Afreen Homemade

Directions

Afreen Homemade ༺ 𝓒𝓻𝓪𝓯𝓽 𝓐𝓷𝓭 𝓑𝓲𝓽𝓮 ༻

খুব সাধারণ কিছু যখন হাতের ছোঁয়ায় অসাধারণ হয়ে ওঠে, তখন সত্যিই অন্যরকম একটা অনুভূতি হয়। একটু যত্ন, কিছুটা সৃজনশীলতা আর...
12/10/2026

খুব সাধারণ কিছু যখন হাতের ছোঁয়ায় অসাধারণ হয়ে ওঠে, তখন সত্যিই অন্যরকম একটা অনুভূতি হয়।

একটু যত্ন, কিছুটা সৃজনশীলতা আর নিজের মনের মতো করে সাজানোর ইচ্ছা—এই তো! সাধারণ বোতলটাও হয়ে উঠতে পারে ঘরের সৌন্দর্যের এক অনন্য অংশ।

সাদা-কালোর মায়াবী মেলবন্ধনে তৈরি এই ছোট্ট সৃষ্টি যেন মনে করিয়ে দেয়, সৌন্দর্য আসলে লুকিয়ে থাকে আমাদের ভাবনায়।

আপনার ঘরের সৌন্দর্যে একটু ভিন্নতা যোগ করতে বেছে নিন Afreen Handmade এর হ্যান্ডমেড ক্রিয়েশন... 🙂

゚viralシ

আলহামদুলিল্লাহ! ❤️আমাদের ফুলঝুরি পিঠা আপনাদের ভালো লাগছে, এবং আপনাদের সুন্দর সুন্দর ফিডব্যাক আর বারবার অর্ডার দেয়ার যে ...
09/10/2026

আলহামদুলিল্লাহ! ❤️

আমাদের ফুলঝুরি পিঠা আপনাদের ভালো লাগছে, এবং আপনাদের সুন্দর সুন্দর ফিডব্যাক আর বারবার অর্ডার দেয়ার যে ব্যাপারটা, এটা সত্যিই আমাদের জন্য ভীষণ আনন্দের ও কৃতজ্ঞতার।

খাবার তৈরি করা আমাদের কাজ। কিন্তু সেই খাবার আপনাদের পছন্দের হয়ে ওঠা—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদের প্রতিটি অর্ডার, প্রতিটি ভালো লাগা আর বারবার ফিরে আসা আমাদের নতুন করে অনুপ্রাণিত করে।

যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং বারবার ফুলঝুরি পিঠা অর্ডার করছেন, আপনাদের প্রত্যেকের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের এই ছোট্ট উদ্যোগের পথচলায় আপনারাই সবচেয়ে বড় অনুপ্রেরণা। 🌸

যারা এখনো অর্ডার করেন নি, তারা চাইলেই অর্ডার করতে পারেন। আশা করি, আপনার নাশতার টেবিলে এই পিঠা যোগ করবে নতুন এক ভালো লাগা। ইনশাআল্লাহ।

#পিঠা #পুডিং

সবচেয়ে ভালো লাগা পুডিংটার কথা কি মনে আছে? এক চামচ মুখে দিলেই যার কথা মনে পড়ে যায়। খুব কাছের কোন মানুষ, একটা বিকেল, কিং...
08/10/2026

সবচেয়ে ভালো লাগা পুডিংটার কথা কি মনে আছে? এক চামচ মুখে দিলেই যার কথা মনে পড়ে যায়। খুব কাছের কোন মানুষ, একটা বিকেল, কিংবা জীবনের খুব প্রিয় কোনো সময়...

হয়তো মায়ের হাতে বানানো। হয়তো কোনো জন্মদিনে উপহার পাওয়া। অথবা ছোটবেলায় কারও বাসায় খাওয়া সেই পুডিং, যার স্বাদটা আজও অন্য কোনো পুডিংয়ে খুঁজে পাননি।

আমরা বিশ্বাস করি, ভালো খাবারের স্বাদ শুধু রেসিপিতে থাকে না, থাকে তার যত্নে আর পরিমিত সব উপকরণে।

বাইরের ভেজাল পরিবেশ নয়, সস্তা উপকরণ দিয়ে শুধু খরচ কমানোর চেষ্টা নয়। আমরা আমাদের ঘরে নিজেদের জন্য যে মানের খাবার বানাই, সেই ভালো খাবারটাই আপনাদের সামনে প্রেজেন্ট করি।

কারণ, আপনি যখন আমাদের কাছ থেকে একটি খাবার অর্ডার করেন, তখন আমরা সেটাকে শুধু একটি অর্ডার হিসেবে দেখি না। আমরা চাই, প্রথমবার খাবারটা মুখে দিতেই আপনার মনে হোক—

“আহা! এই স্বাদটাই তো খুঁজছিলাম।” ❤️

Afreen Homemade
Eat Good, Live Good

#পিঠা #পুডিং

🌸 ফুলঝুরি পিঠা শীত এলেই কি আপনারও মায়ের কথা একটু বেশি মনে পড়ে?সকালে ঘুম থেকে উঠে দেখতেন, মা রান্নাঘরে ব্যস্ত।চুলার পাশে ...
07/10/2026

🌸 ফুলঝুরি পিঠা

শীত এলেই কি আপনারও মায়ের কথা একটু বেশি মনে পড়ে?

সকালে ঘুম থেকে উঠে দেখতেন, মা রান্নাঘরে ব্যস্ত।
চুলার পাশে বসে একটার পর একটা পিঠা বানাচ্ছেন।
আর আপনি? পাশে বসে অপেক্ষা করছেন, কখন গরম গরম পিঠাটা হাতে পাবেন।

ফুলঝুরি পিঠা ঠিক তেমনই একটা পিঠা।
যার স্বাদে শুধু চালের গন্ধ বা মিষ্টির স্বাদ নেই, মিশে আছে আমাদের শৈশব, শীতের সকাল আর মায়ের হাতের ভালোবাসা।

আজ হয়তো সেই ছোট্ট রান্নাঘরটা নেই,
মায়ের হাতে বানানো সেই পিঠা খাওয়ার সময়টাও নেই। কিন্তু সেই স্বাদটা তো আবার ফিরিয়ে আনা যায়।

আফরিন হোমমেডের ফুলঝুরি পিঠা আমরা বানাই ঠিক যেভাবে নিজের ঘরের মানুষের জন্য বানাতাম।

ভেজাল বা সস্তা উপকরণ দিয়ে নয়।
নিজেদের জন্য যে ভালো খাবার বেছে নিই, আপনাদের জন্যও সেই মানটাই রাখি।

কারণ আমাদের কাছে আপনার অর্ডার শুধু একটা অর্ডার নয়। আমরা চাই, ফুলঝুরি পিঠার প্রথম কামড়েই আপনার মনে পড়ে যাক—এই স্বাদটা তো আমার মায়ের হাতের মতো!

Afreen Homemade
Eat Good, Live Good

#পুডিং #পিঠা

🌿 নতুন একটি গল্পের শুরু | Afreen Homemadeকিছু ইচ্ছে থাকে, যেগুলো অনেকদিন থেকেই মনের মধ্যে লুকিয়ে থাকে। সময়-সুযোগের অভাব...
07/10/2026

🌿 নতুন একটি গল্পের শুরু | Afreen Homemade

কিছু ইচ্ছে থাকে, যেগুলো অনেকদিন থেকেই মনের মধ্যে লুকিয়ে থাকে। সময়-সুযোগের অভাবে শুরু করা হয় না, কিন্তু ইচ্ছেটা ঠিকই থেকে যায়। ভালো খাবার নিয়ে কাজ করার ইচ্ছেটাও আমাদের তেমনই একটি ইচ্ছে ছিল।

ঘরের খাবারের কিন্তু একটা আলাদা ব্যাপার আছে।
সেখানে শুধু স্বাদ থাকে না, থাকে পরিচিত একটা গন্ধ, যত্ন আর আপন মানুষের জন্য ভালো কিছু করার আপ্রাণ চেষ্টা।

আমরা সবসময় চেয়েছি, এমন কিছু খাবার নিয়ে কাজ করতে, যে খাবার নিজের পরিবারের সামনে দিতে আমাদের একটুও দ্বিধা হবে না।

বাইরের অজানা বা ভেজাল উপকরণ দিয়ে নয়, কম দামে বেশি বানানোর প্রতিযোগিতায় নয়। আমরা চাই, আমাদের ঘরে নিজেদের জন্য যে ভালো খাবার বানাই, সেই ভালো খাবারটাই ধীরে ধীরে আপনাদের ঘরেও পৌঁছে দিতে।

তাই খুব বড় কোনো আয়োজন দিয়ে নয়,
একটু একটু করে শুরু করলাম আমাদের নতুন পথচলা, আফরিন হোমমেড।

আফরিন হ্যান্ডমেড এর যে ভালোবাসা নিয়ে এতদিন আপনাদের সঙ্গে ছিলাম, এবার সেই ভালোবাসার সঙ্গে যোগ হলো ঘরের খাবারের গল্প।

হয়তো শুরুটা খুবই ছোট কিন্তু স্বপ্নটা অনেক বড়।আপনাদের ভালোবাসা আর বিশ্বাস সঙ্গে থাকলে, এই ছোট্ট শুরুটাই একদিন অনেক সুন্দর একটা গল্প হয়ে উঠবে। ইনশাআল্লাহ ❤️

দেখতে ছোট হলেও কুশির তৈরি এই ব্যাগটি আপনার পার্সোনালিটিকে দারুন ভাবে প্রেজেন্ট করবে। আপনার প্রয়োজনীয় ছোট ছোট জিনিস গুল...
29/09/2026

দেখতে ছোট হলেও কুশির তৈরি এই ব্যাগটি আপনার পার্সোনালিটিকে দারুন ভাবে প্রেজেন্ট করবে।

আপনার প্রয়োজনীয় ছোট ছোট জিনিস গুলো খুব সহজেই এই ব্যাগে ক্যারি করতে পারবেন। তাই প্রয়োজনের সময় ছোট কিন্তু দরকারি জিনিসটি খুঁজতে আপনাকে আর হ্যাসেল করতে হবে না।

অর্ডার করতে এখনই মেসেজ করুন... 😊

সব ব্যাগ কি শুধু ব্যাগ? নাকি কিছু ব্যাগ আপনার গল্পটাও বলে? 🤍একটু ভিন্ন কিছু সঙ্গে রাখার ইচ্ছে থেকেই তৈরি Afreen Handmade...
26/09/2026

সব ব্যাগ কি শুধু ব্যাগ? নাকি কিছু ব্যাগ আপনার গল্পটাও বলে? 🤍

একটু ভিন্ন কিছু সঙ্গে রাখার ইচ্ছে থেকেই তৈরি Afreen Handmade এর এই কুশির ব্যাগ।
সম্পূর্ণ হাতে তৈরি—প্রতিটি ফুল, প্রতিটি ফোঁড়ে লুকিয়ে আছে কারিগরের সময় আর যত্ন।

যারা নিজের স্টাইলের মধ্যে একটু আলাদা অনুভূতি রাখতে ভালোবাসেন, এই ব্যাগটি তাদের জন্য।

Limited Edition — কারণ এমন সৌন্দর্য বারবার তৈরি হয় না 🙂

🏷️ অর্ডার কনফার্ম করতে নক করুন এখনই।

চমৎকার না ফুলদানিটা? আপনিও চাইলে এমন কিছু কাজের ফুলদানি কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের Afreen Handmade থেকে।          ...
19/09/2026

চমৎকার না ফুলদানিটা?
আপনিও চাইলে এমন কিছু কাজের ফুলদানি কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের Afreen Handmade থেকে।

06/09/2026

আর্টিফিশিয়াল এই ফ্লাওয়ার গুলো দিয়ে খুব সহজেই ডেকোরেট করতে পারবেন আপনার পছন্দের স্পেস কে...।

Address

Opposite To Anandalok School, Sufiya Shopping Mall, Nazu Market, Shop No: 56
Narayanganj
1421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afreen Homemade posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share