23/12/2025
পেইন্টিং কি ও কেন !
পেইন্টিং; মূলত রং , কোনো রঞ্জক পদার্থ কে কোন বেস এর ওপরে ব্রাশ , কালার নাইফ, স্পঞ্জ , এয়ার ব্রাশ বা অন্য কোন মিডিয়া ব্যবহার করে প্রয়োগ করে ; মনের ভাব ফুটিয়ে তোলাকেই বলে। তবে , কালের পরিক্রমায় পেইন্টিং এখন ডিজিটাল মাধ্যমেও চলে এসেছে। ফলে এর গৎবাঁধা সংজ্ঞা কিছু হলেও বদলেছে।
ইতিহাসের দিকে ঘুরে দেখলে দেখা যায় , প্রায় ৪০,০০০ বছর পূর্বে অস্ট্রেলিয়ার এক গুহায়। এরপরে আরো নজরে আসে , ৩২,০০০ বছর আগেই পেইন্টিং এর কথা । সেইটা ছিল ফ্রান্স এর এক গুহাচিত্রের মাধ্যমে। ধারণা করা হয় , সেখানে ব্যবহার করা হয়েছিল এক প্রকার কালো রঞ্জক পদার্থ আর লাল গিরিমাটির। যেখানে বিভ্ভিন্ন রকমের পশুর অবয়ব স্পষ্ট প্রতীয়মান ছিল।
মাধ্যম হিসেবে ব্যবহার হতে পারে কাগজ , ক্যানভাস , কাঠ , দেয়াল , কাঁচ , কাপড় , তৈজসপত্র ,চামড়া , কংক্রিট ইত্যাদি। আসলে এই প্রয়োগের মাধম্যটা খুব সৃজনশীল ভাবেই পরিবর্তন করা যায়।
পেইন্টিং মূলত ভিজ্যুয়াল আর্ট। এটা যেমন হতে পারে জেস্চারাল পেইন্টিং , হতে পারে অ্যাবস্ট্রাক্ট , ন্যারেটিভ , সিম্বোলিস্টিক কিংবা ন্যারেটিভ ; এর প্রয়োগের ক্ষেত্রেও রয়েছে বিশালতা।
পেইন্টিং এর জন্য গুরুত্ব বহন করে এর রং এবং এর হিউ , স্যাচুরেশন আর ভ্যালুর ওপরে। আবার রং এর ওপরে অনেক কিছুই নির্ভরশীল। যেমন এক এক দেশে রং এর সাথে মানুষের মানসিক সম্পৃক্ততা এক এক রকম। যেমন : পাশ্চাত্যে কালো রং কে যেমন শোকের প্রতীক ধরা হয়। তেমনই প্রাচ্যে শোকের রং কিন্তু সাদা।
আঁকার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন রং এর। যেমন : তেল রং , এক্রাইলিক , প্যাস্টেল , জলরং , হটওয়াক্স , এনামেল , স্প্রে পেইন্ট , টেম্পেরা , ইত্যাদি।
আবার , আধুনিক পেইন্টিং এ দেখা যায় বিভিন্ন টেক্সচার এর ব্যবহার। যেমন : বালি, সিমেন্ট ,খড় , কাগজ ইত্যাদি অভিনব উপাদানের সমন্বয়। আবার ডিজিটাল ক্ষেত্রে পেইন্টিং কে দেয়া হয় ভিন্ন ভিন্ন ইফেক্ট ; নানা রকম সফ্টওয়্যার এর ব্যবহারের মাধ্যমে। যেমন : ফটোশপ , কোরেল ড্রয়িং ইত্যাদি।
আবার গানের মতই পেইন্টিং এ দরকার ছন্দের। ঠিক যেমন ছন্দ ছাড়া গান হয়না , ছন্দ ছাড়া তেমন পেইন্টিং ও হয়না।
এই ছন্দ মেনেই আঁকতে গেলে , খুব সহজেই পেইন্টিং এর গতি আর নতুন আঙ্গিকের সূত্রপাত ঘটে। মূলত , অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এ এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ।
আর একটা খুব আকর্ষণীয় মাধ্যমের ব্যবহার হয় ফটোরিয়ালিজম এর ক্ষেত্রে। এক্ষেত্রে , একটা ছবির ডিটেল দেখে পেইন্টিং টা করা হয় ; যেখানে খুব মিল থাকে হুবুহু ছবিটার সাথে। বলা যায় জীবন্ত এক চিত্রকর্ম !