19/03/2020
খুলনার ঐতিহ্যবাহী খাবারের কথা আসলেই সবার প্রথমে আসে চুই ঝালের কথা। চুই ঝালে গরুর মাংস কিংবা খাসির মাংস, একনামে বিখ্যাত! খুলনা যাবেন আর চুই ঝালের তরকারি খাবেন না তা একদম হবে না। কিন্তু কি এই চুই? কেনো খুলনার মানুষ এটা ব্যবহার করে? চুই আসলে কি খাবারের নাম নাকি কোন আলাদা বস্তু? এসব প্রশ্ন আমাদের মাথায় অবশ্যই আসে। তাই এই লেখাটি চুই ঝাল নিয়ে-
চুই বাংলাদেশের একটি অপ্রচলিত মশলা জাতীয় ফসল। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, নড়াইল এসব জেলার চাষিদের কাছে এটি একটি অর্থকরী সমাদৃত মশলা। অনেক বছর ধরে খুলনা এবং সাতক্ষীরার ভোজনরসিকদের কাছে চুইয়ের কদর সবচেয়ে বেশি। মাংসেই চুই বেশি ব্যবহার করা হয়। অনেকে চুই দিয়ে মাছও রান্না করে থাকেন। চুই ঝালকে কেন্দ্র করে সাতক্ষীরা, পাটকেলঘাটা, তালায়সহ বেশ কয়েক জায়গায় হোটেল গড়ে উঠেছে। শুধুমাত্র চুইঝাল দিয়ে খাসির মাংসের কারণে খুলনার চুকনগরে আব্বাসের হোটেলের সুখ্যাতি রয়েছে সারা দেশে।
এবার চুই গাছের ওষুধি গুণগুলো জেনে নেওয়া যাক-
১. গ্যাসট্রিক সমস্যার সমাধান করে।
২. কোষ্ঠকাঠিন্য দূর করে।
৩. খাবারের রুচি বাড়াতে এবং ক্ষুধামন্দা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।
৪. পাকস্থলি ও অন্ত্রের প্রদাহ সারাতে চুইঝাল অনেক উপকারী।
৫. স্নায়ুবিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে।
৬. ঘুমের ওষুধ হিসেবে কাজ করে।
৭. শারীরিক দুর্বলতা কাটাতে এবং শরীরের ব্যথা সারায়।
৮. প্রসূতি মায়েদের শরীরের ব্যথা কমাতে সাহায্য করে।
৯. কাশি, কফ, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও রক্তস্বল্পতা দূর করে।
১০. মাত্র এক ইঞ্চি পরিমাণ চুইলতার সঙ্গে আদা পিষে খেলে সর্দির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
ঝাল প্রেমিদের জন্য হতে পারে দারুন মুখোরোচক একটা খাবার! একবার স্বাদ নিয়ে দেখতে পারেন 😊
✅অর্ডার করতে ইনবক্স করুন আমাদেরকে
ছবি ঃ সংগৃহিত