26/04/2026
আপনার সাধের বাড়িতে ইন্টেরিয়র কাজ চলছে, অথচ রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে এমনটা কি আপনার সাথেও হচ্ছে?
মার্কেট রিসার্চ বলছে, প্রায় ৬৫% বাড়ির মালিক ইন্টেরিয়র কাজ চলাকালীন শুধু ‘মিস ম্যানেজমেন্ট’ আর ‘ভুল ম্যাটেরিয়াল’ সিলেকশনের কারণে বাজেটের চেয়ে ২০-৩০% বেশি খরচ করে ফেলেন। শুধু তাই নয়, কাজ শেষ হওয়ার এক বছরের মাথায় অনেকের দেয়ালে নোনা ধরা বা ক্যাবিনেট জং পড়ার মতো সমস্যা দেখা দেয়।
কষ্টের জমানো টাকা দিয়ে ঘর সাজাচ্ছেন, কিন্তু শেষে কি লস প্রজেক্ট হাতে পাবেন? আপনার স্বপ্নের ঠিকানায় কি শেষমেশ একরাশ আফসোস থেকে যাবে?
ইন্টেরিয়র কাজ চলাকালীন এই ৩টি বেপার খেয়াল রাখুন:
হিডেন ড্যাম্প চেক: টাইলস বা প্যানেলিং করার আগে দেয়ালের আদ্রতা বা ড্যাম্পনেস পরীক্ষা করে নিন। ড্যাম্প ওয়ালে দামি ইন্টেরিয়র করা মানেই টাকা পানিতে ফেলা।
সঠিক হার্ডওয়্যার সিলেকশন: কব্জা বা ড্রয়ার চ্যানেলের ক্ষেত্রে সবসময় ‘এসএস’ বা জং-রোধী গ্রেড ব্যবহার করুন। দেখতে সুন্দর হলেও সস্তা হার্ডওয়্যার আপনার ফার্নিচারের আয়ু অর্ধেক কমিয়ে দেয়।
ইলেকট্রিক ও প্লাম্বিং পয়েন্ট: কাজ ফিনিশিং হওয়ার আগেই এসি, ফ্রিজ বা ওভেনের লোড ক্যালকুলেশন করে পয়েন্ট ঠিক করুন। পরে দেয়াল কাটা মানেই ফিনিশিং নষ্ট হওয়া।
আমরা বিশ্বাস করি, ইন্টেরিয়র মানে শুধু ডেকোরেশন নয়, বরং আপনার লাইফস্টাইলকে সহজ করা। আপনার প্রজেক্ট চলাকালীন কোনো টেকনিক্যাল কনফিউশন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমরা ফ্রিতে গাইড করার চেষ্টা করবো।
আপনার স্বপ্নের ঘরটি কি একদম মনের মতো হচ্ছে, নাকি কোনো জায়গায় খটকা লাগছে? কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন!