্তরিক প্রশংসা এবং মূল্যবান পরামর্শ আমাদের ঐতিহ্যবাহী পিঠা-শিল্পে আরও ভালো কিছু করার উৎসাহিত করে।🌞

💬 অর্ডার করতে ইনবক্স করুন I
☎️ অথবা কল করুন 01720-962639

ধন্যবাদ 🙂

পাটিশাপটা পিঠাপাটিশাপটা পিঠা পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুব কম আছে। যেহেতু আমি এই পিঠা নিয়ে কাজ করি সেহেতু বেশির ভ...
18/11/2025

পাটিশাপটা পিঠা

পাটিশাপটা পিঠা পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুব কম আছে। যেহেতু আমি এই পিঠা নিয়ে কাজ করি সেহেতু বেশির ভাগ কাস্টোমার ক্ষিরসা দেয়া পাটিশাপটা টাই বেশি পছন্দ করেন।

আমি যে পাটিশাপটা নিয়ে কাজ করছি তা ক্ষিরসা দিয়েই বানাই এবং তাতে ব্যবহার করছি খেজুরের গুড়। খেজুরের গুড়ের মিষ্টি গন্ধ ও ঘন দুধের ক্ষিরসা এখন পর্যন্ত সকল কাস্টোমার কে সন্তুষ্ট করেছে। আলহামদুলিল্লাহ।

অর্ডার দিলেই ঝটপট তৈরি করে পৌঁছে দিবো আপনার কাছে……

সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে এবং অত্যন্ত যত্ন সহকারে বানানো হয়, নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।

কল অথবা what's up করেন
01720962639

ফ্রী!!!! ফ্রী!!!! ফ্রী!!!!!!মালাই পাটিশাপ্টা এবং দুধ সেমাই পিঠা  অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রী!!!!!(শুধু মাত্র পু...
02/11/2025

ফ্রী!!!! ফ্রী!!!! ফ্রী!!!!!!
মালাই পাটিশাপ্টা এবং দুধ সেমাই পিঠা অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রী!!!!!(শুধু মাত্র পুরান ঢাকা বাদে পুরো ঢাকায় ডেলিভারি চার্জ একদম ফ্রী)

✨✨ শুধুমাত্র এই সপ্তাহে অর্ডার করলেই এই অফার পাবেন।।।

🔯 মূল্যঃ মালাই পাটিসাপটা পিঠা (১০ পিছ ) ৭৮০টাকা ও ১ কেজি দুধ সেমাই ৭৮০টাকা।

তাই দেরি না করে এখুনি অর্ডার করুন এবং অর্ডার করার জন্য নক করুন পেজের ইনবক্সে।

18/07/2025

রান্নার রেসিপি দেখে রান্না কিভাবে করে আমি জানি না, আমি রান্না করে করে শিখেছি, এরটা, তারটা খেয়ে মশলা বুঝেছি নিজের মতন করে আবার সেগুলো রেধেছি । রান্নার গল্প থাকা জরুরী আমার কাছে। আমি শুধু আলু দেয়া মুরগীর ঝোলে রান্নাকে সীমাবদ্ধ করতে চাই নি। তাই নানা রকম এক্সপেরিমেন্ট করে গেছি সাধারণ রান্নাকেও আলাদা স্বাদ দিতে।
রান্না করতে আমি ভালোবাসি,নিজের ভেতরে লালন করি। আর সেই রান্না অন্য সবাই কে খাওয়ানোর সাহস করে ফেলাটাও বড় ব্যাপার আমার কাছে। আজ থেকে ঠিক ৫ বছর আগে Nurjahan kitchen এর যাত্রা অফিসিয়ালি শুরু হয়েছিলো। এরপর আমার জীবনের বিশাল এক পরিবর্তন এসে গেলো। প্রথম দিকের মতন প্রসংশা ৫ বছর পরেও যখন পাই তখন শান্তি হয়, মনে হয় ভুল কিছু করছি না। ৫ টা বছরে প্রাপ্তি ই বেশী যা কিছু সমস্যায় পরেছি তা থেকে শিক্ষা নিয়েছি। আমার হেল্পিং হ্যান্ড থেকে নিয়ে প্রতিটা মানুষ যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে সবার জন্য আমার কৃতজ্ঞতা।

আর বা'কি সব ধন্যবাদ প্রাপ্য আমার সম্মানিত ক্রেতাদের জন্য, যাদের জন্য আমি রান্না করি। প্রতিদিন নতুন রেসিপি নিয়ে ভাবতে পারি। আপনারাও চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করেন এবং আমার রান্না খাবার নেন। আমি বিশ্বাস করি আপনাদের চেয়ে বড় কোন ইনফ্লুয়েনসার আর কেও হতে পারে না। কারন আপনারা শুরু থেকে আমার পাশে আছেন এবং ভুলে যান নি আমাদের 🙏🙏। তাই আপনাদের জন্যই আমি এবং আমার Nurjahan kitchen.

To get authentic taste of pitha puli knock us!Satisfaction guaranteed !বিসমিল্লাহির রাহমানির রাহীম।। মেন্যু 💥মুগ পাকন💥না...
04/07/2025

To get authentic taste of pitha puli knock us!
Satisfaction guaranteed !

বিসমিল্লাহির রাহমানির রাহীম।।

মেন্যু
💥মুগ পাকন
💥নারিকেল পুলি
💥হার্ট সেইপ পিঠা
💥গোলাপ পিঠা
💥ক্ষির পাটি শাপটা পিঠা
💥তেলের পিঠা

#পিঠা

এই রুমঝুম বর্ষায় ভাঁজাভুজি.. মুচমুচে...  কুড়মুড়ে... কিছু পেলে বিকালটাই যেন জমে যায় 😋😋😋হুম ঠিক ধরেছেন, স্ন্যাকস এর কথাই ব...
29/06/2025

এই রুমঝুম বর্ষায় ভাঁজাভুজি.. মুচমুচে... কুড়মুড়ে... কিছু পেলে বিকালটাই যেন জমে যায় 😋😋😋

হুম ঠিক ধরেছেন, স্ন্যাকস এর কথাই বলছি... তবে আলসে এই বিকালগুলোতে খুব বেশি ঝামেলাও করতে মন চায়না অনেক সময়, তখন যদি ফ্রোজেন স্ন্যাকস থাকে তো ঝটপট খাবার তৈরি 🥰

একটা বিষয় আমরা কোন ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করিনা। আলাদা করে বাইন্ডিং এর জন্যও কিছু ব্যবহার করিনা, টেস্টিং সল্টও থাকে না । একেবারে ঘোরায়াভাবেই তৈরি হয়, তাই দোকানের চেয়ে মানে, স্বাদে ভিন্ন। সঠিকভাবে ভাঁজা হলে হোম মেইড খাবার অনেক মজার হয়।

* একেক আইটেম ফ্রিজ থেকে বের করা থেকে ভাঁজার মাঝের সময়টা একেক রকম সেটা বুঝতে হবে।

* চুলার তাপমাত্রা একেক রকম হবে ভিন্ন ভিন্ন আইটেমের জন্য।

* চপ জাতীয় জিনিস ৭৫% নরমাল হলেই ( এর থেকে বেশি বা ১০০% নরমাল টেম্পারেচারে আসলে ভাঁজতে গেলেই খুলে যাবে) মাঝারি থেকে উপরে হাই হিটে ডুবো তেলে ঝটপট ভাঁজতে হবে।

* সমুচা, সিঙ্গাড়া, স্প্রিংরোল ফ্রিজ থেকে বের করেই একদম ঠান্ডা তেলে ছেড়ে দিয়ে একদম অল্প আচেঁ ধীরে ধীরে ভাঁজতে হবে।

হোম মেইড স্বাস্থ্যসম্মত খাবার সবার জন্যই নিরাপদ।

https://www.facebook.com/Nurjahan-kitchen-100952235081547/

16/06/2025

আমি বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে এলাম,দেখলাম পাশাপাশি তিনটি বাড়ির সাথে শাশুড়ি মায়ের কোনো কথা নেই।বুঝলাম প্রতিবেশিদের সাথে শাশুড়ির ঝগড়া।আমার তো শুনেই খারাপ লাগতে শুরু করল।আমি তখন নতুন বৌ।একটা ভয় ভয় করতে লাগল।সেই সঙ্গে একটা খারাপ ধারণাও তৈরি হলো শাশুড়ি সম্পর্কে।

বিয়ের আগে প্রত্যেকটা মেয়ের একটা ভয় ভীতি থাকে শ্বশুরবাড়ির লোকেরা কেমন হবে এই নিয়ে।বিশেষ করে শাশুড়ি মানুষটা।বিয়েটা যখন দেখাশোনা করেই তাই মেয়ের বাড়ির লোকজন ছেলের সম্পর্কেই খোঁজ খবর নেয় বেশি।শাশুড়ি কেমন হবে এটা নিয়ে কেউ মাথা ঘামায় না।প্রতিবেশীদের সঙ্গে কথা নেই এই ব্যাপারটা জানার পর থেকে শাশুড়ির প্রতি একটা ভয় কাজ করত সব সময়।কিন্তু শাশুড়ি মা আমার সাথে ঠিকঠাকই ব্যবহার করতেন।বুঝতে পারতাম না শাশুড়ি মা তো খুব একটা খারাপ না,তাহলে কেন প্রতিবেশিদের সাথে ঝগড়া?নিশ্চয়ই শাশুড়ি মায়ের কোনো উইক পয়েন্ট আছে।আমাকে জানতেই হবে সে কথা।কিন্তু সে ভাবে জিজ্ঞেস করার সাহস হয়নি।

বিয়ের তিন মাস পর এদিকে নতুন বৌকে দেখার জন্য শাশুড়ি মায়ের দুজন আত্মীয়া বাড়িতে এলেন।শাশুড়ি মায়ের বাপের বাড়ির তরফের লোক।আমার সাথে পরিচয় করিয়ে দিলেন আমার শাশুড়ি মা।আমি প্রণাম করতেই ওনারা বললেন,

-রেণু দি,তোমার ছেলের বৌ তো বেশ সুন্দরী হয়েছে।

তারপরে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন,

--শুধু দেখতে সুন্দর হলেই হবে না।কাজে কর্মেও সুন্দরী হতে হবে।রূপ ধুয়ে কেউ জল খাবে না কিন্তু।

শাশুড়িমা শুনে চুপ করে থাকলেন।কোনো প্রতিক্রিয়া দেখালেন না।আমার একটু খারাপ লাগলো।বুঝলাম শাশুড়িমার বাপের বাড়ির লোক তো,তাই এমন কথা বলার সুযোগ পেল। সে যাইহোক, দুপুরে খেতে বসে ঘটল আর একটা ঘটনা।ওই দুজন আত্মীয়ার একজন বললেন,

--রেণু দির তাহলে তো কপাল খুলে গেল।দারুণ রান্না করেছে তোমার নতুন বৌ।

আমি তখন পাশেই দাঁড়িয়ে আছি।আমি অপ্রস্তুতে পড়ে বললাম,

--এ মা!না না।আমি রান্না করিনি।সব রান্না মা-ই করেছেন।

তারপর ওই আত্মীয়া বললেন,

--ও আমি ভাবলাম তুমিই রান্না করেছো।তা তুমি রান্না পার না?

--অল্প অল্প।

--রেণুদি তুমি এখনো হেঁশেল ঠেলছো?বয়স হচ্ছে তো!কোথায় বৌমার রান্না ভাত খাবে?

আমার শাশুড়িমা তখন হাসতে হাসতে বললেন,

--ঠিকই বলেছিস শোভা।তবে জানিস তো বৌমার রান্না ভাত খেতে হলে আগে বৌমাকে রান্না করে খাওয়াতে হবে।বৌমা খেয়ে বুঝুক আমরা কেমন রান্না পছন্দ করি।তা নাহলে ও বুঝবে কী করে?ওকে যদি এখন থেকেই রান্না করতে দিই তাহলে ও ওর মত করেই করবে।তারপর আমরাই আবার ভুল ধরে বলব এটার নুন বেশি হয়েছে,ওটাতে নুন কম হয়েছে।জানিস ভুল ধরতে সবাই পারে,কোনটা করলে ঠিক হবে সেটাই কেউ শেখায় না।

আমি তো ভাবতেই পারছিলাম না শাশুড়িমা এমন কথা বলবেন।ওনাদের তখন মুখটা একেবারেই চুন হয়ে গেছে।দেখলাম শাশুড়িমা ওনাদের খারাপ লাগা বুঝতে পেরে একটু ম্যানেজ করে নিয়ে বললেন,

--এই দ্যাখো কাণ্ড।কথা বলতে বলতে ভুলেই গেছি।কখন ভাত শেষ হয়ে গেছে রূপার।বৌমা ভাতটা নিয়ে এসো।তোমার রূপা মাসিকে দুটো ভাত দাও।আর তোমার শোভা মাসিকে মাছের মাথাটা দাও।ও আবার মাথা খেতে ভালোবাসে।

আমি তো শুনে হাসছি মনে মনে।অত গুলো কথা বলেও আবার ঠিক ম্যানেজ করে নিলেন।তার মধ্যেও যেন কথাতেই ঘা দিলেন।খাওয়া দাওয়া সারা হয়ে যেতেই আমার শাশুড়িমা ওই দুই আত্মীয়া মানে শাশুড়ির পিসতুতো দুই বোনকে বললেন,

--তোরা তাহলে বিকেলে কখন বেরোবি?জানো বৌমা তোমার দুই মাসি কিছুতেই থাকতে চায় না।যখনই আসে একবেলা কাটিয়ে চলে যায়।

জানিনা ওই দুই আত্মীয়ার থাকার ইচ্ছে ছিল কিনা।ওনারা বাড়ি চলে যেতেই আমার শাশুড়িমা বললেন,

--এই সব লোকেদের আমি একদম পছন্দ করি না।আমার নিজের পিসতুতো বোন তো কী হয়েছে?একবেলার জন্য আসবে সংসারে আগুন লাগিয়ে দিয়ে যাবে।ওটাই ওদের স্বভাব।দেখছে আমি ভালো আছি,কিছু তো একটা করতে হবে?শাশুড়ি বৌমার ঝামেলা বাঁধিয়ে দিই আর কি!

সেই প্রথম শাশুড়িকে একটু হলেও চিনতে পারলাম।বিয়ের পর আমি শাড়িই পরতাম।গ্রামের দিকে তখন চুরিদার পরার অতোটা রেওয়াজ নেই।একদিন শাশুড়ি বললেন, বাড়িতে চুরিদার নাইটি পরতে পারো।আমি শাশুড়ির কথা শুনেই নাইটি পরতাম।একদিন পাশের বাড়ির একজন কাকিমা আমার শাশুড়িকে বললেন,

-তোমার বৌমা বাড়িতে নাইটি পরে তা তুমি কিছু বল না?কথা শোনে না মনে হয়, তাই না?এখনকার মেয়ে,ও তুমি বললেও শুনবে না।

দেখলাম আমার শাশুড়ি কিছুই সেদিন বলল না।পরের দিন দেখি দুটো নাইটি কিনে নিয়ে এসে আমাকে দেখিয়ে বলল,

--কোনটা নেবে?

আমি একটা পছন্দ করে নিয়ে তারপর জিজ্ঞেস করলাম,

--আর একটা কার জন্য?

--ওটা আমিই পরব।

পরের দিন ওই কাকিমাকে দেখিয়ে আমার শাশুড়ি বললেন,

--ভাবছি এবার থেকে নাইটিই পরব।শাড়ির থেকে দেখছি নাইটিই ভালো।

ওই কাকিমা তখন একটু মুখ বাঁকিয়ে বলল,

--আমার শাড়িই ভালো লাগে।

পরে আমি শাশুড়িমাকে জিজ্ঞেস করে ছিলাম,

--আপনি হঠাৎ করে নাইটি পরলেন?

--সব কথার মুখে জবাব দিতে নেই।কাজে দিতে হয়।কী পরব,কী খাব সেটা বাইরের লোক ঠিক করে দেবে?এদের পাত্তা দিলেই সংসারে অশান্তি।আর যদি না দাও তাহলে ওদের মনে অশান্তি।এবার বুঝতে হবে কারা শান্তিতে থাকবে?আমরা না ওরা?যদি নিজেরা ভালো থাকতে চাই এই রকম দু একটা জবাব দিতে হবে।স্ট্রেট কথা বলতে হবে।বুঝবে বনে বাঘ আছে।তাই বনে না যাওয়াই ভালো।

শাশুড়ি সম্পর্কে ভুল ধারণাটা পুরোপুরি চলে গেল।আমিও শাশুড়ির নীতি শিখে গেলাম।আত্মীয়ই হোক,আর অনাত্মীয়ই হোক,উচিত কথাই বলতে হবে।তাতে নিজেদের মঙ্গল।আমার শাশুড়ি বলেন,স্পষ্ট কথা বললে বন্ধু কম হয়, আর শত্রু বেশি হয়।দুটো বন্ধু কমে কমুক,কিন্তু উচিৎ কথাই বলব।স্পষ্ট কথার কষ্ট কম।

নিজেরা ভালো থাকার জন্য আমার শাশুড়ি কারো অন্যায় কথা বার্তাকে প্রশ্রয় দেয় না।পরনিন্দা পরচর্চা একদমই পছন্দ করে না।পাড়ার গোল‌ টেবিল বৈঠকে শাশুড়িমাকে কখনো বসতে দেখিনি।কিন্তু বিপদে ছুটে যেতে দেখেছি।তাই ভালো থাকতে গেলে জীবনে অনেক বন্ধুর প্রয়োজন নেই।কম মানুষই থাকুক।তাতে ভালো থাকা যায়।

তবে আমার শাশুড়ির সাথে কি কখনো খিটিমিটি হয় নি?হয়েছে।রাগও করেছি,ঝগড়াও করেছি।শাশুড়িমা এটাই শিখিয়েছে,এমন কোনো বাড়ি নেই,যেখানে ঝগড়া অশান্তি হয় না।ঘটি বাটি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগে।বিয়ের পর যেদিন প্রথম শাশুড়ির সাথে রাগারাগি হল,আমি সেদিন রাগে খাইনি।আমাকে বকাবকি করে কয়েকটা কথা শুনিয়েছিল।তাই রাগে আমি আমার ঘরে শুয়েছিলাম।সেদিন শাশুড়িমা আমার ঘরে এসে বললেন,

--বৌমা উঠে বস।একটা কথা তোমাকে আজ বলব।

নিজে থেকেই যখন আমার ঘরে এসেছেন তাই উঠে বসে রাগ দেখিয়ে বললাম,

--বলুন।

শাশুড়ি মা আমার হাতটা ধরে বললেন,

--এই যে তোমার হাতের আঙুলের নখ গুলো যখন বেড়ে যায় তখন নখ গুলোই কেটে বাদ দাও।আঙুল কিন্তু কেটে বাদ দাও না।নখ কিন্তু আঙুলেই বাড়ে।সংসারে থাকতে গেলে একটু আধটু তো ঝামেলা হবেই।তাই ঝামেলা টুকু মনে না রেখে সেটা বাদ দিয়ে দিলে দেখবে সংসারের সব ভালোটুকুই পড়ে আছে।রাগ না করে খাবে চলো।রাগ করতে হলে খেয়ে দেয়ে রাগ করো।

শাশুড়িমার ওই কথাটাই আমার সংসার জীবনের মূল মন্ত্র।কথাটা এত ভালো লেগে ছিল সেই থেকেই এখনো মনে গাঁথা আছে।তবে শাশুড়িমার ওই কথাটা ভীষণ দামী।"রাগ করতে হলে খেয়ে রাগ করো।" সত্যিই তাই।যখন রাগ হবে না খেয়ে থাকলে দেখবেন আরো রাগ বাড়ছে।একবার খেয়ে নেবেন,সব রাগ চলে যাবে।বিয়ের পর আমরা মেয়েরা শুধু শ্বশুর বাড়িই যাই না,শাশুড়ির হেঁশেলে গিয়েও উঠি।শাশুড়ি মানে খারাপ নয়,তাই কারো সম্পর্কে খারাপ চিন্তা না করে ভালো চিন্তা করাটাই ভালো‌।তাতে ভবিষ্যতে ভালোই হয়।আমার বিয়ে হয়েছে পনেরো বছর।বিয়ের পর থেকে শাশুড়িমা টানা দশ বছর আমাকে রান্না করে খাইয়েছেন।আমিই শাশুড়িকে বলেছি,আপনার হেঁশেল থেকে এবার অবসর নেওয়ার পালা।এখন আমি রান্না করব,আপনি খাবেন।তারপর থেকে পাঁচ বছর হলো আমিই শাশুড়ির হেঁশেল সামলাচ্ছি।
এই রকম শাশুড়ি সবার ভাগ্যে থাকে না যার আছে সে ভাগ্যবতী 😌

01/06/2025

জনপ্রিয় এক গার্লস গ্রুপে হাতের ছবি দিয়ে এক আপু পোস্ট করেছেন এইরকম ক্যাপশনে :

"বিয়ের পর এই প্রথম একা একা লতি কুটলাম আর নখগুলো কেমন নষ্ট হয়ে গেছে।বাসায় ননদ আছে কিন্তু সে তার রুমে শুয়ে আছে একটুও সাহায্য করেনি!
বিয়ের আগে কখনো লতি কুটিনাই আমি। আম্মুই সব করতো। এখনো বাবার বাড়ি গেলে আমাকে কিচ্ছু করতে দেয় না আম্মু। "

অতঃপর সেখানে কমেন্টের নমুনাগুলা ছিলো এমন:

1⃣ এরা এমনই আপু। কখনো আপনার কষ্ট বুঝবেনা। আর সাহায্যের আশা করে তো কোনো লাভই নাই।

2⃣ আমার ননদও এমন আপু। একটু কাজও করে না। শ্বাশুরীও কিছু বলেনা মেয়েকে।(এইটা কমন কমেন্ট, কয়েকটা ছিলো এই একই কমেন্ট)

3⃣ আমার ননদ অনেক ভালো। আমাকে অনেক হেল্প করে। (কেউ জিগাইছে?)

4⃣ হাজবেন্ড কে নিয়ে আলাদা হয়ে যান আপু আর হেল্পিং হ্যান্ড রাখুন। এদের জন্য করে কোনো লাভ নেই আপু। কষ্ট করে করবেন কিন্তু কোনো দাম পাবেন না।

ব্লা ব্লা ব্লা....

একটি কমেন্ট ছিলো ভিন্ন:

*আপু আপনি বোধহয় ভুলে গেছেন এইটা আপনার ননদের বাবার বাড়ি। আপনি যেমন বাবার বাড়িতে কোনো কাজ করেননি/এখনো গেলে করেননা সেও তার বাবার বাড়িতে কাজ করেনা। এইটাই স্বাভাবিক আপু। আর আপু ননদের কথা বাদ দিন। এই যে আপনার আম্মুর কথা বললেন না? যিনি সব করে ফেলেন আর আপনাকে কিচ্ছু করতে হতো না তিনিও তার আম্মুর আদরের ছিলেন ঠিক আপনার মতো। তিনিও(আপনার আম্মু)এমন কাজ করতে হতো না একটা সময় আর এখন একাই সব কাজ করে ফেলেন। ঠিক এইভাবে আপনিও একদিন মা হবেন আর সবকিছু নিজেই করে ফেলবেন আর আপনার মেয়ে শুয়ে থাকবে রুমে আর ছেলের বউ বলবে ননদ একটুও সাহায্য করেনা!এইটা আসলে ননদের দোষ না আপু। এইটা আমাদের সমাজের নিয়ম।

আপনার আম্মু যখন সব কাজ একাই করে তখন আপনার কাছে সেটা খুব স্বাভাবিক ব্যাপার লেগেছে। তার কষ্ট হচ্ছে ভেবে হাতে হাতে কাজ এগিয়ে দিয়ে সাহায্য করার কথা আপনার মাথায় আসেনি। হয়তো ভেবেছেন আম্মু কত কষ্ট করে আমাদের জন্য কিন্তু সেই হিসেবে তাকে কতটা সাহায্য করেছেন?
কিন্তু যখন নিজে কাজ করতে গিয়েছেন তখন ননদের সাহায্য না করার ব্যাপারটা আপনার মাথা বেশ ভালো করে খেয়াল করেছে। আপনার সাহায্য দরকার। একা একা কাজ করাটা কষ্টের। একজন একা সব করবে আর একজন রুমে শুয়ে আছে ব্যাপারটা আপনার মস্তিষ্ক মেনে নিতে পারছেনা। কিন্তু সেই মস্তিষ্ক আবার আপনার বাবার বাড়ি গেলে সব ইজিলি মেনে নেয়। বাবার বাড়িতে পা রাখতেই খুশিতে আন্দোলিত হয়ে ওঠে। উফফফ কদিন সব কাজ মা করবে আর আমি রেস্ট নিতে পারবো। আহা কি শান্তির জায়গা!

অতঃপর পোস্ট গায়েব.........

Address

Shonkor Chairman Goli Road 19. 100west Dhanmondi
Kalabaga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurjahan kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share