দীপার রান্নাঘর

দীপার রান্নাঘর আমি রাঁধতেও ভালোবাসি,,,খাওয়াতেও ভালোবাসি🍛🍚
(7)

Many many happy return's of the day,,,"Happy Birthday to you my Princess "❤️❤️❤️May God bless you.Please everyone keep h...
18/07/2026

Many many happy return's of the day,,,"Happy Birthday to you my Princess "❤️❤️❤️May God bless you.Please everyone keep her in your prayers.

"মানুষের চরিত্র কখনোই পরিবর্তন হয় না যদি কিনা তার ভেতর অনুশোচনা বা অপরাধবোধ না থাকে।কেউ যদি নিজে না পরিবর্তন হয় তাকে কেউ...
12/07/2026

"মানুষের চরিত্র কখনোই পরিবর্তন হয় না যদি কিনা তার ভেতর অনুশোচনা বা অপরাধবোধ না থাকে।কেউ যদি নিজে না পরিবর্তন হয় তাকে কেউ পরিবর্তন করতে পারে না।"

যাই হোক অনেকদিন পর পেজে কোন রান্নার ছবি নিয়ে হাজির হলাম।রান্না-বান্না তো হয়ই কিন্তু ইদানীং ছবি বা ভিডিও করা হয় না।তাই আজ সকাল সকাল রান্না করে ছবিটা তুলেই
ফেললাম।আজকের সকালের আয়োজন কিন্তু নিরামিষ হলেও জমজমাট। পনির তরকারি,, গাছের পুঁইশাক ভাজি,, কাঁকরোল ভাজি।হলো তো জমজমাট🤔 #পনির #পুঁইশাক #কাঁকরোল #রান্না #দীপাররান্নাঘর #নিরামিষ

গাইজ,,এই ইনটেক প্যাকটা ফেলে দিলে কি টাকার অপচয় হবে🤔🫣🤔খুব কনফিউজড, আবার পাপ হবে নাতো!🤔
20/06/2026

গাইজ,,এই ইনটেক প্যাকটা ফেলে দিলে কি টাকার অপচয় হবে🤔🫣🤔খুব কনফিউজড, আবার পাপ হবে নাতো!🤔

ট্রেনে বসে ঘুমানোর চেষ্টা করছি,,চোখ জ্বলে যাচ্ছে, চোখ খুলতে ইচ্ছে করছে না কিন্তু ঘুমও আসছে না।কানে ইয়ারফোন, গান শুনছি।আস...
12/06/2026

ট্রেনে বসে ঘুমানোর চেষ্টা করছি,,চোখ জ্বলে যাচ্ছে, চোখ খুলতে ইচ্ছে করছে না কিন্তু ঘুমও আসছে না।কানে ইয়ারফোন, গান শুনছি।আসলে কি গান শুনছি নাকি মাথার মধ্যে অনেক কিছু চলছে😇🤔মেয়েটার রবিবার থেকে পরীক্ষা,, শনিবার আবার স্কুলও খোলা রেখেছে,হোমওয়ার্ক কমপ্লিট করিয়ে আসতে পারি নি একটা বাকি।রবিবারের পরীক্ষার পড়াটা খুব ভালোভাবে পড়িয়েছি,রিভিশনটা ঠিকঠাক হবে তো!ছেলেটার শুক্রবার ও শনিবার দুইদিন স্কুল বন্ধ, ঠিকঠাক পড়বে তো!এ মাসের ২৮ তারিখ থেকে প্রি-টেস্ট।মেয়েটার পরীক্ষার পড়া রিভিশনের জন্য প্রশ্নগুলো সাজিয়ে লিখে শীট বানিয়ে দিয়ে এসেছি শুধু ওকে কাছে বসিয়ে পড়াতে হবে, লেখাতে হবে।আজ শুক্রবার তাদের মেন্যু আজ বিরিয়ানি, সব মসলা গুছিয়ে দিয়ে এসেছি কিন্তু মাংসটা মেরিনেট করে দিয়ে আসতে পারি নি,,বরকে মেসেজে রান্নার প্রসেসটা লিখে দিলাম ট্রেনে বসেই।কখন কোনটা করতে হবে বলে দিয়েছি তবুও সব সময় মতো হবে তো!আজ থাকবো না তাই গতকাল অফিস থেকে ফিরে মেয়েকে শ্যাম্পু করিয়েছি কারণ ঢাকা থেকে যেয়ে আবার অফিস শুরু,সারা সপ্তাহে একদিনই শ্যাম্পু করাতে পারি তাও পরপর দু সপ্তাহ ঢাকা আসতে হবে।এরপর বিকালে ছেলেকে কোচিং এ দিয়ে মেয়েকে নিয়ে বাবুল্যান্ডে খেলা করাতে নিয়ে গেলাম, সন্ধ্যা ৭.৩০ বাজতেই মেয়েকে নিয়ে আবার ছেলের কোচিং এ এসে ওকে নিয়ে বাসায় এসে রাত ৮.৩০ টায় ভাত খাইয়ে দুজনকে নিয়ে পড়াতে বসালাম, এরপর মেয়েকে নাচ প্রাকটিস করাতে করাতে তাদের বাবা এলো রাত এগারোটায়।তখনো নিজের ব্যাগ গোছানো হয় নি।শেষে বিছানা রেডি করে বাবা-মেয়েকে বিছানায় দিয়ে ব্যাগ গুছিয়ে,, সকালের রান্নার জন্য কিছুটা গুছিয়ে শুতে গেলাম ১২.৪৫ এ।উঠলাম ঠিক ভোর পাঁচটায়, উঠে সবজি খিঁচুড়ি রান্না করে, দুপুরের বিরিয়ানির জন্য পিঁয়াজ,রসুন,আদা রেডি করে নিজে স্নান করে খাবারটা কোনমতে টিফিন বক্সে ঢুকিয়ে রওনা হলাম ট্রেনের উদ্দেশ্য।। এদিকে আজ দুপুর ২ টায় নিজের সেমিস্টার ফাইনাল,সকাল ৭ টার ট্রেন, পৌঁছাতে দুপুর ১২ টা, ভার্সিটি যেতে ১টা।এই হলো মায়ের জীবন। নিজেকে নিয়ে ভাবার সময় কই???
#জীবনেরকথা

সুখের সময়টা থমকে যায় না,,থমকে যায় দুখের সময়।ভীষণভাবে থমকে যায়।যার চলে যায় সেই বোঝে কি যায়!সেই হাহাকার,,সেই না পাওয়ার কষ্...
09/06/2026

সুখের সময়টা থমকে যায় না,,থমকে যায় দুখের সময়।ভীষণভাবে থমকে যায়।যার চলে যায় সেই বোঝে কি যায়!সেই হাহাকার,,সেই না পাওয়ার কষ্ট কেউ বোঝে না,,কেউ না,,কেউ-ই না।কেবল দূর থেকে আহা উহু করার জন্য হয়তো কিছু মানুষ কিছুসময়ের জন্য পাওয়া যায়।এরপর সবার জীবন যার যার মত করে চলেই যায়।শুধু তার সময়টায় চলে না, যার অনেক বড় কিছু,, যার জীবনের মূল্যবান সম্পদ হারিয়ে যায়।সেই সময়টায় শুধু মনে হয় সবার জন্য যেটা সহজ আমার জন্য কেন এত কঠিন হলো?সবার সবকিছুই ঠিকঠাক হয় আমার কেন হলো না!এই কেনর কোন উত্তর পাওয়া যায় না কখনোই। সৃষ্টিকর্তা মানুষকে একদিন সবকিছুই ভুলতে সাহায্য করেন কিন্তু একবার লেগে থাকা কষ্টের দাগটা কখনোই সম্পূর্ণ মুছে যায় না।তবুও মানুষ বাঁচে, বাঁচতে হয়।না পাওয়ার যন্ত্রণা ভুলে থাকতে হয়। আর কখনো কখনো সৃষ্টিকর্তায় সেই দুঃখী মানুষের কাছ থেকে নিয়ে নেওয়া মূল্যবান সম্পদ আবার দয়া করে ফিরিয়ে দিলে মানুষ চির কৃতজ্ঞতা নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেয়।জীবনের হিসাব কখনোই মেলে না,,মানিয়ে নিতে হয়। #জীবনেরকথা #জীবন

মালতি মাসীর কান্ড🫣😁🙄😊
07/05/2026

মালতি মাসীর কান্ড🫣😁🙄😊

কন্যার আঁকা ছবি,,আমি অভিভূত ❤️❤️❤️
06/05/2026

কন্যার আঁকা ছবি,,আমি অভিভূত ❤️❤️❤️

অনেকদিন পর কেক বানালাম।আগে সপ্তাহে অন্তত একটা কেক বানাতাম আর এখন মাসের পর মাস চলে যায়!সময়ের সাথে পারিই না।দিন দিন সবকিছু...
04/05/2026

অনেকদিন পর কেক বানালাম।আগে সপ্তাহে অন্তত একটা কেক বানাতাম আর এখন মাসের পর মাস চলে যায়!সময়ের সাথে পারিই না।দিন দিন সবকিছু কেমন যেন হয়ে যাচ্ছে। যাইহোক কেকটা কেমন হলো অবশ্যই জানাবেন সবাই। যদিও চেহারা দেখেই জানাতে হবে☺️

আমার জবা সুন্দরীরা🌺🌺🌺      #জবা
01/05/2026

আমার জবা সুন্দরীরা🌺🌺🌺 #জবা

29/04/2026

রান্না পুড়ে যাবে, রাধুনি তাই চেহারা দেখানোরও সময় পাচ্ছে না। #কন্যা

Address

Muradpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when দীপার রান্নাঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share