Crochet YourWay

Crochet YourWay This is my dream work. Hope you guys will support me help me to give my best.

আমি গত প্রায় ৪/৫ বছর ধরে কুশি করি।এর আগে কুশির জগতের সাথে আমার পরিচয় একেবারেই ছিলো না বললেই চলে। কাজ শুরু করেছি ধরে আজ প...
03/09/2026

আমি গত প্রায় ৪/৫ বছর ধরে কুশি করি।এর আগে কুশির জগতের সাথে আমার পরিচয় একেবারেই ছিলো না বললেই চলে। কাজ শুরু করেছি ধরে আজ পর্যন্ত কোনো আপুকে দেখি নাই এমন কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ করেছেন যেটা আজ পর্যন্ত কুশি জগতে কেউ করে নাই। প্রতিটা কাজের অসংখ্য ছবি,ভিডিও,টিউটোরিয়াল পিন্টারেস্ট আর ইউটিউব ঘাঁটলেই পাওয়া যায়।
তারপরও দেখি ২দিন পর পর কিছু আপু হাউকাউ শুরু করে দেন এই আমার কাজ কপি করলেন কেনো? আমার কালার প্যাটার্ন কপি করলেন কেনো? আমার ফুল কপি করলেন কেনো? আরও হেনতেন কতো কি! মানে সিরিয়াসলি? আপনি কি আপনার কাজের প্যাটার্ন দিয়ে দিয়েছেন কাউকে? তাহলে কপি হলো কীভাবে? প্রতিটা ক্রোশেটারই কাজ করতে করতে এমন পর্যায়ে চলে যান যে কিছুর ছবি দেখলেই উনারা বানাতে পারেন।আমি নিজেও যেকোনো কাজই ছবি দেখেই পারি আল্লাহর রহমতে। যে কাজ আপনি নিজে ছবি দেখে আইডিয়া নিয়ে করেছেন(হয়তো বাংলাদেশে আপনার আগে কেউ করে নাই) সেই কাজ অন্য কেউ করলে আপনি কপি কপি করে চিল্লানো শুরু করেন ক্যামনে ভাই!? লজ্জা লাগে না?

ছবিতে আমার বানানো টিউলিপ কোস্টার। কাজ শেখার একদম শুরুর দিকে পিন্টারেস্ট থেকে আইডিয়া নিয়ে কাজটা করেছিলাম। আমার জানামতে আমার আগে এই কোস্টার কেউ করে নি। পোস্ট করার পর অসংখ্য আপুরা এই কাজটা রিক্রেয়েট করেছেন। এখন আমি কি চিল্লানো শুরু করবো এই আমার কাজ কপি করলেন কেনো!?

You can't convince me that handmade gifts are a waste of time. 🤎
02/09/2026

You can't convince me that handmade gifts are a waste of time. 🤎

জুলাই মাসের যতো কাজ🌻🤍ছবিতে ওয়াটারমার্ক লাগানোর অপেক্ষা করতে করতে আমার আর ছবিই শেয়ার করা হয় না।তাই একসাথে সব ছবি দিয়ে দিল...
13/08/2026

জুলাই মাসের যতো কাজ🌻🤍
ছবিতে ওয়াটারমার্ক লাগানোর অপেক্ষা করতে করতে আমার আর ছবিই শেয়ার করা হয় না।তাই একসাথে সব ছবি দিয়ে দিলাম🥲

09/08/2026

বাহিরে প্রচন্ড বৃষ্টি,সুন্দর একটা ওয়েদার।ভাবলাম একটা ছোট্ট অ্যাস্থেটিক্ আনপ্যাকিং ভিডিও করবো,কিন্তু then there is this শিকু বিলাই! আমার প্রতিটা ভিডিও/ছবির ব্যাকগ্রাউন্ডে তার থাকা লাগবেই।ক্যামেরা অন করতে দেরি এসে ক্যামেরা বরাবর ল্যাপ্টাই বসে যাইতে দেরি নাই। 💁‍♀️

The only time when cold tea doesn’t matter 🤍
09/08/2026

The only time when cold tea doesn’t matter 🤍

28/07/2026

এই প্রথম এত্তো বড় একটি ভিডিও দিলাম।কিন্তু কেনো জানি গানটার একটুকু অংশ কাটতে ইচ্ছা করছিলো না। এই ব্যাগটার ভিডিওর জন্য অনেক্ষন ধরেই গান খুঁজছিলাম।যেহেতু আমি মিউজিক সহ গান ইউজ করি না।তাই কাজটা আমার জন্য আরও কঠিন।
আর হুঁট করেই আমার এই এত্তো পছন্দের গানটা পেয়ে গেলাম।তাও মিউজিক ছাড়াই🤍
আর এই শুকু বিড়ালকে আমার ব্যাকগ্রাউন্ড থেকে সরানো প্রায় অসম্ভব একটা কাজ।তাই কিছুক্ষণ সরানোর ব্যার্থ চেষ্টা করে হাল ছেড়ে দিলাম।

27/07/2026

আরও একটা Yarn Unboxing✨
আসলেই এই ইয়ার্ন হুঁক সেট গুলো প্রয়োজনের চেয়েও বেশি সখ।এই হুঁক সেটটা আমার অনেকদিনের সখ ছিলো।নেওয়াই হচ্ছিলো না।শেষ পর্যন্ত বন্ধুর কাছে যেহেতু পেলাম চান্স মিস করা যায় না।🤍
ইয়ার্ন আর হুঁক সেট ২টাই Sunflower by Jenia-র কাছ থেকে ✨
অলয়েজ বেস্ট। ওহ,শেষের দু'টো সুতা কিন্তু গিফট 🙃

🍄🌱
27/07/2026

🍄🌱

একটা ছোট্ট কুটুস ইয়ার্ন শপিং। আপুর পেইজটা কেনো জেনো মেনশন করা যাচ্ছে না!ছবিতে আছে প্লাশ ইয়ার্ন।হুঁক সাইজ ৪.৫/৫.০০/৫.৫
23/07/2026

একটা ছোট্ট কুটুস ইয়ার্ন শপিং। আপুর পেইজটা কেনো জেনো মেনশন করা যাচ্ছে না!
ছবিতে আছে প্লাশ ইয়ার্ন।হুঁক সাইজ ৪.৫/৫.০০/৫.৫

একটা টুকটুকে লাল পরী❤️🦋আমার বানানো প্রথম ফেইসলেস ডলটা ছিলো মেরুন কালার।এরপর থেকে একটা টুকটুকে লাল ডল করার খায়েশ ছিলো।শেষ...
23/07/2026

একটা টুকটুকে লাল পরী❤️🦋
আমার বানানো প্রথম ফেইসলেস ডলটা ছিলো মেরুন কালার।এরপর থেকে একটা টুকটুকে লাল ডল করার খায়েশ ছিলো।শেষ পর্যন্ত খায়েশ পূরনও হয়ে গেলো।আলহামদুলিল্লাহ
সলিড কালার সুতা দিয়ে শেডিং এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে।এই পুতুলটাতেও ওইরকম কিছু করতে চেয়েছিলাম।কিন্তু মনে হলো ডাবল ক্রোশের থেকে সিঙ্গেল ক্রোশেতেই শেডিং টা সুন্দর আসে।

Address

Lakshmipur

Telephone

+8801937038331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crochet YourWay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share