Bhuiyan Enterprise

Call Directions Contact the business

Bhuiyan Enterprise For any kind of Crockery, Electric & Household items. You can also visit our shop at Muradpur, Ctg
(1)

কাস্টোমারের কিছু উদ্ভট প্রশ্ন এবং আমাদের সরল উত্তর... 😬➤ "কাচের গ্লাস এগুলো কি নিচে পড়লে ভেংগে যাবে?”❝জি গ্লাস ভেংগে যাব...
24/09/2026

কাস্টোমারের কিছু উদ্ভট প্রশ্ন এবং আমাদের সরল উত্তর... 😬

➤ "কাচের গ্লাস এগুলো কি নিচে পড়লে ভেংগে যাবে?”
❝জি গ্লাস ভেংগে যাবে, সাথে ফ্লোরটাও ব্যাথা পাবে❞

➤ ননস্টিক কোটিং কতদিন টিকবে?
"❝নিজে সঠিক ভাবে ব্যবহার করলে ৩/৪/৫ বছর আর বুয়ার হাতে দিলে ৩ মাস!❞

➤ ব্যাটারি চালিত কফি হুইস্কে গ্যারান্টি আছে?
❝২৫০ টাকার আইটেমে গ্যারান্টি কিভাবে দেই???❞

➤ RFL মেলামাইনে কি গরু ছাগলের হাড্ডিগুড়ো ব্যবহার হয়?
এটার কোন উত্তর আমরা দিতে পারিনি...!

➤ গোল্ডেন কালার চামচগুলোর কালার তো ২/৩ বছর পরে ফ্যাকাসে হয়ে যায়, তখন কি করবো?
❝ ২/৩ বছর ব্যবহার করে তো টাকা উসুল হয়ে গেসে আপু, আবার নতুন কিনে নিবেন❞

➤ আপনাদের বটি এটা দিয়ে লোহা কাটা যাবে?
❝আপু কি মাছ-তরকারির বদলে লোহা কাটেন নাকি?❞

➤ আপনাদের পাটাপুতায় কি আগুন ধরে? পাথরের হলে তো আগুন ধরবে...
❝জি আপনি আগুন ধরিয়ে বারবিকিউ করতে পারবেন❞

এগুলো গত কয়েক মাসে মনে রাখার মতো কয়েকটা লাইন ছিলো। কাস্টোমাররা মাঝেমধ্যে এমন সব উদ্ভট প্রশ্ন করে যে আমরা উত্তর দিতে গিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে যাই 🤧

৫০০ থেকে ১০০০ টাকার আইটেম কালেকশন। গত পোস্টে আমরা ১০০ থেকে ৫০০ টাকার ভেতরের পন্যের একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টে সব আই...
21/09/2026

৫০০ থেকে ১০০০ টাকার আইটেম কালেকশন।

গত পোস্টে আমরা ১০০ থেকে ৫০০ টাকার ভেতরের পন্যের একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টে সব আইটেমের দাম লিখে দেওয়ার পরেও অন্ততঃ ৫০০+ আইডি ইনবক্স করেছে শুধুমাত্র দাম কত জিজ্ঞেস করার জন্য। পোস্টের স্ক্রিনশট তুলে ইনবক্সে নক দিয়েছে, সেই স্ক্রিনশটেই দাম লিখা আছে, তবুও জিজ্ঞেস করছে "দাম কত?"

যাইহোক,
সব ছবির সাথেই #দাম লিখে দেওয়া হয়েছে।

১০০ থেকে ৫০০ টাকার ভেতরে আইটেম কালেকশন। এগুলো ছাড়াও আরো অনেক আইটেম আছে, তবে পোস্ট বড় হয়ে যাওয়ায় ছবি দিতে পারিনি। ছবির সা...
19/09/2026

১০০ থেকে ৫০০ টাকার ভেতরে আইটেম কালেকশন।

এগুলো ছাড়াও আরো অনেক আইটেম আছে, তবে পোস্ট বড় হয়ে যাওয়ায় ছবি দিতে পারিনি।

ছবির সাথে দাম ও বিস্তারিত লিখে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও কিছু জানার থাকলে কমেন্ট বা পেইজে ইনবক্স করতে পারেন।

📌 আগামী পোস্টে ৫০০ থেকে ১০০০ টাকার ভেতরের আইটেম নিয়ে একটা পোস্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ

ভূঁইয়া এন্টারপ্রাইজ পেইজ চালু করার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়েছে আমার। এদের মাঝে অ...
17/09/2026

ভূঁইয়া এন্টারপ্রাইজ পেইজ চালু করার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়েছে আমার। এদের মাঝে অধিকাংশ কাস্টোমারই আমাদের থেকে নিয়মিত কেনাকাটা করেন। তাদের মাঝে অনেকেই আছেন যারা আবার ফ্রোজেন ফুড, কেক, মিস্টি, আচার - অর্থাৎ খাবার রিলেটেড বিজনেসের সাথে যুক্ত আছেন। আবার অনেকে ভিডিও ভ্লগ করে থাকেন। উনাদের একটা লিস্ট শেয়ার করতে ইচ্ছে হলো আজ...

1️⃣ Mawah - ডেজার্ট আইটেমের জন্য বেস্ট একটা পেইজ। আপু অবশ্য বিভিন্ন কোর্সও করায়। আপু আমার দোকানে এসেও কেনাকাটা করেন, আবার অনলাইনেও অর্ডার করেন।

2️⃣ টুনটুর টুকিটাকি - আনকমন সব কেক এর কালেকশন পাবেন আপুর কাছে। ইনি অবশ্য আমার প্রতিবেশী। আমার দোকানের পাশেই বাসা। কিন্তু আজ পর্যন্ত আপু আমার দোকানে আসেন নাই 😄

3️⃣ 4-sister's kitchen - ফ্রোজেন ফুড আইটেমের জন্য চট্টগ্রামের টপ পেইজ গুলোর মাঝে একটা। আপুর কাছে রুটির তাওয়া কতগুলো বিক্রি করেছি হিসেব নেই! বাকি আইটেমের কথা তো বাদই দিলাম।

4️⃣ Ahmadia's Cuisine - রেডি খাবারের জন্য বেস্ট একটা পেইজ। আপুর ডালা টাইপের একটা মেনু আছে যেটা ট্রাই করবো করবো করে আজো করা হয়নি।

5️⃣ Ratul's Cuisine - সিলেটের নামকরা শেফ। দারুণ দারুণ সব খাবারের আইটেমে ভরপুর উনার পেইজ। ভাইয়া বোধহয় কোর্স করায়।

6️⃣ Falaaq Kids Point - বাচ্চাদের বিভিন্ন ধরনের অর্গানিক খাবার আইটেম নিয়ে পেইজ আছে আপুর। সেইম নামে উনার একটা গ্রুপও আছে।

7️⃣ Yamaam - আপু দারুন ভ্লগিং করেন। কিছুদিন আগেও আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন।

8️⃣ The Wonder of Existence - সিলেটের জান্নাত আপুর পেইজ। গত ৩ মাসে কি পরিমান কেনাকাটা করেছেন বললে নজর লেগে যাবে!

9️⃣ sayema's Fusion - ইউনিক আচার লাগবে? তাহলে এই পেইজ থেকে ঘুরে আসবেন। চট্টগ্রামের পেইজ।

এই লিস্টের বাহিরে আরো অনেক পেইজ আছে যারা আমাদের নিয়মিত কাস্টোমার। পোস্ট বড় হয়ে যাওয়ায় লিস্টে আর নাম এড করতে পারলাম না। 🙏

আমাদের পেইজের সব পোস্টেই প্রতিটি ছবির সাথে দাম ও বিস্তারিত লিখে দেওয়া থাকে।বর্তমানে বেশিরভাগ অনলাইন পেইজগুলোতে পোস্টে পণ...
15/09/2026

আমাদের পেইজের সব পোস্টেই প্রতিটি ছবির সাথে দাম ও বিস্তারিত লিখে দেওয়া থাকে।

বর্তমানে বেশিরভাগ অনলাইন পেইজগুলোতে পোস্টে পণ্যের ছবি দেওয়া থাকলেও দাম দেওয়া থাকে না। দাম জানার জন্য কাস্টোমারকে পেইজের ইনবক্সে গিয়ে দাম জিজ্ঞেস করতে হয় যা অনেকের কাছেই বিরক্তিকর।

অন্তত এই দিক দিয়ে আমাদের পেইজে আপনি কেনাকাটা করে শান্তি পাবেন। আমাদের সব পোস্টেই প্রোডাক্ট এর ছবির সাথে ক্যাপশনে দাম ও বিস্তারিত লিখে দেওয়া থাকে। দাম পছন্দ হলে আপনি নিজেই আমাদেরকে ইনবক্স করবেন ইনশাআল্লাহ 💕

আমাদের পেইজে সব পোস্টের ছবির সাথে পন্যের দাম লিখে দেওয়া থাকে। আর দাম যেটা লিখে দেওয়া থাকে সেটা কিন্তু  #পুরোপুরি_ফিক্সড।...
13/09/2026

আমাদের পেইজে সব পোস্টের ছবির সাথে পন্যের দাম লিখে দেওয়া থাকে। আর দাম যেটা লিখে দেওয়া থাকে সেটা কিন্তু #পুরোপুরি_ফিক্সড।
পন্যের দাম বেশি মনে হলে আপনি অন্যান্য অনলাইন পেইজে দাম যাচাই করে দেখে তারপর অর্ডার করুন। দাম যাচাই করার অধিকার আপনার অবশ্যই আছে, তবে আমরা পেইজে দেওয়া দাম থেকে কখনোই কমিয়ে রাখি না।
আরেকটা ব্যাপার হল অনেক প্রোডাক্টসের দাম হুটহাট করে বেড়ে যায়। কোন আইটেমের দাম বেড়ে গেলে সেটাও পেইজে পোস্ট করে জানিয়ে দেই আমরা।

পার্সেল রিসিভ করার সময় যদি দেখেন যে কোন আইটেম ড্যামেজ হয়েছে সেক্ষেত্রে সাথে সাথে আমাদেরকে ফোন দিবেন অথবা আমাদের ইনবক্সে ...
10/09/2026

পার্সেল রিসিভ করার সময় যদি দেখেন যে কোন আইটেম ড্যামেজ হয়েছে সেক্ষেত্রে সাথে সাথে আমাদেরকে ফোন দিবেন অথবা আমাদের ইনবক্সে ড্যামেজড আইটেমের ছবি তুলে দিবেন। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় যদি জানাতে পারেন তাহলে ওটার দাম আমরা তখনই বিল থেকে বাদ দিয়ে দিবো। যদি ডেলিভারি ম্যান চলে যাবার পর দেখেন তাহলে বিকাশে টাকা রিফান্ড করে দেওয়া হবে। অথবা পরবর্তীতে আপনি কখনো অর্ডার করলে সেই অর্ডারের সাথে আইটেমটা আবার নতুন করে পাঠিয়ে দেওয়া হবে।

যেমন,
অনেক আইটেমের সাথে একটা হটবক্স নিয়েছেন, এক্সিডেন্টালি সেটা ফেটে গেলো, তাহলে ওটার দাম পরিশোধ করার দরকার নেই। ওটা বাদ দিয়ে অন্য আইটেম গুলোর দাম পরিশোধ করলেই হবে।
কিংবা ৬ পিস গ্লাস নিয়েছেন, ১টা গ্লাস ভেংগে গেলো। সেক্ষেত্রে একটা গ্লাসের দাম হিসেব করে বাদ দিয়ে দিবেন অথবা আমরা ঐ টাকা আপনার বিকাশে রিফান্ড করে দিবো। কিংবা পরে আবার কিছু অর্ডার করার থাকলে সেটার সাথে ১ পিস গ্লাস দিয়ে দিবার চেষ্টা করবো।

📌 অভিযোগ থাকলে সেটা আপনাকে ঐদিনই জানাতে হবে। আপনি রিসিভ করে ২/৩ দিন পর জানালে তখন আর এই সুযোগ থাকবে না।

একটা বিষয় জেনে রাখবেন যে-
❝আমরা কখনোই ভাংগা বা নষ্ট আইটেম পাঠাই না❞
ভাংগা-ভাংগির কাজটা কুরিয়ার সার্ভিস নিজ দ্বায়িত্বে করে থাকে! এরপরেও আমরা কাস্টোমারদের লস হোক এমনটা কখনোই চাইনা বিধায় রিফান্ড বা এক্সচেঞ্জ সিস্টেম রেখেছি।

কিছু ঘটনা শেয়ার করি...★ গত পরশু চট্টগ্রামের রাংগুনিয়ায় ৬পিস সিরামিক কারি বাটি পাঠিয়েছিলাম। কাস্টোমার রিসিভ করে খুলে দেখে...
08/09/2026

কিছু ঘটনা শেয়ার করি...

★ গত পরশু চট্টগ্রামের রাংগুনিয়ায় ৬পিস সিরামিক কারি বাটি পাঠিয়েছিলাম। কাস্টোমার রিসিভ করে খুলে দেখেন যে বাটি ১পিস ভাংগা। আমাদেরকে জানানোর সাথে সাথে ১ পিস বাটির দাম বিকাশে ফেরত দিয়ে দিয়েছি।
★ মাস খানেক আগে এক কাস্টোমার মিয়াকো গ্রাইন্ডার নিয়েছিলেন। ইন্ট্যাক্ট বক্স খুলে দেখেন ভেতরে ১টা জার নেই। ঘটনা অদ্ভুত হলেও ব্যাপারটা সত্য! জানানোর পর আমরা সেইম মডেলের আরেকটা গ্রাইন্ডার থেকে ১টা জার পাঠিয়ে দেই।
★ হালিশহরে এক আপু ২ কেজি মাংস রান্নার সাইজের পাতিল নিতে চান। তিনি কিয়ামের ২৪ সেন্টিমিটার সাইজের একটা ননস্টিক পাতিল অর্ডার করেন। রিসিভ করার পর আপুর মনে হলো আরেকটু বড় পাতিল হলে বোধহয় ভাল হয়। আমাদেরকে জানানোর পরদিনই ৩ কেজি+ মাংস রান্নার সাইজ (৩০ সেমি) পাঠিয়ে দেই।
★ অনেক আগে এক কাস্টোমার ঢাকার নারায়ণগঞ্জ থেকে কিয়ামের রাইস কুকার নিয়েছিলেন। এখন চাকরির কারনে চট্টগ্রামে শিফট হয়েছেন। দুর্ভাগ্যক্রমে রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে। কিভাবে যেন আমাদের পেইজের নাম শুনে নক দিয়ে সমস্যার কথা জানান। জিজ্ঞেস করেন যে সার্ভিস করানো যাবে কি না। পরদিন আমাদের দোকানে কুকারটি নিয়ে আসেন। আমরা সার্ভিস করিয়ে দিয়েছি। ওয়ারেন্টি কার্ড থাকায় ফ্রি সার্ভিস পেয়েছেন, অত্যন্ত খুশি ও অবাক হয়েছিলেন সেই ভাইয়া। এখন রেগুলার কেনাকাটা করেন আমাদের থেকে।

উপরের ঘটনাগুলো বিক্ষিপ্ত হলেও এর সারমর্ম হল - আমাদের কাছ থেকে সর্বদা আপনি আফটার সেলস সার্ভিস পাবেন। আমাদের কাস্টোমার না হলেও সাজেশন এর জন্য কেউ নক করলে আমরা কখনোই ফিরিয়ে দেইনি, দিবো-ও না।
ভরসা রাখুন ভূঁইয়া এন্টারপ্রাইজ-এ 💕

আমাদের পেইজের কিছু পপুলার কম্বো সেট 💕নোটঃ ছবিতে দেওয়া সবগুলো আইটেমই ওজনে ভারী এবং সাইজেও বড় ধরনের। মডেল ভেদে একেকটা সেটে...
06/09/2026

আমাদের পেইজের কিছু পপুলার কম্বো সেট 💕
নোটঃ ছবিতে দেওয়া সবগুলো আইটেমই ওজনে ভারী এবং সাইজেও বড় ধরনের। মডেল ভেদে একেকটা সেটের ওজন ৪-৮ কেজি পর্যন্ত হয়ে থাকে। এজন্য এগুলোর ডেলিভারি চার্জ সামান্য বেশি আসবে।

চট্টগ্রাম মেট্রো এলাকায় চার্জ ১০০-১২০ টাকা আসবে।
অন্যান্য জেলা/উপজেলায় চার্জ ২০০-২৫০ টাকা আসবে।

অনেকেই মনে করেন যে আমরা ডেলিভারি চার্জ বেশি নেই।গতকাল চট্টগ্রাম সিটির ভেতরে একটা পার্সেল ডেলিভারি করেছি। পার্সেলের মোট ও...
03/09/2026

অনেকেই মনে করেন যে আমরা ডেলিভারি চার্জ বেশি নেই।গতকাল চট্টগ্রাম সিটির ভেতরে একটা পার্সেল ডেলিভারি করেছি। পার্সেলের মোট ওজন ছিলো ২২ কেজি। কাস্টোমার থেকে ডেলিভারি চার্জ নিয়েছিলাম ২০০ টাকা কিন্তু আমি ডেলিভারি ম্যানকে দিয়েছি ৪০০ টাকা। তারপরও ডেলিভারি ম্যান জানালো যে উনার নাকি কম হয়ে গেছে!

প্রোডাক্ট বেশি হলে ওজন বেড়ে যায়। আবার অনেক আইটেম আছে যেগুলোর ওজন এমনিতেই বেশি। যেমন - কিয়ামের ৭ পিস সেটের ওজন ৬-৮ কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রোডাক্ট যদি বেশি নেন অথবা বড় ধরনের প্রোডাক্ট নিলে বেশি ওজনের জন্য ডেলিভারি চার্জ বেশি আসবে। এটা আমাদের পেইজের সকল কাস্টোমারের জন্য প্রযোজ্য। ডেলিভারি চার্জ বেশি আসলে সেটা আপনাকে আমরা অর্ডারের আগেই জানিয়ে দিবো।

Address

Jalil Building, Beside Finlay Siraj Center, Muradpur Mor
Muradpur

Opening Hours

Monday 11:00 - 23:00
Tuesday 11:00 - 22:00
Wednesday 11:00 - 22:00
Thursday 11:00 - 22:00
Saturday 23:45 - 22:00
Sunday 11:00 - 22:00

Telephone

+8801812370632

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhuiyan Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhuiyan Enterprise:

Shortcuts

Share