COOK & TREAT with Adhara

COOK & TREAT with Adhara Assalamu Alaikum! Welcome to my baking Page COOK & TREAT with Adhara. I'm from Chattogram. Baking is my hobby & I'm passionate about it.

কুইজ!!!! ⬇️কতদিন পর আবারও কেকের মিষ্টি গন্ধে ও উষ্ণতায় ঘর ভরে উঠল। 🎂🤍 শখের কাজে কেমন যেন কাজ শেষ হতেই সব ক্লান্তি দূর হয়...
14/08/2026

কুইজ!!!! ⬇️
কতদিন পর আবারও কেকের মিষ্টি গন্ধে ও উষ্ণতায় ঘর ভরে উঠল। 🎂🤍 শখের কাজে কেমন যেন কাজ শেষ হতেই সব ক্লান্তি দূর হয়ে যায় ও স্বস্তি অনুভব হয়। এতদিন পর কেকগুলো বানাতে গিয়ে এক ধরনের মায়া কাজ করছিলো।
আচ্ছা এগুলো দেখে বলতে পারবেন কি কত পাউন্ড কেক এর অর্ডার আছে মোট? 🎁 ১ম সঠিক উত্তরদাতাকে ৩০/- মোবাইল রির্চাজ📌

আবছা হাতে বানানো একটি চকলেট ওভারলোড কেক। বানিয়েছিলাম একজন পছন্দের মানুষের অর্ডারে।🤎🤍
17/07/2026

আবছা হাতে বানানো একটি চকলেট ওভারলোড কেক। বানিয়েছিলাম একজন পছন্দের মানুষের অর্ডারে।🤎🤍

বেশিদিন না ২মাস আগের কেক এর পোস্ট আজ করছি। ইচ্ছে বা সময় যেকোনোটার অভাবে আমরা দু'জন (আমি আর আমার কেক) মাঝে মাঝে হাজিরা দি...
26/06/2026

বেশিদিন না ২মাস আগের কেক এর পোস্ট আজ করছি। ইচ্ছে বা সময় যেকোনোটার অভাবে আমরা দু'জন (আমি আর আমার কেক) মাঝে মাঝে হাজিরা দিতে আসি। কেকটি মনে হয় সুদূর কোনো দেশ থেকে ক্লাইন্ট তার আম্মু-আব্বুর বিবাহ বার্ষিকীতে অর্ডার করেছিলেন। যতদূর মনে পড়ছে ডিজাইনটা আমি নিজের মতোই করে দিয়েছিলাম। আপু বলছিলেন কেক এর সাথে ফ্লাওয়ার বুকে দিতে। আমি বলেছিলাম, কেক টাই ফ্লাওয়ার বুকে করে দিবো আপু। অত:পর: ক্লাইন্ট আপু খুবই খুশি হয়েছিলেন কেকটি দেখে আলহামদুলিল্লাহ।🥀🌹💕

অতিথি পাখির মতো মাঝে মাঝে উকি মেরে যাই। পুরোপুরি সময় না দিতে পারলেও টুকিটাকি অর্ডার নিয়েই ফেলি। বাসায় বোনের বিয়ের ডালা ন...
17/04/2026

অতিথি পাখির মতো মাঝে মাঝে উকি মেরে যাই। পুরোপুরি সময় না দিতে পারলেও টুকিটাকি অর্ডার নিয়েই ফেলি। বাসায় বোনের বিয়ের ডালা নিয়ে মেহেন্দীর দিন মেহমান আর বিয়ে বাড়ির আমেজের মধ্যেই আমি এই কেক এর কাজ করেই যাচ্ছিলাম। পাশ থেকে বাসার কয়েকজন গুনগুন করে বলছিল কেন এইদিনে ঝামেলা নিলাম। যেদিন কোনো প্রোগ্রাম থাকে সেদিনই অর্ডার থাকে কাকতালীয়ভাবে। আমার কি দোষ!
কাকে বোঝাই, I'm obsessed with it!😕

স্কুলমেটদের একের পর একের বিয়ের সানাই বাজছে। এটা ছিলো ক্লাস টপারের এনগেজমেন্ট এর কেক। বিবাহিত জীবনেও সে যেন টপার হয়ে বাকী...
13/03/2026

স্কুলমেটদের একের পর একের বিয়ের সানাই বাজছে। এটা ছিলো ক্লাস টপারের এনগেজমেন্ট এর কেক। বিবাহিত জীবনেও সে যেন টপার হয়ে বাকী জীবন কাটাতে পারে সেই কামনা করি। 💜💜
যারা ১দিন আগে অর্ডার করে থাকেন অর্ডারগুলো নিতে পারিনা দু:খিত। কাইন্ডলী ৩-৪ দিন আগে কানর্ফাম করলে নিরাশ হবেবনা কেও ইনশাআল্লাহ🙏

প্রায় ১যুগ পর স্কুল লাইফের ফ্রেন্ড অনামিকার টেক্সট আসে হঠাৎ পেইজে। কোনো যোগাযোগ নেই তাদের সাথে এত বছর, বুঝতে দেরি হলোনা ...
06/03/2026

প্রায় ১যুগ পর স্কুল লাইফের ফ্রেন্ড অনামিকার টেক্সট আসে হঠাৎ পেইজে। কোনো যোগাযোগ নেই তাদের সাথে এত বছর, বুঝতে দেরি হলোনা হয়তো তার বিয়ের সানাই বেজেছে। কেক নিয়ে কাজ করি গত ৪-৫ বছর ধরে। অথচ এই সেক্টরে কাজ করার পর মাঝে মাঝে অনেক পুরনো মানুষগুলো আমাকে টেক্সট করে কেক এর সুবাধে। আলহামদুলিল্লাহ আজ আমার কাজ আমাকে পরিচিত করিয়েছে জানা-অজানা অনেক মানুষের কাছে। কিন্তু সময়ের কাছে আমি আটকা পড়ে যাই প্রায়ই সময়। কর্পোরেট জবে জয়েন করার পর থেকে শখের কাজটি করতে পারি সপ্তাহে এক-দু'দিন মাত্র। আর্জেন্ট অর্ডারগুলো ধরা ছোঁয়ার বাইরে, সপ্তাহ খানেক আগে থেকে অর্ডার করা কেকগুলো শুধু করতে পারি নিজের সর্বোচ্চ সময় ও শ্রম দিয়ে। ভালো লাগা থেকেই করি। আর যখন এমন কারো টেক্সট দেখি তখন কাজের স্পৃহা দ্বিগুণ হয়ে যায়। আজ এই পোস্টটি করছি প্রায় মাসখানেক পর। এর মধ্যে ঢিলেঢালা ভাবেও ৫-৬ টি কেক বানিয়েছি কিন্তু পোস্ট করতেই যত অনিহা....🥀

ধৈর্য্যের পরীক্ষা নিয়েছিলো এই কেক আমার। পুরো কেক এ গোল্ড ডাস্ট করতে গিয়ে ওয়ার্ক প্লেস আর আমি শুধু তারার মতো জ্বলছিলাম✨✨ ...
13/02/2026

ধৈর্য্যের পরীক্ষা নিয়েছিলো এই কেক আমার। পুরো কেক এ গোল্ড ডাস্ট করতে গিয়ে ওয়ার্ক প্লেস আর আমি শুধু তারার মতো জ্বলছিলাম✨✨ অবশ্যই কেকটি ছিলো পুরোপুরি আমার মনের মতো করে বানানো লক্ষী 'আয়রার' জন্য। শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করেছিলাম তার কেকটি কিছুটা ভিন্ন ও সুন্দর করার।🖤💛

এসময়ের খুব ট্রেন্ডি একটি কেক। কেকটা এত সুন্দর লাগছিলো সামনাসামনি শুধু ছবিই তুলছিলাম। এখন কানফিউস্ড হয়ে সবগুলো ছবিই পোস্ট...
23/01/2026

এসময়ের খুব ট্রেন্ডি একটি কেক। কেকটা এত সুন্দর লাগছিলো সামনাসামনি শুধু ছবিই তুলছিলাম। এখন কানফিউস্ড হয়ে সবগুলো ছবিই পোস্ট করে দিলাম। আপনার কাছে কোন ছবিটি বেশি সুন্দর লাগছে? 🌿😊

যতটা সহজ ও সাধারণ মনে হচ্ছে কেকটিকে দেখে ততটাই অসাধারণ ধৈর্য্য নিয়ে এর ফ্রেমিং এর কাজটি করতে হয়েছে। আর ধৈর্য্যশীল এই কাজ...
16/01/2026

যতটা সহজ ও সাধারণ মনে হচ্ছে কেকটিকে দেখে ততটাই অসাধারণ ধৈর্য্য নিয়ে এর ফ্রেমিং এর কাজটি করতে হয়েছে। আর ধৈর্য্যশীল এই কাজটির পুরোপুরি দায়িত্বে ছিলেন আমার পারসেনাল ডেলিভারিম্যান😜 শুধু তাই নয়, আমার কাছে হাইট কেক এর বক্স স্টকে না থাকায় বক্সের কাজটিও তাঁকে দিয়ে সারিয়ে নিয়েছিলাম। তাই শুধু কেক বানানো ছাড়া অন্যকাজে ব্রেইন ইউজ করতে হয়নি আমার। এখন শুধু বেকিং শেখাতে পারলেই আমার বিরতি😅
আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। সেইসাথে অসংখ্য ধন্যবাদ ক্লাইন্টকে ইউনিক কিছু ডিমান্ড করায়। মাঝে মাঝে এমন কাজ করতে ভালোই লাগে♥️
(বি:দ্র: শেষের ছবিটি আমার মতো বিপদে পড়লে তাদের জন্য ট্রিক্স)

বাসায় 'আতংক' নামে একজন খাতারনাক আদমী আছে। যেকোনো সময় আবার বলবে 'তুমিতো আমাকে এবার একটা কেক খাওয়ালানা'...ঐজন্য প্রমাণ সহি...
07/01/2026

বাসায় 'আতংক' নামে একজন খাতারনাক আদমী আছে। যেকোনো সময় আবার বলবে 'তুমিতো আমাকে এবার একটা কেক খাওয়ালানা'...ঐজন্য প্রমাণ সহিত আদালতে পেশ করিলাম।😅😛

Address

North Kattali, Akbarsha
Kattali
4217

Opening Hours

Monday 07:00 - 23:45
Tuesday 07:00 - 23:45

Website

Alerts

Be the first to know and let us send you an email when COOK & TREAT with Adhara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to COOK & TREAT with Adhara:

Shortcuts

Share