Mymun akther Eva

Mymun akther Eva Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mymun akther Eva, Kitchen/Cooking, Mongla.

With Safwan's mom – I'm on a streak! I've been a top fan for 5 months in a row. 🎉
10/02/2025

With Safwan's mom – I'm on a streak! I've been a top fan for 5 months in a row. 🎉

06/12/2024

আলোর আঁধারে কি মিলন মেলা
পাখিরাজ করছে খেলা,
বলছে তারা মিষ্টি সুরে
শুভ হোক তোমাদের সকালবেলা
☕শুভ সকাল।☕

👇❤️পাঁচ ধরনের বরফির রেসিপি একসঙ্গে❤️👇1…কাজু বরফি👇উপকরণ:কাজু পাউডারের জন্য প্রয়োজন পড়বে-কাজু- ২ কাপমিষ্টির জন্য লাগবে…জ...
02/11/2024

👇❤️পাঁচ ধরনের বরফির রেসিপি একসঙ্গে❤️👇

1…কাজু বরফি👇
উপকরণ:
কাজু পাউডারের জন্য প্রয়োজন পড়বে-
কাজু- ২ কাপ
মিষ্টির জন্য লাগবে…
জল- ১/২ কাপ
চিনি- ৩/৪ কাপ
এলাচ গুঁড়ো- ১/২ চা চামচ
কাজু পাউডার- ২ কাপ
গোলাপ জল- ১ চা চামচ
ঘি- ১ চা চামচ
কেশর- সামান্য
গার্নিশিং-এর জন্য হাতের কাছে রাখুন…
রুপোর তবক (বাজারে কম খরচে কিনতে পাওয়া যায়)

প্রণালী:
কাজু বরফির জন্য কাজুর মিহি গুঁড়ো লাগবে। এর জন্য প্রথমে মিক্সিতে কাজু মিহি করে গুঁড়ো করে নিন। তারপর ছাঁকনিতে সেই গুঁড়ো ছেঁকে নিন। যে অতিরিক্ত গুঁড়ো ছাঁকনিতে থেকে যাবে সেগুলি ফের মিক্সিতে দিয়ে গুঁড়ো করুন। এভাবে যতক্ষণ না সমস্ত কাজু পাউডারের মতো মিহি হয়ে যাচ্ছে ততক্ষণ গুঁড়ো করে যান।
নন স্টিক প্যান গরম করে তাতে জল, চিনি এবং এলাচ গুঁড়ো দিয়ে কম আঁচে নাড়তে থাকুন।
চিনি সম্পূর্ণ গলে গেলে তাতে কাজুর গুঁড়ো দিয়ে ক্রমাগত নাড়ুন।
দেখবেন কাজুর মিশ্রণ ক্রমে গাঢ় হতে থাকবে।
এর মাঝে এতে গোলাপ জল দিয়ে দিন।
কাজুর মিশ্রণটি যতক্ষণ না ঘন হয়ে আঠালো হয়ে যাচ্ছে, ততক্ষণ কম আঁচে মিশ্রণটি নাড়াচাড়া করে যেতে হবে।
কাজুর মিশ্রণকে একটি ময়দার ডো-এর মতো বানাতে হবে। এর জন্য সামান্য মিশ্রণ নিয়ে হাতে গোল্লা পাকিয়ে দেখুন আঁট বাঁধছে কিনা।
ডো তৈরি হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে কাজুর ডো-তে ঘি দিয়ে মেশাতে থাকুন।
ঘি সম্পূর্ণ গলে গিয়ে মিশে গেলে পাত্র থেকে কাজুর ডো নামিয়ে নিন।
এবার বাটার পেপার বা সেলোফিন পেপারে কাজু ডো রেখে হাতা দিয়ে ছড়িয়ে দিন।
ডো-এর উপর আরেকটি বাটার পেপার বা সেলোফিন পেপার রেখে বেলনি দিয়ে বেলে নিন। যাতে সমস্ত মিষ্টির উপর এবং তলভাগ সম্পূর্ণ মসৃণ হয়ে যায় এবং মিষ্টির গভীরতা সমান হয়।
উপরের সেলোফিন পেপারটি সরিয়ে কাজুর উপর কেশর ছড়িয়ে ফের পেপার রেখে বেলে নিন। যদিও কেশর দেওয়াটা অপশনাল।
এবার ছুরি দিয়ে কাজুর ডো বরফির আকারে কেটে নিন। উপরে রুপোর তবক আটকে দিন।
কিছুক্ষণ খোলা হাওয়ায় রাখলেই বরফি একদম তৈরি হয়ে যাবে।

2…. গাজরের বরফি 👇
উপকরণ:
গাজর ৫০০ গ্রাম,
তেজপাতা ২টি,
দারুচিনি ৩/৪টি টুকরো,
এলাচ ৩/৪টি,
কিসমিস ৭/৮টি,
দুধ ২০০গ্রাম অথবা গুড়া দুধ ৫/৬ চামচ,
পেস্তাবাদাম ও চিনি পরিমাণমত।

পদ্ধতি:
প্রথমে গাজর ধুয়ে ২০/২৫ মিনিট সিদ্ধ করে জল শুকিয়ে ফেলুন। বেশি পাতলা দুধ হলে ঘন করে জ্বাল দিয়ে রাখুন অথবা গুড়া দুধ দিতে পারবেন। ঠান্ডা করে পাটায় পিষে নিন অথবা ব্লেন্ড করে রেখে দিন, জল দিবেন না। প্যানে বা কড়াইতে তেল বা ঘি দিয়ে গরম করুন, তেল বা ঘিতে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে মৃঁদু আঁচে নাড়তে থাকুন, এবার ব্লেন্ড করা গাজর তেল বা ঘি দিয়ে নাড়তে থাকুন এবং দুধ ও চিনি দিয়ে নাড়তে থাকুন যতক্ষন না শুকিয়ে আঠালো হয়ে আসে।
যখন শুকিয়ে আঠার মত হবে বা হাতলে একত্রে জমে আসবে তখন বুঝবেন হয়ে গিয়েছে, তখন দ্রুত ট্রেতে বা প্লেটে ঢেলে দিন ও চামচ দিয়ে সমান করার সময় কিসমিস, পেস্তাবাদাম দিয়ে দিন। ঠান্ডা করে ছুরি দিয়ে বিভিন্ন সাইজ করে কেটে রেখে দিন। তৈরি হয়ে গেল গাজরের বরফি, এবার পরিবেশন করুন।

3…. বেসনের বরফি 👇
উপকরণ:
বেসন লাগবে এক বাটি
অর্ধেক কাপ ঘি
চার চামচ দুধ
চারটি এলাচ
নারকেল কোড়ানো
চিনি স্বাদ মতো
আমন্ড বাদাম
পেস্তা
জাফরান

পদ্ধতি:প্রথমে একটি প্যানে ঘি গরম করতে দিন। ঘি গলে গেলে সেটি বেসনের মধ্যে ঢেলে দিন। সঙ্গে দুধ মিশিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিন।এবার একটি পাত্র গরম করতে দিয়ে তাতে ঘি আর দুধ মেশানো বেসন দিয়ে বাদামি হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকুন।কড়াই থেকে সুগন্ধ বের হলে তাতে এবার আগে থেকে তৈরি করে রাখা চিনির রস দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। চিনির রস থেকে সমস্ত জল শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করুন।
এবার মিশ্রণে জাফরান মিশিয়ে দিন। (মনে রাখবেন জাফরান আগে থেকে অবশ্যই যেন দুধে ভেজানো থাকে)
মিশ্রণ ঘন ঘন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকুন।এবার একটি থালায় ঘি ব্রাশ করে দিন। তাতে বেসনের সমস্ত মিশ্রণটা ঢেলে দিতে হবে।ঘরোয়া তাপমাত্রায় আসলে ফ্রিজে রেখে ঠান্ডা করুন।
এবার উপর থেকে এলাচগুঁড়ো, কুঁচি করে রাখা আমন্ড, পেস্তা, নারকেল ছড়িয়ে বরফির আকারে কেটে নিন।

4…. মুগ ডালের বরফি
উপকরণ:
২০০ গ্রাম মুগ ডাল
২৫০ গ্রাম চিনি
২৫০ গ্রাম খোয়া
১/২ চা চামচ ছোটো এলাচ গুঁড়া
৪-৫ টেবিল চামচ ঘি
১ টেবিল চামচ পেস্তা কুচি
১ টেবিল চামচ আমন্ড কুচি
পদ্ধতি:
প্রথমে মুগ ডাল গুরো করতে হবে।
এবার ওই গুরো ডাল ১ টেবিল চামচ ঘি দিয়ে একটু রোস্ট করে ঠান্ডা করে আবার গুরো করতে হবে।
এবার চিনি গুরো করে ডালের গুড়োর সঙ্গে মেশাতে হবে।
কড়াইতে খোয়া গলিয়ে নিতে হবে। এরপর ওই খোয়াতে ডাল ও চিনির গুরো মিশিয়ে কম আঁচে পাক করতে হবে, এই সময় ছোটো এলাচ গুঁড়া ও ২ টেবিল চামচ ঘি দিতে হবে। ধীরে ধীরে ডাল, খোয়া ও চিনি একসঙ্গে মিশে নরম পাক তৈরি হবে, যদি শুকনো লাগে আরো একটু ঘি দিতে পারেন।
এবার বড়ো প্লেট বা ট্রে তে সমান ভাবে ছড়িয়ে দিতে হবে ও ওপর থেকে পেস্তা ও বাদাম কুচি ছড়িয়ে দিতে হবে।
এটি ঠান্ডা হলে বরফির আকারে কেটে পরিবেশন করতে হবে।

5…. সুজির বরফি রেসিপি 👇

উপকরণ:
১ ও ১/২ কাপ সুজি
২ কাপ তরল দুধ
৩ টেবিল চামচ ঘি
২ টেবিল চামচ গুঁড়ো দুধ
১০ গ্রাম কিশমিশ
স্বাদ মত চিনি
**পদ্ধতি —
পাত্রে ঘি গরম করে সুজি ভেজে নিন।এবার দুধ, চিনি দিয়ে ফোটান। গুঁড়ো দুধ মিশিয়ে শুকনো করে নামান। থালায় ঘি মাখিয়ে মিশ্রণ টি ঢেলে ছুরি দিয়ে সুন্দর বরফির আকারে কাটুন। প্রত্যেক টি বরফির ওপর একটি করে কিশমিশ দিন। এবার সাজিয়ে পরিবেশন করুন এই সুস্বাদু সুজির বরফি।









02/11/2024

সোনার আলোয়
সোনার সকাল,
হবে এমন চিরকাল
তাইতো বন্ধু জানাই তোমাদেরকে
আজকেও "শুভ সকাল॥"

⚫ ১.চাট মসলা👇উপকরণঃসরিষা দানা হাফ চামচমেথি ১/৪ চা চামচশুকনো মরিচ ১০-১২ টিজিরা ৩ টেবিল চামচধনিয়া ২ টেবিল চামচগোটা গোলমরি...
01/11/2024

⚫ ১.চাট মসলা👇

উপকরণঃ

সরিষা দানা হাফ চামচ
মেথি ১/৪ চা চামচ
শুকনো মরিচ ১০-১২ টি
জিরা ৩ টেবিল চামচ
ধনিয়া ২ টেবিল চামচ
গোটা গোলমরিচ ১ টেবিল চামচ
আমচূর পাউডার ২চামুচ
আদা পাউডার ১চা চামুচ
মৌরি ১ টেবিল চামচ
লবঙ্গ ১০টি
পাঁচফোড়ন দেড় টেবিল চামচ
লবণ ১ টেবিল চামচ
বিট লবণ ৩ টেবিল চামচ

প্রণালিঃ

১। প্রতিটি উপকরণ শুকনা তাওয়া বা ফ্রাই প্যানে ভালোভাবে টেলে নিতে হবে।

২। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়।

৩। এরপর সব একসঙ্গে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চাট মসলা।

⚫ ২.ম্যাগী ম্যাজিক মসলা / নুডুলসের মসলা তৈরি👇

উপকরনঃ

মরিচগুড়া ১ চা চামচ
হলুদগুড়া ১/২ চা চামচ
ধনিয়াগুড়া ১ চা চামচ
জিরাগুড়া ১ চা চামচ
পেয়াজ গুড়া ১ টে. চামচ
আদা গুড়া ১ চা চামচ
রসুন গুড়া ১ টে. চামচ
গরম মসলা গুড়া ১ চা চামচ
গোল মরিচ গুড়া ১ চা চামচ
মেথি গুড়া ১/২ চা চামচ
আমচুর পাউডার ১/২ চা চামচ
টেস্টিং সল্ট ২ চা চামচ
বিট লবন ১/২ চা চামচ
চিলি ফ্লেক্স ২ চা চামচ
কর্ণফ্লোয়ার ১ টে. চামচ
চিনি ২ টে. চামচ
লবন ১ চা চামচ

প্রণালীঃ

১। সব উপকরন একসাথে ব্লেন্ডারে মিহি গুড়া করে নিন।

২। এরপর শুকনো কাঁচের বয়ামে বা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করুন।

⚫ ৩.চটপটির মশলা তৈরি👇

উপকরনঃ

মৌরী ১ চা চামচ
শুকনা মরিচ ১০/১২টা
জিরা ১ চা চামচ
মেথি ১ চা চামচ
ধনিয়া ১ চা চামচ
গোলমরিচ ১/২ চা চামচ
কালোজিরা ১/২ চা চামচ
লবঙ্গ ১/২ চা চামচ
রাঁধুনি ১ চা চামচ
পাচঁফোড়ন ১ চা চামচ
বিট লবন ২ টে. চামচ

প্রণালীঃ

১। সব মসলা হালকা টেলে ঠান্ডা করে নিন।

২। চটপটির মসলা বেশী টালা ঠিক না, বেশী টালা হলে মসলা কালো হয়ে চটপটির রং নষ্ট হয়ে যায়।

৩। এবার ব্লেন্ডারে দিয়ে গুড়া করুন।

৪। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে তৈরি মশলা কাঁচের বয়াম অথবা এয়ারটাইট বক্সে করে রেফ্রিজারেটরের নরমাল অংশে রাখতে পারেন।

⚫ ৪.শাহী গরম মসলা তৈরি👇

উপকরণঃ

এলাচ ১২-১৪ টি
দারুচিনি ৪ টুকরো (মাঝারি)
তেজপাতা ৪ টি
কালো গোল মরিচ ২ টে. চামচ
লবঙ্গ ১ টে. চামচ
জিরা ২ টে. চামচ
ধনিয়া ২ টে. চামচ
মৌরি/মিষ্টি জিরা ১ টে. চামচ
জয়ফল অর্ধেক টা
জয়ত্রী ছোট ১ টুকরো

প্রণালীঃ

১। সব উপকরণ শুকনো তাওয়ায় অল্প আঁচে টেলে নিন ঘ্রান ছড়ানো পর্যন্ত।

২। টালা মসলা ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে পছন্দসই মিহি গুঁড়ো করে নিন।

৩। শুকনো এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন এক-দুই মাস পর্যন্ত।

৪। এরপর আবার তৈরি করে নিবেন।

৫। নিরামিষ রান্না, সবজির আইটেম কিংবা যেকোন মাংস রান্নাতে এই গরম মশলা ব্যবহারে খাবারের স্বাদ এবং সুগন্ধ দুটোই বহুগুণ বেড়ে যাবে☺️

ভালো লাগলে টাইমলাইনে রাখতে ভুলবেন না।শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। নতুন নতুন রেসিপি পেতে আমাকে ফলো দিয়ে রাখবেন। যেনো নতুন কোন রেসিপি দিলেই সবার আগে আপনার কাছে পৌছে যায়। কে কোথায় থেকে আমার রেসিপিটি দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে অবশ্যই কমেন্ট ব্যাক পাবেন।


#প্রয়োজনীয়_কিছু_টিপস

দুটি চিকেন চাপ রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারবেন।🐔🐔১....--->>চিকেন চাপ
31/10/2024

দুটি চিকেন চাপ রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারবেন।🐔🐔

১....--->>চিকেন চাপ

31/10/2024

"মায়াবি একটা সকাল,
মিষ্টি একটা সূর্য,
বিশাল একটা আকাশ,
এলোমেলো বাতাস,
সবুজ সবুজ ঘাস,
অপরূপ পাখির ডাক,
সুন্দর একটা দিন,
তোমাদেরকে জানাই
☕গুড মর্নিং☕

🍀❤️____নিয়ে এলাম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট স্বাদের 📌 "চিংড়ি মাছের" ৭ টি ভিন্ন ধরনের রেসিপি____❤️🍀 আসুন জেনে নিন কিভ...
30/10/2024

🍀❤️____নিয়ে এলাম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট স্বাদের 📌 "চিংড়ি মাছের" ৭ টি ভিন্ন ধরনের রেসিপি____❤️🍀 আসুন জেনে নিন কিভাবে বানাবেন এই মজাদার রেসিপি গুলি___👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

❤️👉আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখুন আপনার টাইমলাইনে।

১)🍀❤️👉 ডাব চিংড়ি___

👉উপকরণ____
৫ টি গলদা চিংড়ি
১ টি শাঁস যুক্ত ডাব
১০০ গ্রাম পেঁয়াজ
১ টেবিল চামচ পোস্ত
২ টেবিল চামচ কালো সর্ষে
১ ইঞ্চি মাপের আদা
৩ টি কাঁচা লঙ্কা
১/২ কাপ ডাবের শাঁস
৮-১০ টেবিল চামচ ডাবের জল
৩ টেবিল চামচ সর্ষের তেল
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
স্বাদ অনুযায়ী নুন
৩/৪ কাপ আটার তৈরি ডো (ডাবের মুখ সিল করার জন্য)
মাছ ভাজার জন্য -
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১ টেবিল চামচ সর্ষের তেল
১/২ চা চামচ নুন

🍀❤️👉প্রস্তুত প্রণালী____

👉চিংড়ি মাছ গুলোকে ভালো করে পরিষ্কার করে,ধুয়ে জল ঝরিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ১০ মিনিট রেখে দিন।আর ১০ মিনিট পর ফ্রাই প্যানে তেল গরম করে চিংড়ি মাছ গুলোকে ভেজে তুলে রাখুন।

👉ডাব থেকে শাঁস বের করে নিন।মিক্সিতে একসঙ্গে সরষে,পোস্ত,পিয়াঁজ,আদা,কাঁচা লঙ্কা,ডাবের শাঁস ও ডাবের জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিন।এবার তৈরি করা মসলার পেস্ট এর মধ্যে পরিমাণ মত নুন, হলুদ গুঁড়ো,সরষের তেল আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ গুলো অ্যাড করে ভালো করে ম্যারিনেট করে নিন।

👉এবার মাছ গুলো আর মসলার পেস্ট টি ডাবের মধ্যে ঢেলে দিয়ে ডাবের মুখ ঢেকে আটার ডো দিয়ে ভালো করে সিল করে দিন।

👉একটি ছড়ানো ডিপ সসপ্যানের মাঝে স্ট্যান্ড বসিয়ে তার উপর ডাব টিকে বসিয়ে পাত্রে জল ঢালুন এমনভাবে যাতে ডাবের তোলার ১ ইঞ্চি মত জলে ডুবে থাকে।এবার গ্যাস অন করে ঢাকা দিয়ে পাত্রের মুখ বন্ধ করে ৪৫-৫০ মিনিট মত ভাপে রাখলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডাব চিংড়ি।

👉কিছুক্ষন পর সাবধানে ডাবটিকে সসপ্যানের বাইরে বের করে এনে আটা দিয়ে আটকানো মুখটা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ডাব চিংড়ি।

২)🍀❤️👉 সর্ষে নারকেল চিংড়ি ভাপা____

👉উপকরণ____
৮ টা চিংড়ি মাছ
৩ চা চামচ সর্ষে বাটা
১/২ নারকেল বাটা
৫-৬ টা কাঁচালঙ্কা বাটা
৩-৪টা কাঁচালঙ্কা গোটা
৩টেবিল চামচ সর্ষের তেল
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদমত নুন ও চিনি

🍀❤️👉প্রস্তুত প্রণালী____

👉প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। সরষে ও কাঁচালঙ্কা বেঁটে নিতে হবে। নারকেল টাও কুরিয়ে নিতে হবে।

👉যে পাত্রে রান্নাটা করবো, তাতে সরষের তেল, সরষেবাটা, লঙ্কাবাটা, নারকেল কোরা, চেরা কাঁচালঙ্কা, নুন ও স্বাদ অনুসারে সামান্য চিনি দিয়ে তাতে কাঁচা মাছগুলো দিয়ে ভালো করে মেখে কম আঁচে বসিয়ে দিতে হবে।

👉মোটামুটি ৫ মিনিট পর ঢাকনা তুলে মাছগুলো একটু উল্টে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে ৫মিনিট কম আঁচে রান্না করলেই রেডি সরষে নারকেল চিংড়ি ভাপা।
গরম ভাতের সাথে পরিবেশন করুন।

৩)🍀❤️👉কলা পাতায় চিংড়ি পাতুরি____

👉উপকরণ____
৩০০ গ্রাম চিংড়ি মাছ
৩ টেবিল চামচ পোস্তবাটা
২ টেবিল চামচ কালো সর্ষেবাটা
২ টেবিল চামচ নারকোল বাটা
৫ টেবিল চামচ সর্ষের তেল
১ টি কলা পাতা
৪ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা
স্বাদ মতো নুন
৩ চা চামচ হলুদ গুঁড়ো

🍀❤️👉প্রস্তুত প্রণালী____
প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন।

👉এবার একটা বাটিতে সরষে নারকোল পোস্ত কাঁচালঙ্কা বাটা নুন সরষের তেল দিয়ে মাছ গুলোতে ভালো করে মাখিয়ে নিন।

👉কলা পাতা গ্যাসের আগুনেে সেঁকে নিয়ে , তাতে মশলা মাখানো মাছগুলো দিয়ে ভালো করে মুড়ে নিয়ে ফ্রাই প্যানে অল্প তেলে চাপা দিয়ে এপিঠ ওপিঠ করে ঢিমে আঁচে ভেজে নিলেই তৈরি কলা পাতায় চিংড়ি পাতুরি। এবারে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

৪)🍀❤️👉গলদা চিংড়ি মাছের মালাইকারি____

👉উপকরণ____
৩/৪ টি গলদা চিংড়ি
১ টেবিল চামচ সাদা সরষে
২ টেবিল চামচ কালো সরষে
১/২ কাপ নারকেলের দুধ
৩/৪ টি কাঁচা লঙ্কা
স্বাদমতো নুন
১/২ টেবিল চামচ চিনি
৪ টেবিল চামচ সরষের তেল
৩/৪ টি মাছের ভিতরে ঢুকানোর জন্য কাঠি

🍀❤️👉প্রস্তুত প্রণালী____

👉প্রথমে মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে এবার কাঠিগুলো লেজের দিক থেকে মাথার দিকে লম্বা করে ঢুকিয়ে দিতে হবে যাতে মাছগুলো রান্নার পরে বেঁকে না যায় সোজা থাকে।

👉এবারে চিংড়ি মাছ গুলোকে নুন আর হলুদ দিয়ে ১০ মিনিট মত মেখে রেখে দিতে হবে।

👉এবার মিক্সি যারে সাদা সরষে, কালো সরষে কাঁচালঙ্কা সামান্য লবণ ও সামান্য সর্ষের তেল দিয়ে পেস্ট করে নিতে হবে।

👉এবারে একটা ঢাকনা ওয়ালা কড়াইতে প্রথমে সর্ষের পেস্ট টা দিয়ে তারমধ্যে নারকেলের দুধ আরো একটু নুন, চিনি,কাঁচা লংকা চেড়া সরষের তেল এবং অবশেষে ম্যারিনেট করা চিংড়ি মাছ গুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে প্রয়োজনমতো একটু জল লাগলে দেওয়া যেতে পারে।

👉সমস্ত উপকরণ মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে কড়াই টা মধ্যম আছে রান্না করে নিতে হবে। ১০ থেকে ১৫ মিনিট হলেই একদম তৈরি গলদা চিংড়ির মালাইকারি। এবারে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

৫)🍀❤️👉 চিংড়ি সর্ষে পোস্ত ভাপা_____

👉উপকরণ____
২৫০ গ্রাম মাঝারি চিংড়ি মাছ
৪ টেবিল চামচ সর্ষে
২ চা চামচ পোস্ত
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদ মত চেরা কাঁচা লংকা বেশ কয়েকটা
৪ টেবিল চামচ সর্ষের তেল বড়ো
স্বাদ মত নুন ,লঙ্কার গুঁড়ো

🍀❤️👉প্রস্তুত প্রণালী____

👉প্রথমে চিংড়ি মাছ গুলো ভালো কোনো ধুয়ে নুন, হলুদ, লংকা গুঁড়ো র অল্প সর্ষে র তেল দিয়ে মেখে ১০ মিনিট এর জন্য রেখে দিতে হবে।

👉এখন আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছ গুলো, সর্ষে-পোস্ত পেস্ট এর সাথে ভালো করে মেখে এর মধ্যে আরো সর্ষের তেল, অল্প নুন র সামান্য জল দিয়ে মেখে একটা টিফিন বক্স এর মধ্যে রাখতে হবে।

👉সব শেষে টিফিন বক্স তা করাই তে জল দিয়ে একদম লো ফ্লেমে ১০ মিনিট এর জন্য স্টিম করলেই আমাদের চিংড়ি ভাপা তৈরী হয়ে যাবে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন।

৬)🍀❤️👉মশলা চিংড়ি____

👉উপকরণ____
১৫০ গ্রাম চিংড়ি মাছ
২ টেবিল চামচ পেঁয়াজ বাটা
১ চা চামচ রসুন বাটা
১ চা চামচ জিরা গুঁড়ো
১ চা চামচ লঙ্কাগুঁড়ো
১ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদমতো নুন
১ টুকরো টমেটো
৫ টেবিল চামচ সর্ষের তেল

🍀❤️👉প্রস্তুত প্রণালী___

👉প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে রেখে দিতে হবে। এরপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো,লঙ্কাগুঁড়ো, জিড়ে গুঁড়ো, টমেটো, নুন নিয়ে নিতে হবে। করা গরম হলে তেল দিয়ে দিতে হবে।

👉এরপর সব মসলা দিয়ে দিতে হবে। একটু ভাজা হলে চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে দিয়ে মসলা কষাতে হবে। ৭ মিনিট ভালো করে নাড়াচাড়া পর নামিয়ে নিতে হবে।জল দেওয়া যাবেনা কারণ ঢাকা দিয়ে রান্না করলে তার ভাপের একটা জল বার হয় তাই জল ব্যবহার করা যাবে না। তাহলে তৈরি হয়ে গেল মাশলা চিংড়ি মাছ। এবারে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন

৭)🍀❤️👉 এচোর চিংড়ি____

👉উপকরণ____
৫০০ গ্রাম এঁচোড়
২০০ গ্রাম ছোট চিংড়ি
১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
২ টেবিল চামচ ধনে জিরা গুঁড়ো
স্বাদ মত নুন
৪ টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা
১ টেবিল চামচ আদা বাটা
১ টা টমেটো কুচি
১ টা মাঝারি আলু ডুমো করে কেটে রাখা
পরিমাণ মত সরষের তেল
২ টি তেজপাতা
১ চা চামচ গোটা গরম মশলা গুঁড়ো
২ টেবিল চামচ ঘি

🍀❤️👉প্রস্তুত প্রণালী____

👉এঁচোড় ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে প্রেসার কুকারে জল নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে।

👉চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে খুব অল্প তেলে হালকা ভেজে তুলে নিতে হবে।

👉 এবার একটা কড়াই গ্যাসের চুলায় বসিয়ে তেল দিয়ে গরম করে, ফোরণের জন্য গোটা জিরে তেজপাতা দিতে হবে।

👉 ফোড়ন থেকে জিরে, তেজপাতার সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভাল করে ভেজে আলু তুলে নিতে হবে।

👉একটি বাটিতে আদা রসুন পেঁয়াজ বাটা ভালো করে মিক্স করে এর মধ্যে নুন , হলুদ , জিরা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে মশলা ।এবার এই মিশ্রণটি তেলে দিতে হবে।

👉ভাল করে নাড়তে নাড়তে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে।

👉 মশলা ভালো করে কষানো হলে এরপর এতে সেদ্ধ করে রাখা এচোর ও ভেজে রাখা আলু দিতে হবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে।

👉 এরপর সবকিছু ভালো ভাবে কষানো হলে চিংড়ি মাছ দিয়ে ভালো করে ১ মিনিট মতো আবারও কষিয়ে নিতে হবে এবং এক কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিতে হবে।

👉 এবারে ১৫ মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে গোটা গরম মসলা ও ঘি ছড়িয়ে নামিয়ে , গরম গরম ভাতের পরিবেশন করুন এচোর চিংড়ি।
আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত।❤️🙏


এই রকম #ইউনিক স্পেশাল রেসিপি টিপস পেতে হলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।

ধন্যবাদ 😊🙏

゚viralfbreelsfypシ゚viral ゚

🫶❤️ দশ ধরনের পরোটার রেসিপি একসঙ্গে❤️🫶1. আলুর পরোটা👇উপকরণ:আলু সেদ্ধ- ৫টা আলুরময়দা- ৩ কাপসাদা তেলনুন,চিনি স্বাদমতোজিরে গুঁ...
30/10/2024

🫶❤️ দশ ধরনের পরোটার রেসিপি একসঙ্গে❤️🫶

1. আলুর পরোটা👇
উপকরণ:
আলু সেদ্ধ- ৫টা আলুর
ময়দা- ৩ কাপ
সাদা তেল
নুন,চিনি স্বাদমতো
জিরে গুঁড়ো-হাফ চামচ
ধনে গুঁড়ো-হাফ চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো-হাফ চামচ
কাঁচালঙ্কা কুচি-হাফ চামচ
ধনেপাতা কুচি-হাফ চামচ
গরম মশলা -হাফ চামচ
ঘি

পদ্ধতি:
তিনকাপ ময়দার সঙ্গে ১.৫ চামচ নুন, ২.৫ চামচ চিনি ১/৪ কাপ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মাখতে থাকুন। এবার ২০-২৫ মিনিট এই মিশ্রণটি রাখুন। এবার বাড় বড় করে লেচি কেটে নিন। এদিকে আলু সেদ্ধর সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন, গরম মশলা, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিন। এবার প্যানে ঘি দিয়ে আলু মাখা নেড়ে চেড়ে নিন। সামান্য কসৌরি মেথি দিতে পারেন। বেস মাখা মাখা হলে নামিয়ে নিন। এবার ময়দার মিশ্রণ থেকে যে লেচি কেটেছেন তাতে গুঁড়ো ময়দা মাখিয়ে দিন। এবার ওর ভেতর সাবধানে আলুর পুর ভরে ফেলুন। এবার প্রথমে মোমের শেপে মুড়ে ফেলুন। তারপর গোল করে বেলে নিন। দেখবেন সুন্দর গোল করে বেলে নিতে পারবেন। প্রতিদিনের রুটিও এই কায়দায় বেলতে পারেন। এবার প্যানে পরোটা দিয়ে ভালো করে সেঁকে নিন। সেঁকা হলে সাইড থেকে ঘি ছড়িয়ে হালকা ভেজে নিন। ব্যাস রেডি পরোটা।

2…মেথি পরোটা👇
উপকরণ
২কাপ আটা
১কাপ মেথি শাক
১ইঞ্চি আদার টুকরো
১/২চা চামচ জোয়ান
২টি কাঁচা লঙ্কা
পরিমাণ মত লবণ
৫চা চামচ সাদা তেল

পদ্ধতি:
প্রথমে আটা টাকে ভালো করে চেলে নিতে হবে।এবার আটার মধ্যে লবণ গ্রেট করা আদা লঙ্কা কুচি জোয়ান আর ১ চা-চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।এবার ওর মধ্যে মেথির শাকটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে।এবার ডো টাকে ৫ মিনিট রেস্টে রেখে ওর থেকে লিচি কেটে বেলে নিতে হবে।এবার তাওয়ার মধ্যে সামান্য উল্টে পাল্টে‌ সেঁকে তেল দিয়ে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

3…লাচ্ছা পরোটা👇
উপকরণ
500 গ্রাম ময়দা
স্বাদ মত লবণ
1টেবিল চামচ চিনি
2টেবিল চামচ সাদা তেল
4টেবিল চামচ ধনেপাতা কুচি
1টেবিল চামচ চাট মশালা
1টেবিল চামচ ভাজা মশালা
1 চা চামচ চিলি ফ্লেক্স
পরিমাণ মত রিফাইন্ড তেল

পদ্ধতি:
প্রথমে ময়দার মধ্যে লবণ, চিনি, তেল দিয়ে ভালো করে মিশিয়ে ময়ান দিতে হবে।তার পর ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দা টা মেখে নিতে হবে।নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে।
তার পর ময়দা থেকে লেচি কেটে নিয়ে গোল করে নিয়ে সামান্য ময়দা ছরিয়ে রুটির আকারে বেলে নিতে হবে।নিয়ে ওর মধ্যে অল্প তেল দিয়ে ভালো করে রুটির গায়ে মাখিয়ে নিতে হবে।তার পর ওপরে একটু শুকনো ময়দা ছরিয়ে দিতে হবে।দিয়ে তার ওপরে একটু ভাজা মশলা, সামান্য চাট মশলা আর চিলি ফ্লেক্স ছরিয়ে দিয়ে রুটিটা লম্বা লম্বি ভাবে ভাঁজ করে নিতে হবে।নিয়ে রোল করে একটা লেচির আকারে করে নিতে হবে।তার পর ময়দা ছরিয়ে হাল্কা হাতে বেলে নিতে হবে | এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম হলে তাতে পরোটা টা দুই পিঠ সেঁকে নিয়ে তার ওপরে তেল দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে।ব্যাস রেডি টেস্টি টেস্টি লাচ্ছা পরাঠা।

4…মোগলাই পরোটা👇
উপকরণ:
ময়দা - 2 কাপ
ডিম - 2টি
তেল
পেঁয়াজ কুচি
কাঁচা লঙ্কা কুচি
গাজর - 1/2 কাপ কোড়ানো
আদা রসুন বাটা - 1/2 চা চামচ
ভাজা বাদাম
লেবুর রস
বিট নুন
গোলমরিচ গুঁড়ো
বিস্কুট গুঁড়ো - 1 কাপ
ধনে পাতা কুচি
পদ্ধতি:
ময়দাতে 2 টেবিল চামচ তেল ময়ান দিয়ে তারপর ভাল করে মেখে 30 মিনিট ভেজা কাপড় ঢাকা দিয়ে রাখতে হবে।
কড়াইতে তেল গরম করে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি হালকা ভেজে কোড়ানো গাজরটা দিয়ে নুন দিয়ে ভেজে নিন। এবার 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে কষে নিন।
বিস্কুট গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন।
এবারে একটা পাত্রে এই তৈরি করা মসলা নিয়ে ওতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু লেবুর রস, ভাজা বাদাম, গোলমরিচ গুঁড়ো, ডিম, বিট নুন, ধনে পাতা কুচি দিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিতে হবে।মেখে রাখা ময়দা থেকে লেই কেটে একটু লম্বা করে বেলে নিতে হবে। লুচির থেকে একটু পাতলা করে বেলতে হবে।এবার তৈরি করা পুরটা ওর মধ্যে মাঝখানে দিয়ে দিন।চারদিক থেকে সাবধানে ভাঁজ করতে হবে যাতে পুর যেন বাইরে বেরিয়ে না আসে।ভাঁজ গুলো হালকা করে চেপে দিলে ভালো সীল হবে।
কড়াই বা ফ্রাইং প্যানে ডুবো তেলে এ পিঠ ও পিঠ ভেজে নিতে হবে। ভাজার সময় আঁচ কম রাখুন।চৌকো করে কেটে নিয়ে আলুর তরকারির সাথে গরম গরম পরিবেশন করুন।

5…পনীর পরোটা
উপকরণ:
400 গ্রাম ময়দা
2 টি পেঁয়াজ কুচি
100 গ্রাম আটা
500 গ্রাম পনীর গ্রেড করা
স্বাদ অনুযায়ী নুন
2 ইঞ্চি আদা কুচি
4 টি কাঁচালঙ্কা কুচি
2 মুঠো ধনেপাতা কুচি
প্রয়োজন অনুযায়ী সাদা তেল
প্রয়োজন অনুযায়ী ময়দার ডো বানানোর জন্য জল

পদ্ধতি:
আটা, ময়দা, অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করতে হবে।পনীর গ্রেড করে রাখতে হবে। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভেজে গ্রেড করা পনীর মিশিয়ে নুন দিয়ে শুকনো হয়ে এলে ধনেপাতা কুচি মিশিয়ে পুরটা পুরো ঠান্ডা করে নিতে হবে।
এবার ময়দা থেকে লেচি কেটে বাটির মতো তৈরি করে মাঝখানে পুর দিয়ে মুখটা বন্ধ করে ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। নন স্টিক এর প্যান এ এক একটা করে পরোটা দিয়ে সাদা তেল ছড়িয়ে ছড়িয়ে সেকে নিতে হবে। আলুর দম এর সাথে পরিবেশন করুন। চাইলে কোনো সস বা চাটনির সাথে ও খেতে পারেন, ভালো লাগবে।

6…অনিয়ন পরোটা👇
উপকরণ
১ কাপ আটা
২ টো পেঁয়াজ কুচি
১ চা চামচ কসুরি মেথি
১/২ চা চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
১/২ চা চামচ গোটা জিরা
১/২ চা চামচ বিট নুন
পরিমাণ মত ঘি
স্বাদ মত নুন

পদ্ধতি:
প্রথমে একটা বড়ো পাত্রে আটা নিয়ে তাতে ১/২ চা চামচ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে তাতে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। একটা সফ্ট ডো বানিয়ে নিতে হবে।
তারপর একটা বড়ো পাত্রে পেঁয়াজ কুচি নিয়ে তাতে ধনে গুড়ো, কাসুরি মেথি (ধনেপাতা দিতে পারবে),লংকা গুড়ো, গোটা জিরা আর বীট নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।তারপর আটার ডো থেকে লেচি করে গোল করে হাত দিয়ে চেপে মাঝখানে পেঁয়াজের পুরটা ভরে মুখবন্ধ করে নিতে হবে ।তারপর শুকনো ময়দা ছড়িয়ে একটু মোটা করে বেলে নিতে হবে। তাওয়া গরম করে পরোটা দিয়ে এপিঠ ও পিঠ করে একটু সেঁকে তারপর সাইড দিয়ে ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।এইভাবে সব পরোটা গুলো ভেজে সস বা আচার দিয়ে পরিবেশন করতে হবে।

7…চিজ পরোটা👇
উপকরণ:
দেড় কাপ ময়দা
আধা কাপ আটা
ঘি পরিমাণ মতো
হাফ কাপ চিজ কিউব
স্বাদ মতো নুন
তেল পরিমাণ মতো
জল প্রয়োজন মতো
পদ্ধতি:
প্রথমে একটি বাটিতে আটা, ময়দা, নুন নিয়ে ভাল করে মেশান। এবার এতে একটু সাদা তেল দিয়ে ভালভাবে মেশান। তারপর জল দিয়ে ভাল করে মাখুন। তালটা যাতে খুব নরম বা খুব শক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন। আটা-ময়দা মাখা হয়ে গেলে সেটা ৩০ মিনিট ঢাকা দিয়ে ঘরোয়া তাপমাত্রায় রেখে দিন।
তারপর ঢাকা খুলে, অল্প ময়দা ছিটিয়ে আরেকবার ভাল করে তালটা মেখে নিন।
এবার লেচি করে আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখুন। তারপর এক একটা করে বেলতে থাকুন। লেচিগুলো একটু পাতলা করে বেলবেন।
সবকটা বেলা হয়ে গেলে, এক একটা রুটি নিয়ে তার মধ্যে ঘি ভালভাবে মাখিয়ে দু’দিক থেকে ফোল্ড করুন।
তারপর রুটির ঠিক মাঝখানে গ্রেটেড চিজ দিয়ে অন্য দু’দিকও ফোল্ড করে দিন। ধারগুলো হাত দিয়ে চেপে ভাল করে সিল করে দেবেন।
এবার গ্যাসে প্যান বসিয়ে সামান্য তেল গরম করুন। তাতে একটা পরোটা দিয়ে ভাজতে থাকুন। কিছুক্ষণ পর পরোটার ওপরের দিকে একটু তেল মাখিয়ে ওই দিকটা উল্টে দিন। উভয় দিকই খুব ভাল করে ভাজুন। এভাবে সবকটা পরোটা তৈরি করে নিন। ব্যস তৈরি চিজ পরোটা

8…গোবি পরোটা/ফুলকপির পরোটা👇
উপকরণ
১ টা ছোট ফুলকপি
২+১/২ কাপ ময়দা, আটা ময়েন দিয়ে ভালো করে মেখে নিয়েছি
১/২ চা চামচ জিরে গুঁড়ো
১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
স্বাদ মত নুন,চিনি
২ চা চামচ ধনেপাতা কুচি
পরিমাণ মত সাদা তেল

পদ্ধতি:
প্রথমে একটা বাটিতে ফুলকপির ফুল গুলো কে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি
এবার তাতে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি।এবার ওই ময়দা মাখা টা থেকে লেচি কেটে নিয়ে তাতে বাটির মত ডো তৈরি করে তার মধ্যে অল্প করে পুর দিয়ে মুখ টা বন্ধ করে দিয়েছি। এইভাবে সব গুলো করে নিয়েছি।এবার একটা একটা করে আটার গুড়ি দিয়ে বেলে নিয়েছি।এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে ওই পরোটা গুলো তেল দিয়ে ভালো করে ভালো করে ভেজে নেব, ব্যাস তাহলেই রেডি ফুলকপির পরোটা।

9…পেটাই পরোটা👇

উপকরণ
২৫০গ্রাম ময়দা
স্বাদমতো লবণ
১/২ চা চামচ চিনি
১কাপ জল
পরিমান মতো সাদা তেল

পদ্ধতি:
প্রথম এ জলে নুন ও চিনি এবং ২চামচ সাদাতেল পরিমাণ মতো দিয়ে ময়দার সঙ্গে মিশ্রিত জলটি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, রুটি তৈরির পারফেক্ট ডো তৈরি হয়ে এলে ৩-৪ঘন্টা ঢেকে রেখে দিতে হবে।
এরপর রুটি আকারে বেলে নিতে হবে।বেলে নেওয়া রুটির ওপর কিছুটা সাদাতেল ও শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে।এরপর রুটির একসাইড কেটে নিয়ে শঙ্কুর আকারে প্যাঁচ দিয়ে গুটিয়ে ডো টা রেডি করে আবার ৩০মিনিট মতো ঢেকে রাখতে হবে। তারপর আস্তে আস্তে বড়ো করে রুটি টা বেলে নিতে হবে।
এবার তাওয়া গরম হয়ে এলে রুটি টা দিয়ে সেঁকে নিতে হবে হালকা লালচে হয়ে গেলে সামান্য তেল দিয়ে এপিট ওপিট সেঁকে তুলে নিয়ে তুলে নিতে হবে।এবার রুটিটার দুপাশ থেকে চাপ দিয়ে মেরে রুটিটা ছিঁড়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা।

10…ডাল পরোটা👇

উপকরণ:
২চা চামচ আদা বাটা
১চা চামচ কাঁচা লঙ্কা কুচি
১ টেবিল চামচ ধনে জিরের গুঁড়ো
১চা চামচ জোয়ান ও মৌরি গুঁড়ো
২কাপ ময়দা সামান্য নুন ও তেল দিয়ে মেখে রাখা
স্বাদ অনুযায়ী নুন ও চিনি
প্রয়োজন অনুযায়ী তেল
১চিমটি হিং

পদ্ধতি:
কড়াইয়ে তেল গরম করে তাতে হিং ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিন
এবার ধনে জিরের গুঁড়ো ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন| ডাল‌ দিয়ে মিশিয়ে নিন এবং শুকনো হলে, চিনি ও জোয়ান মৌরি গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিন,ময়দা ঠেসে নিন এবং লেচি কেটে ছোট ছোট বল বানিয়ে মাঝখানে পুর ভরে ভাজ করে বেলে নিন

জিভে জল আনা রেসিপি

#প্রয়োজনীয়_কিছু_টিপস

30/10/2024

শিশিরের ছোয়ায় ফুটেছে ফুল,
তাই দেখে প্রজাপতি হয়েছে ব্যাকুল,
কিচির মিচির করে ডাকছে পাখি,
বন্ধু তোমরা খোল আঁখি।
☕শুভ সকাল☕

Address

Mongla

Alerts

Be the first to know and let us send you an email when Mymun akther Eva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share