27/02/2022
#খেশশাড়ি
বাঙালির ঐতিহ্যের সঙ্গে নানা ধরনের কাপড়ে তৈরি পোশাক মিশে রয়েছে। খাদী, তাঁত, জামদানি মসলিনের মতো আরও একটি কাপড় রয়েছে যার নাম "খেশ"।
বাঙালি হিসেবে আমরা সব সময় আমাদের ঐতিহ্যকে নিজের মধ্যে লালন করতে গর্ববোধ করি।
খেশ শুধু সৌন্দর্য বা ঐতিহ্যর দিক থেকেই নয়, এই শাড়ি পরতেও আরাম।
খেশ আমাদের ঐতিহ্য এবং খেশ পণ্যের দাম হাতের নাগালে থাকাতে এর কদর দিন দিন বেড়েই চলেছে।