Sharmin's cooking

Sharmin's cooking আল্লাহ সর্বশক্তিমান --
Cooking • Food Decoration •Tips • Storytelling • Art creativity • Crafting ✨ Simple creations with love from Sharmin’s Cooking 💛
(19)

▪️ তপ্ত বৈশাখের দুপুর মানেই ছিল এক টুকরো        শৈশব। বন্ধুদের সাথে দল বেঁধে আম কুড়ানো, আর       গাছের সবুজ পাতা ছিঁড়ে এ...
07/06/2026

▪️ তপ্ত বৈশাখের দুপুর মানেই ছিল এক টুকরো
শৈশব। বন্ধুদের সাথে দল বেঁধে আম কুড়ানো, আর
গাছের সবুজ পাতা ছিঁড়ে এনে থালা বানানো।

▪️ শিল-নোড়ায় থেঁতো করা কাঁচা লঙ্কা, বিট নুন আর
কাসুন্দি দিয়ে মাখানো আমের টুকরো যখন সেই
পাতার ঠোঙায় উঠত, তার স্বাদ ফাইভ-স্টার
হোটেলকেও হার মানাত। পাতার সোঁদা গন্ধ আর
টক-ঝাল-মিষ্টির সেই যুগলবন্দি আজ শুধুই
নস্টালজিয়া। শেষে পাতা চেটেপুটে খাওয়ার সেই
দিনগুলো সত্যিই খুব মনে পড়ে! 🌿🥭✨

এমন স্মৃতি কার কার মনে পড়ে গেল এই ছবিটা দেখে ?

07/06/2026

লাচ্ছা পরোটার পাশে যে গ্রিলটা ছিল, সেটা তোমরা খুব পছন্দ করেছিলে। 😊❤️
বানানোও বেশ সহজ, তাই আমার প্রসেসটা শেয়ার করলাম তোমাদের সাথে। 🍗✨
কে কে আমার মতো এভাবে গ্রিল বানাও? 👇😄

বাঁশের কুলা আর পাতার ওপর সাজানো গরম গরম পাউরুটর টোষ্ট, ঠিক যেন গ্রামীণ ঐতিহ্যের এক টুকরো ছবি। কামড় দিলেই মুখে মিলিয়ে যায়...
07/06/2026

বাঁশের কুলা আর পাতার ওপর সাজানো গরম গরম পাউরুটর টোষ্ট, ঠিক যেন গ্রামীণ ঐতিহ্যের এক টুকরো ছবি। কামড় দিলেই মুখে মিলিয়ে যায় রসালো আর নরম স্বাদের এক অপূর্ব মেলবন্ধন। নিজের হাতে বানানো এই সাধারণ খাবারের মাঝেই লুকিয়ে থাকে অসাধারণ তৃপ্তি।"

06/06/2026

একটু যত্ন, একটু কল্পনা আর অনেকটা ভালোবাসা—তবেই তো তৈরি হয় সুন্দর কিছু। 🍕✨
বেক হওয়ার আগের এই সাজানোর মুহূর্তগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। 💛

কবিতার নামটা কি ? 🤔🤔ওই দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ ঐখানেতে বাস করে কানা বগীর ছা ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি ?
06/06/2026

কবিতার নামটা কি ? 🤔🤔
ওই দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ
ঐখানেতে বাস করে কানা বগীর ছা
ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি ?

06/06/2026

ফ্রিজ খুলে ঠান্ডা পানি না খুঁজে, আমি আজ এটা খুঁজেছি।
কিছু স্বাদ আছে, যা শুধু শরীরকে ঠান্ডা করে না—মুহূর্তেই ফিরিয়ে নিয়ে যায় পুরোনো স্মৃতির কাছে।
এক চুমুকেই মনে হলো, আবার যেন ফিরে গেছি স্কুল ছুটির সেই ফেলে আসা শৈশবের দিনগুলোতে। 🥭💛

দুঃখে ধৈর্য ধরে, সুখে নম্র থাকো।"কঠিন সময় চিরকাল থাকে না। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করলে যেকোনো সংকট কাটিয়ে ওঠা সম্ভ...
06/06/2026

দুঃখে ধৈর্য ধরে, সুখে নম্র থাকো।"কঠিন সময় চিরকাল থাকে না। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করলে যেকোনো সংকট কাটিয়ে ওঠা সম্ভব

কথায় আছে, “চেনা বামুনের পৈতা লাগে না”, কিন্তু এই মাছের ক্ষেত্রে আমার অবস্থা ছিল পুরো উল্টো! মাছটা বেশ বড়সড়, দেখতে সুন্দর...
05/06/2026

কথায় আছে, “চেনা বামুনের পৈতা লাগে না”, কিন্তু এই মাছের ক্ষেত্রে আমার অবস্থা ছিল পুরো উল্টো! মাছটা বেশ বড়সড়, দেখতে সুন্দর, কিন্তু নামটাই চিনতে পারিনি। আর সেই ভুল বোঝাবুঝি নিয়েই আজকের এই ছোট্ট মজার গল্প।

খুব ভোরবেলা আমাদের এলাকায় তাজা মাছের ছোট্ট একটা বাজার বসে। গুড়া মাছ খাওয়ার খুব ইচ্ছে হলো, তাই মাছ কিনতে বের হলাম। কিন্তু গিয়ে দেখি গুড়া মাছ নেই। এর মধ্যে একজনকে দেখলাম ঝুড়ি ভর্তি জীবন্ত মাছ বিক্রি করছে। মাছগুলো বেশ চকচকে আর টাটকা ছিল। জিজ্ঞেস করতেই বলল, এগুলো রুই মাছ। দামও বলল ৩০০ টাকা কেজি। কোনো দরদাম না করেই দুটো মাছ কিনে নিলাম।

বাসায় এসে হেলপিং হ্যান্ডকে বললাম, “দেখো কী সুন্দর রুই মাছ পেয়েছি!” কিন্তু সে বলল, “আন্টি, এগুলো তো রুই মাছ মনে হচ্ছে না।” তখন একটু চিন্তায় পড়ে গেলাম। পরে মাছ দুটো নিয়ে হাজবেন্ডের কাছেও গেলাম। সেও বলল, “রুই মাছ তো মনে হচ্ছে না, তবে কী মাছ সেটাও বুঝতে পারছি না।”

এরপর ফোন দিয়ে একজনকে ডাকলাম। সে এসে এক নজর দেখেই মাছ চিনে ফেলল! তখন বুঝলাম, এত মাছ চিনলেও মাঝে মাঝে ভুল হতেই পারে। আর এভাবেই শুরু হয়েছিল এই অচেনা মাছকে নিয়ে আমার ছোট্ট রোমাঞ্চকর গল্প।

আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমাদের? এটা কিন্তু আমার নিজের লেখা গল্প এবং সত্যিকারের গল্প।

05/06/2026

কাপড় দিয়ে তৈরি একটি পদ্মফুল, আর তার মাঝখানে খাবার পরিবেশনের ছোট্ট আয়োজন। 🌸✨

সাধারণ কিছু জিনিস দিয়েও তৈরি করা যায় অসাধারণ সৌন্দর্য। কেমন লাগলো আপনাদের?

05/06/2026

"ডো এর উপর কয়েকটি সহজ কাট, আর ওভেন থেকে বের হলো এক টুকরো ব্রেড আর্ট!" 🍞✨

Address

Chittagong
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin's cooking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share