Sinthia's Cookery

Sinthia's Cookery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sinthia's Cookery, Dhaka.
(24)

27/02/2026

ভুমিকম্প
😢😢

22/02/2026

ান মাস শুধু রোজা রাখার জন্য নয়, এটি আত্মশুদ্ধি ও সংযমের মাস। তাই এই মাসে কিছু বিশেষ আমল করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কিছু বিষয় বর্জন করাও জরুরি।

🧩যা করা উচিতঃ
নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা
কুরআন তিলাওয়াত ও বেশি বেশি দোয়া করা
দান-সদকা ও গরীবদের সাহায্য করা
ইফতারিতে অপচয় না করে সংযমী হওয়া
নিজের ভুলের জন্য তওবা করা।

❌ যা বর্জন করা উচিতঃ
মিথ্যা কথা বলা ও গীবত করা
ঝগড়া-বিবাদ ও রাগ করা
অপচয় ও বিলাসিতা
খারাপ কাজ ও খারাপ অভ্যাস
রমজান আমাদেরকে ধৈর্য, সহনশীলতা ও আল্লাহর নৈকট্য অর্জনের শিক্ষা দেয়। আসুন, এই মাসটিকে আত্মশুদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করি।

#রমজান #রোজা #আত্মশুদ্ধি #ইবাদত #দানসদকা #সংযম

শুভ রাত্রি ❤️❤️
21/02/2026

শুভ রাত্রি ❤️❤️

21/02/2026

সবসময় বড় কিছু পেলেই সুখ আসে না…
এক কাপ চা ☕
বৃষ্টির শব্দ 🌧️
পরিবারের সাথে ১০ মিনিট গল্প — এইগুলাও কিন্তু অনেক বড় সুখ 💛
শেষবার কবে ছোট কিছুর জন্য মন থেকে খুশি হয়েছিলে?

19/02/2026

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

09/02/2026

Taking orders for the upcoming Ramadan. ❤️❤️

14/10/2025

বর্তমানে দৈনন্দিন বাজার এর উর্ধগতী নিয়ে সাধারন মানুষের হতাশা হাহাকারে রুপ নিচ্ছে আর উপরমহল তথা প্রসাশন একদম ই চুপ যেনো এটাই স্বাভাবিক।

আমরা যারা homemade food seller, আমাদের খরচ প্রতিদিনই বাড়ছে।
চাল, ডাল, তেল, মসলা — সব কিছুর দাম দিন দিন উর্ধ্বমুখী। সেক্ষেত্রে আমরা আমাদের খাবারের দাম বাড়ালেই যেনো অন্যায় করছি এমন মনোভাব প্রায় কাস্টমার থেকেই দেখতে হয়।।

আবার অনেকে এভাবেও প্রশ্ন করেন –
👉 “আপনার তো দোকান নেই, ভাড়া দিতে হয় না, তাহলে দাম কমান না কেনো ?”

কিন্তু তারা কি জানেন –
✔️ প্রতিটা অর্ডারের জন্য কাঁচামাল কিনতে হয় নতুন করে,
✔️ খাবার পরিবেশনের জন্য ভালো মানের বক্স কিনতে হয় (যার দাম প্রতিনিয়ত বাড়ছে),
✔️ সহায়তাকারীদের বেতন দিতে হয়,
✔️ আর খাবার পৌঁছে দিতে হয় delivery partner-এর মাধ্যমে – যার জন্য নির্দিষ্ট চার্জ থাকে যা ডেলিভারি ম্যান রাই নিয়ে থাকেন, কিছু কাস্টমার এর ধারনা, ডেলিভারি'র টাকাও মনেহয় আমরাই নেই!!

তবুও আমরা চেষ্টা করি, যেন ক্রেতা ঘরের স্বাদে, বিশুদ্ধ উপাদানে রান্না করা খাবার পান –
যেখানে quantity এবং quality, দুটোই থাকে রেস্টুরেন্টের চাইতে ভালো। 💚

তাই বলছি —
আমাদের তৈরি প্রতিটা খাবারের দাম শুধু মসলার বা ভাতের দাম নয়,
তার মধ্যে থাকে এক জন রন্ধন উদ্যোক্তার সময়, পরিশ্রম আর ভালোবাসার মূল্যও। 🍲✨

সম্মান দিন homemade food business-কে,
কারণ আমরা শুধু ব্যবসা করছি না —
আমরা আপনাদের ঘরের মতো নিরাপদ, ভালোবাসামাখা খাবার পৌঁছে দিচ্ছি প্রতিদিন। ❤️

14/10/2025
14/10/2025
📢 রিএডমিশনের নামে বাবা-মায়ের কান্না — শিক্ষা না ব্যবসা? 💔বছরের শুরু মানেই বই, খাতা, ইউনিফর্ম... আর সাথে এক নির্দয় চাপ ...
11/10/2025

📢 রিএডমিশনের নামে বাবা-মায়ের কান্না — শিক্ষা না ব্যবসা? 💔

বছরের শুরু মানেই বই, খাতা, ইউনিফর্ম... আর সাথে এক নির্দয় চাপ — “রিএডমিশন ফি”! 😞
যেখানে শিক্ষার আলো ছড়ানোর কথা, সেখানে স্কুলগুলো এখন পরিণত হয়েছে এক নির্দয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে।

সারা বছর বাবা-মায়েরা মাসিক ফি, পরীক্ষা ফি, টিউশন ফি দিয়ে যাচ্ছেন —
তবুও নতুন সেশনের শুরুতেই আবার হাজার হাজার টাকার দাবিতে স্কুলগুলো যেন তাদের উপর এক অমানবিক নির্যাতন চালায়।
যাদের তিন-চারজন সন্তান স্কুলে পড়ে, তাদের জন্য এই সময়টা এক দুঃস্বপ্নের মতো। 😔
কেউ ঋণ নেন, কেউ সঞ্চয় ভাঙেন, কেউ সন্তানের মুখে ভালো খাবার তোলাও বন্ধ করে দেন — শুধু স্কুলের এই অমানবিক দাবিগুলোর পূরনের জন্য।

😡 করোনার সময়ও থামেনি এই লোভ!
যখন সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছিল — কোনো স্কুল রিএডমিশন ফি নেবে না,
সেই কঠিন সময়েও কিছু স্কুল “লাইব্রেরি ফি”, “ল্যাব ফি”, “ডেভেলপমেন্ট ফি” ইত্যাদি নাম দিয়ে
১৮ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত রিএডমিশন ফি আদায় করেছে!
যেই সময়ে হাজারো মানুষের চাকরি বন্ধ, আয়হীন দিনযাপন ছিলো, তারপর ও কিছু স্কুল তাদের ব্যবসা বন্ধ করেনি।
এ যেন দুঃসময়ের মধ্যেও সহানুভূতির বদলে শোষণ যার নাম ছিলো স্কুল উন্নয়ন, লাইব্রেরী ফি, ল্যাব ফি।।

এখন প্রশ্ন হলো —
📚 ক্লাস ২ বা ৩-এর বাচ্চারা কোন ল্যাব ব্যবহার করে?
📖 কোন লাইব্রেরি থেকে বই পায় তারা পড়ার জন্য?
বছরের শুরুতে তো একগাদা বই, স্কুলের নাম লেখা খাতা, ডায়েরি স্কুল থেকেই কিনতে হয় তাদের নির্ধারিত দামে!
তাহলে এই ল্যাব-লাইব্রেরি ফি’য়ের নামের পেছনে যুক্তি কোথায়?

একজন সাধারণ অভিভাবক হিসেবে আমার সরল মনে একটা প্রশ্ন ই আসে —
👉 প্রতি মাসে প্রতিটি ছাত্রের কাছ থেকে হাজার হাজার টাকা ফি নেওয়ার পরও স্কুলগুলোর ব্যবসা কি তখনও হচ্ছে না?
👉 স্কুল যদি স্পোর্টস ডে বা ক্লাস পার্টি করে, আমরা তো আলাদা করে সেই ফি দিই—
তাহলে “রিএডমিশনের নামে” নেওয়া এই বাড়তি টাকা কোন খাতে যায়?
এটা কি ছাত্রদের কল্যাণ তহবিল, নাকি স্কুল কর্তৃপক্ষের নিজস্ব ফান্ড রাইজিং কৌশল?

এখন মজার বিষয় হলো —
🎓 ইংরেজি মাধ্যম স্কুলগুলোর মাসিক ফি অনেক বেশি, তাদের কারিকুলাম আলাদা, বিদেশি পরীক্ষা প্রক্রিয়া,
তবুও, তারা রিডমিশন ফি নেয় না!
অন্যদিকে, যেসব বাবা-মা তাদের সাধ্যের মধ্যে থেকে সন্তানদের বাংলা মাধ্যম বা ইংলিশ ভার্সনে পড়ান,
তাদেরই বারবার আর্থিকভাবে কোণঠাসা করা হচ্ছে।

তাহলে প্রশ্ন থেকে যায় —
👉 শিক্ষা কি আজ কেবল ধনীদের জন্য?
👉 মধ্যবিত্ত বাবা-মায়ের সন্তানের শিক্ষা কি আজ দান নয়, বোঝা হয়ে দাঁড়িয়েছে?

📣 আমাদের আওয়াজ তুলতেই হবে।
শিক্ষা কোনো ব্যবসা নয়, এটি একটি মানবিক অধিকার!
সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি —
🔹 রিএডমিশনের নামে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর নীতিমালা প্রণয়ন করা হোক।
🔹 প্রতিটি স্কুলের আয়-ব্যয়ের পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হোক।

✊ আমরা শিক্ষার আলো চাই, ব্যবসার বোঝা নয়!

প্রতিটা স্কুল কর্তিপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষন করছি, শিক্ষা জাতীর মেরুদন্ড।। সেই শিক্ষা কে ব্যাবসা বানানো বন্ধ করুন, সমাজের সকল শ্রেণীর মানুষের শিক্ষা গ্রহনের অধিকার আছে, তাই শিক্ষা প্রতিষ্ঠান গুলো দয়া করে মধ্যবিত্ত বাবা-মায়ের মেরুদন্ড ভাঙা বন্ধ করুন।।

#শিক্ষা_অধিকার_ব্যবসা_নয়

Address

Dhaka

Telephone

+8801308983613

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sinthia's Cookery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sinthia's Cookery:

Share