Sabiha's mom

Sabiha's mom Sharing my culinary adventures & my lifestyle with you..�

17/05/2024

চিংড়ি মাছ দিয়ে কচুর লতি একবার হলেও এভাবে রান্না করে নেন। 😊🙂

#চিংড়ি
#কচুরলতি

17/05/2024

রুই মাছের সাধ।
রুই মাছের সাধ হলো পড়াশোনা শেখার। লেখাপড়া না জানলে কেউই সম্মান দেয় না! এই তো সেদিন, একটা শিং মাছের পোনা রুই মাছের সামনে দিয়ে শিং দোলাতে দোলাতে চলে গেলো। এতটুকু সম্মান পর্যন্ত দিলো না। তাই সে নদীর পাড় দিয়ে ঘুরে বেড়ায়, যদি জ্ঞানী কেউ আসে, তার থেকে পড়াশোনা শিখবে। এমন করতে করতে একদিন এক পণ্ডিতমশাই এলেন গোসল করতে। রুই মাছ অমনি তাকে ধরে বসলো। কিন্তু সেই পণ্ডিত গেলো রেগে। বকাঝকা তো করলই; শেখানোর বদলে রুই মাছকে ধরে বাড়ি নিয়ে গেলো। ভাজি করে নাকি খাবে! রুই অনেক কষ্টে পালিয়ে এসে নদীর জলে ভেসে রইলো। দু’দিন দুঃখে ভেসেই থাকলো। ভাসতে ভাসতে তার খিদে পেয়ে গেলো। তখন নদীর জলে কীসব ভেসে যাচ্ছিলো! রুই মাছ গপাগপ তা খেয়েদেয়ে ঘুমিয়ে পড়লো। আসলে সেগুলো ছিল বইয়ের কাগজ। সেই কাগজ খেয়ে মাছের পেট গেলো বিদ্যে বোঝাই হয়ে! ঘুম থেকেউঠে দেখলো সে, লেখাপড়া শিখে গেছে।

17/05/2024

লইট্টা শুঁটকি ভোনা। খেতে ভালো না লাগলে এভাবে রান্না করে একবার হলেও ট্রাই করে দেখবেন।খেতে খুবই মজা লাগে😊😊
#লইট্টা #ফিস

বউ যতই খারাপ হোক এটা আমার বউ, শাসন করতে হলে আমি করবো।❤️কোনো তৃতীয় ব্যক্তি আমার বউকে শাসন করার অধিকার রাখে না।😡আমি সব ব্য...
06/05/2024

বউ যতই খারাপ হোক এটা আমার বউ, শাসন করতে হলে আমি করবো।❤️
কোনো তৃতীয় ব্যক্তি আমার বউকে শাসন করার অধিকার রাখে না।😡
আমি সব ব্যাপারে খারাপ কথা শুনতে প্রস্তুত,কিন্তু আমার বউকে নিয়ে কেউ খারাপ কথা বলবে আমি সেটা চুল পরিমাণ সহ্য করবো না। 😡
স্ত্রীর প্রতি কতটা ভালোবাসা থাকলে একটা পুরুষ এমন কথা বলতে পারে জানেন।❤️
যারা বলে তারাই আদর্শবান স্বামী।আর যারা তার বিপরীত এবং স্ত্রীকে ছোট করে নিজের স্বার্থে অন্যদের কাছে তারা স্বামী তো দূরের কথা পুরুষ হওয়ার যোগ্যতা ও রাখে না 🥺💔
বউ যেদিন থেকে আপনার ঘরে এসেছে সেদিন থেকে তার সাথেই জুড়ে আছে আপনার সম্মান।
সেই আপনিই কিভাবে নিজের বউকে অন্য কাউকে দিয়ে অপমান করান?? এতে কি বউকে সবার কাছে ছোটো করা হয়না?? বউ এর অপমান মানে কি আপনার অপমান না? আপনাকে আপনার শশুর বাড়ির কেউ বিনা দোষে কথা শুনালে আপনার বউ ছেড়ে দিতো?? আপনি কেনো নিশ্চুপ থেকে বউয়ের অপমান সহ্য করেন?
আর এটা কতটা যুক্তিযুক্ত যে আপনার বিয়ে করা বউকে অন্যকেউ কথা শুনাবে??
আপনি বিয়ে করেছেন বউ আপনার শাসন করেন যাই করেন আপনি করবেন।তৃতীয় পক্ষ কোনো সম্পর্কে ঢুকা মানেই সম্পর্ক নষ্ট হওয়া।খবর নিয়ে দেখেন হাজার সম্পর্ক নষ্ট হচ্ছে তৃতীয় পক্ষের জন্যে।😥😥
নিজের বউকে বুঝুন। অাগে বিবেচনা করুন ভুল কার।ভুল করলে শাসন করুন,বোঝান।
অন্যের কাছে নিজের স্ত্রী আর শশুর বাড়ির মানুষকে ছোটো করে দিন শেষে আপনার সম্মান বাড়ছে নাকি কমছে ভেবে দেখবেন প্লিজ।❤️
কেও খারাপ বললে আপনার নাম নিয়েই বলবে যে অমুকের বউরে নিয়া তো বিচার বসছিলো।অমুকের শশুরবাড়ির মানুষকে তো অনেক অপমান করা হয়েছিলো।মানে আপনার নামটা জুড়েই থাকবে সব।
তাহলে দরকার কি,, নিজেদের ঝামেলায় অন্য কাওকে টানার? বউকে বুঝাবেন, ধমক দিবেন, শাসন করবেন আপনি করবেন।❤️আমি বলছিনা শাসন করবেন না।ভুল করলে অবশ্যই শাসন করবেন।কিন্তু সেটা শুধু আপনি।বিয়েটা আপনি করছেন এটা মাথায় রাইখেন🙂
তৃতীয় ব্যক্তিকে দিয়ে বউকে শাসন করানো মুর্খামি ছাড়া কিছু না। এগুলো আগের যুগে মানুষ করতো বেশি।আপনি আমি তো আগের যুগে নেই।শিক্ষিত হলেই তো হবেনা।বিবেক থাকতে হবে।আর যেই লোকের বিবেক আছে সে কখনো বউকে পরের হাতে তুলে দেয়না অপমান করার জন্যে। এগুলা জাস্ট মেরুদণ্ডহীন পুরুষ 😥

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabiha's mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share