🎀গরুর মাংসের আচার🎀.......রেসিপি.......
যা যা লাগবে এবং যেভাবে করতে হবে ঃ--
আচারের মসলার জন্য লাগবে
★পাঁচ ফোড়ন-১চা চামুচ।
★শুকনো লাল মরিচ -৩/৪টা।
★আস্ত ধনিয়া-১চা চামুচ।
সব একসাথে করে হালকা টেলে/ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে/পাটায় বেটে গুড়ো করে (আধভাঙা করে)নিতে হবে।তাহলেই তৈরি হয়ে যাবে-আচারের মসলা।
★গরুর মাংস-১কেজি হাড় চর্বি ছাড়া।
মাংস ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে।প্যানের মধ্যে মাংস দিয়ে সাথে দিতে হবে
★মরিচ গুঁড়া -হাফ চা চামুচ।
★হলুদ গুড়া-হাফ চা চামুচ।
★গরম মসলার গুড়া-হাফ চা চামুচ।
★ভাজা জিরার গুড়া-হাফ চা চামুচ।
★ধনিয়ার গুড়া-হাফ চা চামুচ।
★আদা বাটা-১চা চামুচ।
★রসুন বাটা-১চা চামুচ।
★লবন-সামান্য।
★সরিষার তেল-১টে চামুচ।
★পানি-পরিমান মতো। মাংস সেদ্ধ হতে যতটুকু লাগে।
ভালো ভাবে নেড়ে মিশিয়ে চুলায় দিয়ে অল্প আচে মাংস টা ঢেকে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
চুলায় প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিতে হবে এক কাপ। তেল হালকা গরম হলে দিয়ে দিতে হবে
★দারচিনি-২/৩টুকরা।
★শুকনো লাল মরিচ ২/৩টা।(ভেঙে ২/৩টুকরা করা)
★রসুন-হাফ কাপ।
২/১ বার নেড়ে হালকা ভেজে দিয়ে দিতে হবে
★রসুন বাটা-১চা চামুচ।
★সাদা সরিষা বাটা-১টে চামুচ। (সরিষার সাথে ২টা কাঁচা মরিচ দিয়ে বাটা)কাঁচা মরিচ সাথে দিয়ে সরিষা বেটে নিলে সরিষা তিতা/তেতো হয় না।
★মরিচের গুড়া-হাফ চা চামুচ।
★হলুদের গুড়া-হাফ চা চামুচ।
★ভাজা জিরার গুড়া-হাফ চা চামুচ।
★তেতুলের মাড়/তেতুলের ক্বাথ-২টে চামুচ। (নেড়ে মিশিয়ে দিয়ে দিতে হবে)
★সেদ্ধ মাংস।
★আচারের মসলা-আগে থেকে করে রাখা।
★বিট লবন-হাফ চা চামুচ/স্বাদ মতো।
ভালো ভাবে নেড়ে মসলার সাথে মিশিয়ে নিতে হবে। অল্প আচে অল্প সময় নাড়ার পরই দেখা যাবে মাংসের কালার টা কালো/কালচে হয়ে আসছে। তখনই দিয়ে দিতে হবে এক টা লেবুর রস। টক এর স্বাদ ব্যালেন্স করার জন্য দিতে হবে ১টে চামুচ চিনি।
২/১ বার নেড়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে।
তেলের নিচে ডুবে থাকলে এই আচারটা একদমই নস্ট হবে না।মাঝে মাঝে রোদে দিলেই অনেক দিন ভালো থাকবে। পরিস্কার শুকনো কাচের বয়ামে ভরে ছয় মাসের মতো সংরক্ষণ করা যাবে।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।ধন্যবাদ। "ঝুমুর'স কিচেন"
#গরুর_মাংসের_আচার
Be the first to know and let us send you an email when Md.Asif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.