18/10/2025
আগুন লাগলে RCC বিল্ডিংয়ের ক্ষতি কতটা ভয়াবহ হতে পারে?
গতকাল CEPZ এর আগুন, যেটা দীর্ঘ ১৭-১৮ ঘন্টা পরে নিয়ন্ত্রণে আসে। এটি আমাদের আবার মনে করিয়ে দিল, কংক্রিট মানেই নিরাপদ নয়! সিভিল ইঞ্জিনিয়ারিং বিশ্লেষণ কি বলে?
RCC (Reinforced Cement Concrete) গঠিত হয় কংক্রিট ও স্টিল রড দিয়ে।
আগুন লাগলে তাপমাত্রা 500°C ছাড়ালে;
~কংক্রিটের অভ্যন্তরের জলীয় অংশ বাষ্প হয়ে চাপ সৃষ্টি করে, ফলে ফাটল দেখা দেয়।
~স্টিল রডের শক্তি কমে যায় (yield strength 40–50% পর্যন্ত নেমে আসে)।
~তাপমাত্রা অসমভাবে ছড়ালে বিম, কলাম ও স্ল্যাবে বিকৃতি (deflection) হয়।
~কাঠামো দেখতে ঠিক থাকলেও load-bearing capacity মারাত্মকভাবে কমে যায়, ফলে ভবিষ্যতে ধসের ঝুঁকি তৈরি হয়।
✔️আগুন নেভার পর ভবন “ঠিক আছে” মনে হলেও,
✔️অবশ্যই Structural Health Assessment (NDT, rebound hammer, ultrasonic pulse test ইত্যাদি) করা জরুরি।
মহান আল্লাহ তায়া’লা আমাদের সহায় হোন। আমিন।