08/10/2024
ডিম-আলু ফ্রেঞ্চ ফ্রাই👌
👇
উপকরণ:
☞১ টি বড় আলু
☞১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার/ময়দা
☞১ টি ডিম
☞১/২ টেবিল চামচ চিনি
☞চিলি ফ্লেক্স (ঝাল খেতে চাইলে)
☞পরিমাণ মতো লবন
☞১ টেবিল চামচ গুড়া দুধ
☞পাউরুটি/বিস্কিটের গুড়া
👇
প্রস্তুতপ্রণালী:
১/আলু পানিতে সেদ্ধ করে নিন।সেদ্ধ করা আলুকে ভালো ভাবে ম্যাশ করে নিন।
২/ম্যাশ করা আলুর সাথে কর্নফ্লাওয়ার বা ময়দা,গুড়া দুধ,পরিমাণ মতো লবন,চিনি বা চিলি ফ্লেক্স দিয়ে মাখিয়ে ডো তৈরি করুন।
৩/ডো টাকে হাত দিয়ে অথবা বেলুন দিয়ে চ্যাপ্টা করে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিন।
৪/সাইজ এক আঙ্গুল পরিমাণ লম্বা করে কেটে স্টিক করে নিন।
৫/একটি বাটিতে ডিম ভেঙ্গে ভালো করে ঘুটে নিন।এবার স্টিক একবার ডিমে চুবিয়ে আবার বিস্কুট/পাউরুটি গুড়ায় মেশাবেন।এভাবে ২/৩ বার মিশিয়ে নিবেন।
৬/এবার ডুব তেলে হালকা তাপে ভেজে তুলে নিন।টিস্যু পেপারে তেল ছাড়িয়ে গরম গরম পরিবেশন করুn.
Mitu's Kitchen