Borna's lazy life

Directions

Borna's lazy life ঘরসজ্জা আর শখের মিলবন্ধন�

19/09/2026

জীবনকে সহজ, সুন্দর রাখতে আপন মানুষদের কাছে জবাবদিহিতার মানসিকতা থাকা জরুরী।যা খুশি তা করবো,কাউকে কৈফিয়ত দেয়ার দ্বায় কিসের এমন মনোভাব মানুষকে অহংকারী এবং ঔদ্ধত করে তোলে এবং সময় ধীরে ধীরে তাকে ধ্বংসের দিকেই নিয়ে যায়।
আপনজনদের কাছে জাবাবদিহিতার মানসিকতা মানুষকে নিজের ভুল স্বীকার করতে শেখায়,যা মনের অহংকার দূর করে। নিজের ভুল স্বীকার করা ব্যক্তিত্বের পরিপক্কতা প্রকাশ করে,যা সম্পর্কের গভীরতা বাড়িয়ে দেয়।
জীবনের বিভিন্ন সীদ্ধান্ত বা কাজের ব্যাপারে আপন মানুষদের কাছে জাবাবদিহি করলে সম্পর্কের মাঝে কোন লুকোচুরি থাকে না।যে কোন বিষয়ে খোলামেলা আলাপ আলোচনা করলে জীবনকে জটিলতা থেকে মুক্ত রাখে আর পারিবারিক সম্মান এবং সৌহার্দ্য বাড়ে।

18/09/2026

যে ব্যক্তি কোন প্রয়োজন ছাড়া আপনাকে অনায়েশে মিথ্যা বলতে পারে,যে কোন বিষয় গোপন রাখে,চোখ বুঝে বিশ্বাস রাখুন সে আপনাকে অসংখ্য বার ঠকিয়েছে,ধোকা দিয়েছে এবং ধোকা দিয়েই যাবে।যেখানে সামান্য ছোট্ট বিষয়ে মিথ্যা আর গোপনীয়তার আশ্রয় থাকে তবে ভেবে দেখুন অনেক বড় কোন বিষয় ঢাকতে সেই ব্যক্তি কি কি মিথ্যা,ধোকা আর গোপণীয়তার আশ্রয় নিয়ে জীবন কাটায়!!

07/09/2026

সব কিছু পরের জন্য রেখে দিও না।
পরে কফি ঠান্ডা হয়ে যায়।
পরে দিন রাত হয়ে যায়।
পরে আগ্রহ কমে যায়।
পরে মানুষ বদলে যায়।
পরে জীবন চলে যায়।
পরে আফসোস ছাড়া আর কিছুই থাকে না।©

01/09/2026
28/08/2026

নদী এবং প্রকৃতি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রকৃতি যদি মানুষের মনকে শান্ত করার শ্রেষ্ঠ মাধ্যম হয়, তবে নদী হলো সেই প্রকৃতির বুকে বয়ে চলা এক জীবন্ত প্রাণস্পন্দন। নদী ও প্রকৃতির এই মায়াবী রূপ যুগের পর যুগ ধরে কবি, সাহিত্যিক এবং সাধারণ মানুষকে মুগ্ধ করে আসছে।©

26/08/2026

আমি খেয়াল করে দেখেছি,প্রতিটা মানুষ খুব যত্নে, নিজ ইচ্ছায় নিজের ভুল, দুঃখ এসব বয়ে বেড়াতে, নিজেকে একাকী অনুভব করাতে চেষ্টা করে।কিন্তু কেন মানুষ এমনটা করে আমি বুঝতে পারি না।এই ক্ষণস্থায়ী পৃথিবী,কতটা অল্প সময় হাতে নিয়ে আমরা এই দুনিয়াতে এসেছি।জীবনের দিনগুলো কতটা দ্রুত পার হয়ে যাচ্ছে।চামড়ায় ভাজ পরে যাচ্ছে।কত শত যে আক্ষেপ নিয়েই পার হচ্ছে প্রতিটা দিন।অথচ আমরা চাইলেই দিনগুলোকে সুন্দর করে তুলতে পারতাম।আল্লাহ্ প্রদত্ত আপন মানুষগুলোকে আকড়ে ধরে যত্নে, ভালোবাসায় আগলে রেখে প্রতিটা মুহুর্তকে পরিপূর্ণ করে সুখী জীবন কাটাতে পারতাম।
অথচ আমরা জানি না,কোন মরিচিকা সুখের খোঁজে আমরা ছুটতে থাকি।কষ্ট আর একাকীত্বকে সংগী করে দিন কাটাই।😔😔😔

25/08/2026

আহা!! আমার মনের একমাত্র ইচ্ছা।কোন এক জীবনে হয়ত এই সমুদ্রের বিশালতায় নিরুদ্দেশ হবো।😌😌

20/08/2026

প্রতিদিনের চেনা রুটিন,ব্যস্ত জীবনের এক ঘেয়েমি থেকে সাময়িক বিরতি নিয়ে নাগরিক কোলাহল থেকে দূরে নিজের মত করে একটি দিন কাটিয়েছিলাম Jol Kachari - Dhaleshwari এই সুন্দর মনোমুগ্ধকর জায়গাটিতে।
খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দেশীয় স্বাদের সব খাবার, তাদের আতিথেয়তা সব মিলিয়ে দিনটিকে বিশেষ করে তুলেছিল।অনেক অনেক ধন্যবাদ Wander Woman কে।নারীদের মানসিক ক্লান্তি দূর করতে এমন সহজ,সুন্দর এবং নির্ভরযোগ্য ভূমিকা রাখার জন্য।

16/08/2026

আমরা মানুষকে প্রিয়জন বানাই,ভালোবাসি,
আগলে রাখতে কত কিছু করি।অথচ দিন শেষে বুঝি যত্ন,ভালোবাসা,মূল্যায়ন এগুলো জোড় করে
আদায় করার বিষয় নয়।আর মানুষের আচরণ এবং কথায় অবশ্যই গুরুত্ব,সম্মান,ভালোবাসা,যত্ন এসব বোঝা যায়।তাই যাদের কাছে নিজেকে মূল্যহীন মনে হবে তাদের কাছ থেকে নিরব দুরত্ব বজায় রেখে আল্লাহ্ এবং প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করা সবচেয়ে সহজ এবং শান্তির।

Address

Jol Kachari - Dhaleshwari
Kalatia
1317

Website

Alerts

Be the first to know and let us send you an email when Borna's lazy life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category