30/08/2026
এই গাছ গুলো একটা লতা কেটে পানিতে বসায় ছিলাম গত মাসের ২৩ তারিখ আজ যথাযথ পটে বসায় দিলাম।
দেখতেই চোখের শান্তি।
যে মানুষ গুলো সৃষ্টিতে সুন্দরে পবিত্রায় লেগে থাকে তারা নোংরা ধার অব্দি ঘেষে চলে না।
মনে রাখা উচিৎ।
কলম:তন্বী
এক ধরনের প্রাণী আছে দেখতে মানুষের মত।
এদের আচরণ এরা যা মন চায় করবে,যা মন চায় বলে বেড়াবে,সেই বলে বেড়ানো কথা গুলো যখন জানা শুনা করা হবে সিরিয়াস পর্যায়ে তখন তাদের মনে হবে যে অন্যরা আগুন লাগায় বেড়াচ্ছে।
কিন্তু এদের নিয়ে আগুন ত দূরে থাকুক গোনায় যে ধরা হয় না তাও তারা বুঝে না।
কারণ তারা এমন বিষ এমন ভাইরাস যার প্রতিষেধক আবিস্কার হয় নাই।
এরা একটা মানুষ কাছে থাকুক বা দূরে এদের আক্রমণ থেকে কেউ রেহায় পায় না।।
এবং আক্রমণ যে সে আক্রমণ না, ভাই/ছেলের সংসার ভাংতে যত রকম আকাম কুকাম আছে সব তারা করে।
ঘুম থেকে উঠেই বেরোয় পড়বে পাড়ায় ঘরে কি হল কার সাথে কি কথা হল ওগুলো বলে বেড়াতে।
আপনি তাদের মা বা বোনের যায়গায় স্থান দিবেন আদর সম্মান সব করবেন,অভিভাবক মেনে কোন একটা সমস্যা সমাধানে দারস্ত হবেন আপনার সামনে এত সুন্দর অভিনয় করবে!!
আপনি জাস্ট চোখের পলক হারাবেন সাথে সাথে পাড়ায় গিয়ে বলে বেড়াবে, যে জানিস এই বলছে!!!
এরা আবার ভাবে এদের এই স্বভাব জেনেও কেউ ওদের গলায় লাগাবে বা কিছু বলবে না।।
এদের প্রতিটা সেকেন্ড যদি বর্ননা করা হয় তাইলে এদের ঘর বাড়ি উঠান চষে বেগুন গাছ লাগায় দেওয়া যায়।
কিন্তু এদের লজ্জা নাই,আছে গলা আর মুখ।
চিল্লাবে,কোন অন্যায়ের শাসন নাই, কোন ভালো কাজে নাই।
খাবে যখন যেখানে খেয়ে সুবিধা বেশি।
নাই কোন কৃতজ্ঞতা বোধ।
যেখানে খাবে সেখানেই মুখ মুছবে।
আজ আপনাকে ফোন দিয়ে একজনের বদনাম করবে ত কাল তারে ফোন দিয়ে আপনার বদনাম করবে।
চক্কুলজ্জা ত দূরে থাক সামান্য উপস্থিতির লজ্জা অব্দি নাই।
এদের ঘরে তুলবেন ত জীবনের সব থেকে বড়ো ভুল করলেন,এদের জন্য কিছু করলেন ত নিজের অবস্থান জাস্ট বাজারে উঠালেন।
এরা আপনার ঘরে ঢুকেই আপনার সমস্ত সত্ত্বা মিথ্যা মিলায় মিশায় দিবে।
এদের দাওয়াত করে খাওয়াবেন ত চুড়ান্ত বদনামের ভাগিদার হলেন।
এদের বিপদ আপদে পাশে থাকলেন ত জীবনের চূড়ান্ত অপমান মাথায় নিয়ে নিলেন।
এতটাই ভয়ংকর হিংস্র এরা।
এদের পা থেকে মাথা অব্দি মিথ্যা ছাড়া এক বিন্দু সত্য পাওয়া যাবে না।।