24/08/2025
সস্তা ডিজাইনার খোঁজার বিপদ এবং আর্কিটেকচারাল কিংবা ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে প্রফেশনালের গুরুত্বঃ
আজকাল বাড়ি বানানো বা সাজানোর সময় অনেকেই খরচ কমানোর জন্য সস্তা অপশন খোঁজেন। আর্কিটেকচারাল ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি দেখা যায়। তাই এই কাজ সম্পাদনের জন্য প্রায়ই অশিক্ষিত বা অপ্রশিক্ষিত ব্যক্তিদের দিয়ে কাজ করিয়ে নেন, যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। কিন্তু এই সিদ্ধান্তটি শুধু ভুল নয় বরং বিপজ্জনকও বটে। এই আর্টিকেলে আমরা জানবো কেন এই ধরনের সস্তা সমাধান এড়িয়ে চলা উচিত এবং কেন প্রফেশনাল ডিজাইনারদের সাথে কাজ করা অপরিহার্য সেই বিষয়টি।
কেন মানুষ সস্তা অপশন খোঁজে?
বাংলাদেশসহ অনেক দেশে নির্মাণ কাজ করা, বাড়ি বানানো বা সাজানো একটি বড় খরচের বিষয়। অনেকে মনে করেন যে ডিজাইনের কাজটি সহজ, তাই কোনো অভিজ্ঞতাহীন ব্যক্তি বা স্থানীয় কারিগর দিয়ে চালিয়ে নেওয়া যাবে। কিন্তু বাস্তবে, আর্কিটেকচারাল ডিজাইন মানে শুধু সুন্দর ছবি আঁকা নয়—এতে জড়িত স্ট্রাকচারাল সেফটি, লোড-বিয়ারিং, ফায়ার সেফটি এবং পরিবেশগত বিষয়গুলো। একইভাবে, ইন্টেরিয়র ডিজাইনও শুধু আসবাবপত্র সাজানো নয়; এতে এর্গোনমিক্স, লাইটিং, ভেন্টিলেশন, ম্যাটেরিয়াল সিলেকশন এবং সেফটি স্ট্যান্ডার্ড জড়িত। সস্তা খোঁজার ফলে অনেকে অদক্ষ লোকদের হাতে কাজ তুলে দেন, যা পরবর্তীতে বড় সমস্যা ডেকে আনে।
অপ্রাতিষ্ঠানিক ডিজাইনারদের দ্বারা কাজ সম্পাদনের বিপদসমূহঃ
অপ্রাতিষ্ঠানিক এবং অপ্রশিক্ষিত ডিজাইনারদের দিয়ে কাজ করানোর ফলে কয়েকটি গুরুতর ঝুঁকি দেখা দেয়।
প্রথমত, সেফটি ইস্যু:
ভুল ডিজাইনের কারণে ভবনের স্ট্রাকচার দুর্বল হয়ে পড়তে পারে, যা ভূমিকম্প বা অন্যান্য দুর্যোগে ধসে পড়ার ঝুঁকি বাড়ায়। উদাহরণস্বরূপ, অদক্ষ কন্ট্রাক্টর বা ডিজাইনারদের কারণে হোম রেনোভেশন প্রজেক্টে ক্যাটাস্ট্রফিক সমস্যা দেখা যায়, যেমন দেওয়াল ধসে পড়া বা বিদ্যুৎ সার্কিটের ফল্ট। এছাড়া, ইন্টেরিয়র ডিজাইনে নিম্নমানের ম্যাটেরিয়ালের ব্যবহার, ভুল লাইটিং, পানি প্রতিরোধক ব্যবস্থার দিকে খেয়াল না করা, ফায়ার হ্যাজার্ড যা স্বাস্থ্য সমস্যা ডেকে আনতে পারে। একটি রিপোর্টে বলা হয়েছে যে, অপ্রশিক্ষিত ডিজাইনাররা প্রায়ই সেফটি স্ট্যান্ডার্ড উপেক্ষা করেন যা খরচ বাঁচাতে গিয়ে আরো বাড়িতে খরচের চির বন্দবস্ত করে দিয়ে থাকে।
দ্বিতীয়ত, পুওর ওয়ার্কম্যানশিপ এবং দীর্ঘমেয়াদী খরচ:
সস্তা কাজ মানে প্রায়ই নিম্নমানের ম্যাটেরিয়াল এবং অসম্পূর্ণ ডিজাইন। এতে শুরুতে খরচ কম হলেও পরে রিপেয়ারের জন্য আরও বেশি টাকা খরচ হয়। উদাহরণস্বরূপ, অদক্ষ কন্ট্রাক্টররা প্রায়ই ভুল করে যা চোখে না পড়লেও বিপদজনক হয়ে ওঠে। এছাড়া, অপ্রাতিষ্ঠানিক কিংবা অপ্রশিক্ষিত ডিজাইনাররা লিগাল স্ট্যান্ডার্ড মেনে চলেন না, যা পরবর্তীতে ভবনের অনুমোদন বা বিক্রির সময় সমস্যা সৃষ্টি করে।
তৃতীয়ত, লিগাল এবং এথিক্যাল প্রবলেমস:
অনেক দেশে আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা বাধ্যতামূলক। অদক্ষ লোকদের দিয়ে কাজ করলে আপনি নিজেই নিজের এবং আপনার সাথে জড়িত মানুষের নিরাপত্তার বিষয়ে উদাসীনতার পরিচয় দিবেন। যা কখনোই লিগালি কিংবা এথিক্যালি কাম্য নয়।
প্রফেশনাল ডিজাইনারদের সুবিধাঃ
প্রফেশনাল আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইনাররা শিক্ষিত, এবং অভিজ্ঞ। তারা কোড অফ কন্ডাক্ট এবং সেফটি স্ট্যান্ডার্ড মেনে চলেন। কাজের শুরুতে সম্ভব খরচের একটা ভালো ধারণা প্রদান করেন। যেমন তারা ভবনের ডিজাইন করার সময় পরিবেশ, এনার্জি এফিশিয়েন্সি এবং ইউজারের সুবিধা বিবেচনা করেন এবং এই কাজ করতে কত খরচ হবে তার একটা বিবরণ দিয়ে থাকেন। যদিও তাদের ফি বেশি, তবু এটি দীর্ঘমেয়াদে একটা সেভিংস আনে কারণ ভুল কম হয়। যার ফলে অনাকাঙ্ক্ষিত বাড়তি খরচ রোধ পায়। ফলস্বরূপ আপনার কাজটি মানসম্মত এবং নিয়ন্ত্রিত ব্যয়ে করা সম্ভব হয়ে ওঠে। অপরদিকে অদক্ষ লোকদের দিয়ে কাজ করালে এরা প্রথমে আপনার কাজটি পাবার জন্য অপূর্ণাঙ্গ এবং কম খরচ দেখিয়ে হিসাব প্রদান করে এবং কাজটি পাওয়ার পর আকাশচুম্বী হিসাব ধরিয়ে দেয় যার কোনো পূর্ব প্রস্তুতি থাকেনা। যা ক্লায়েন্টদের বিভ্রান্ত করে এবং পরর্বতীতে এই কাজকে কেন্দ্র করে মানসিক বিপর্যস্ততা ভর করে। যার ফলে অপূরনীয় ক্ষতি সাধনও হয়ে থাকে।
সচেতনতা এবং পরামর্শঃ
সস্তা খোঁজার লোভে অপ্রাতিষ্ঠানিক বা অপ্রশিক্ষিত লোকদের দিয়ে আর্কিটেকচারাল কিংবা ইন্টেরিয়র ডিজাইন করানো শুধু টাকার অপচয় নয় বরং জীবনের শান্তির অপচয়ও। অপর দিকে শিক্ষা এবং অভিজ্ঞতা দিয়ে গড়া কাজ আপনার বিনিয়োগকে সুরক্ষিত রাখবে। যদি বাজেট কম হয়, তাহলে ছোট প্রজেক্ট থেকে শুরু করুন কিন্তু কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করবেন না। এতে আপনার বাড়ি শুধু সুন্দর নয়, নিরাপদ এবং শান্তিময়ও হবে।
📞 𝐇𝐞𝐥𝐩𝐥𝐢𝐧𝐞 :
01617-666577
𝐚𝐫𝐝𝐨𝐫𝐝𝐞𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
The Dangers of Seeking Cheap Designers and the Importance of Professionals in Architectural and Interior Design:
In today's world, when it comes to building or decorating a home, many people look for cost-cutting options to save money. This tendency is particularly prevalent in architectural and interior design. As a result, individuals often hire untrained or uneducated individuals without formal qualifications to carry out these tasks. However, this decision is not only misguided but can also be dangerous. In this article, we will explore why opting for cheap solutions should be avoided and why working with professional designers is essential.
Why Do People Seek Cheap Options?
In countries like Bangladesh and beyond, constructing or decorating a home is a significant expense. Many believe that design work is simple and can be managed by inexperienced individuals or local craftsmen. In reality, architectural design is not just about drawing aesthetically pleasing plans—it involves critical aspects like structural safety, load-bearing capacity, fire safety, and environmental considerations. Similarly, interior design goes beyond arranging furniture; it encompasses ergonomics, lighting, ventilation, material selection, and adherence to safety standards. The pursuit of cheap solutions often leads people to entrust these tasks to unqualified individuals, resulting in significant problems down the line.
The Risks of Hiring Unqualified Designers:
Hiring untrained or uneducated designers can lead to several serious risks —
Safety Concerns:
Incorrect designs can weaken a building’s structure, increasing the risk of collapse during earthquakes or other disasters. For instance, unqualified contractors or designers often cause catastrophic issues in home renovation projects, such as collapsing walls or electrical circuit failures. In interior design, improper lighting, material choices, or neglect of waterproofing can lead to fire hazards or health issues. Reports indicate that untrained designers frequently ignore safety standards, which, while initially saving costs, can lead to far greater expenses in the long run.
Poor Workmanship and Long-Term Costs:
Cheap work often means low-quality materials and incomplete designs. While this may reduce initial costs, it results in higher repair expenses later. For example, unqualified contractors often make mistakes that may not be immediately visible but become hazardous over time. Additionally, untrained designers may fail to comply with legal standards, creating issues during building approvals or property sales.
Legal and Ethical Issues:
In many countries, practicing as an architect or interior designer requires formal education and licensing. Hiring unqualified individuals not only jeopardizes your safety and that of others but also raises legal and ethical concerns.
The Benefits of Professional Designers:
Professional architects and interior designers are educated, experienced, and adhere to codes of conduct and safety standards. They provide a clear estimate of costs at the outset. For example, when designing a building, they consider environmental factors, energy efficiency, and user convenience, providing a detailed cost breakdown. While their fees may be higher, this investment pays off in the long term by minimizing errors and preventing unexpected expenses. In contrast, unqualified individuals often provide incomplete or underestimated cost projections to secure the job, only to present exorbitant bills later, leaving clients confused and financially burdened. This can lead to mental stress and irreparable damage.
Awareness and Recommendations:
Falling into the trap of hiring unqualified or untrained individuals for architectural or interior design work in the pursuit of saving money is not just a waste of resources but also a threat to your peace of mind. On the other hand, work backed by education and experience ensures the safety of your investment. If your budget is limited, start with a smaller project, but never compromise on quality. This approach will ensure that your home is not only beautiful but also safe and serene.
By choosing professionals, you safeguard your investment and create a space that is both functional and enduring, bringing long-term satisfaction and peace of mind.
📞 𝐇𝐞𝐥𝐩𝐥𝐢𝐧𝐞 :
01617-666577
𝐚𝐫𝐝𝐨𝐫𝐝𝐞𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
゚