প্যাপিরাস - Papyrus

প্যাপিরাস - Papyrus Papyrus is a sublime collaboration of traditional art & folk motifs in alliance with the "Patachitra (পটচিত্র)".

These beautiful scenarios, storylines and vibrant colors are bound to take you back to your roots by energizing your memories.

Fundraising Post Alert!!!হ্যালো প্যাপিরাসবাসী, কেমন আছেন সবাই? অনন্তকাল ধরে আমাদের কোনও খোঁজখবর নেই... ব্যক্তিগত বিভিন্ন...
20/07/2025

Fundraising Post Alert!!!

হ্যালো প্যাপিরাসবাসী, কেমন আছেন সবাই? অনন্তকাল ধরে আমাদের কোনও খোঁজখবর নেই... ব্যক্তিগত বিভিন্ন কারণে এতদিন সামনে আসা হয়নি। এতদিন পর এলাম কারণ আমাদের খুব প্রিয় একজন শিল্পী Ankur Sinha এর প্রয়োজন। দুই বাংলা মিলিয়ে যে কয়েকজন শিল্পীর কাজ সবসময় মুগ্ধ করে, যে কয়েকজন আর্টিস্ট পেরেছেন নিজেদের একদম স্বকীয় একটা ধারা তৈরি করতে; তাদের ভেতর অঙ্কুরদার নাম সবসময়ই একদম ওপরে থাকবে। ওনার কাজ চেনেনা বা দেখেনি এমন মানুষ কমই আছে। ❤️
বর্তমানে অঙ্কুরদা হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। প্রাথমিক চিকিৎসা খুলনায় শুরু হলেও, পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাবে তাঁকে ঢাকায় রেফার করা হয়। এখন জরুরি ভিত্তিতে তাঁর লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন, যার ব্যয়ভার তাঁর পরিবারের পক্ষে একা বহন করা অত্যন্ত কঠিন। এই সংকটময় মুহূর্তে তাঁর পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।
আমাদের কিছু নোটবুক স্টকে ছিল, যেগুলো নিয়ে আমরা একটি স্টক ক্লিয়ারেন্স সেলের পরিকল্পনা করছিলাম... আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই সেল থেকে প্রাপ্ত অর্থ অঙ্কুরদার চিকিৎসা সহায়তায় ডোনেট করা হবে। আপনাদের যেকোনো অংশগ্রহণ একদিকে যেমন শিল্পী অঙ্কুরদার চিকিৎসায় সহায়তা করবে, অন্যদিকে আপনাদের হাতেও শেষবারের মতো পৌঁছাবে আমাদের ভালোবাসা দিয়ে বানানো কিছু নোটবুক। ❤️

যেকোনও ডিটেলসের জন্য টোকা দিন ইনবক্সে।🌼

Today's delivery of our Eid Cards 🧡It is your last chance to grab them before Eid, except Dhaka and Rajshahi people! 🧡🧡H...
06/04/2024

Today's delivery of our Eid Cards 🧡

It is your last chance to grab them before Eid, except Dhaka and Rajshahi people! 🧡🧡

Hurry to get yours and spread the joy of Eid among your loved ones🧡🧡🧡

Our Eid Cards are ready to fly! DM quickly to get yours!!!🧡🧡🧡
05/04/2024

Our Eid Cards are ready to fly! DM quickly to get yours!!!🧡🧡🧡

আমাদের আজকের ঈদকার্ড ডেলিভারি। ঈদের কিন্তু আর বেশীদিন বাকি নেই, আপনার ঈদকার্ড পেতে দ্রুত অর্ডার করে ফেলুন। আর প্যাকেজিংট...
05/04/2024

আমাদের আজকের ঈদকার্ড ডেলিভারি। ঈদের কিন্তু আর বেশীদিন বাকি নেই, আপনার ঈদকার্ড পেতে দ্রুত অর্ডার করে ফেলুন। আর প্যাকেজিংটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু! 💛

ক্ষুদে ক্ষুদে সব ঈদকার্ডেরা কিন্তু অপেক্ষায় আছে আপনার স্বজনদের কাছে শুভেচ্ছাবার্তা পৌঁছে দেবার জন্য! দেরি না করে জলদি টো...
04/04/2024

ক্ষুদে ক্ষুদে সব ঈদকার্ডেরা কিন্তু অপেক্ষায় আছে আপনার স্বজনদের কাছে শুভেচ্ছাবার্তা পৌঁছে দেবার জন্য! দেরি না করে জলদি টোকা দিন ইনবক্সে।
ঈদকার্ড
সাইজ- ৪" x ৪"
দাম- প্রতিটা ১০০ টাকা। চারটার সেট নিলে দাম পড়বে ৩৬০ টাকা।
কুরিয়ার চার্জ- সারা বাংলাদেশে ৬০ টাকা।

কেমন আছেন সবাই? প্যাপিরাস বিরতিতে ছিলো বহুদিন, ইচ্ছাকৃত তেমন নয়... অনেকে খোঁজ নিয়েছেন, কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় তাদের...
03/04/2024

কেমন আছেন সবাই? প্যাপিরাস বিরতিতে ছিলো বহুদিন, ইচ্ছাকৃত তেমন নয়... অনেকে খোঁজ নিয়েছেন, কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় তাদের শখের জিনিসগুলো হাতে পৌঁছে দিতে পারিনি, সেজন্য আমরা আন্তরিকভাবে দু:খিত।
যাইহোক, আবার ফিরে আসার জন্য ঈদের চেয়ে খুশীর উপলক্ষ্য আর কীইবা হতে পারে? ছোটবেলার সেই ক্ষুদে ইদকার্ডকেই আমরা চেষ্টা করেছি নতুন মোড়কে উপস্থাপনের।
মোট চারটি ডিজাইনে পাবেন আমাদের এই ঈদকার্ড। "ফুলঝুরি", "রসুই", "মেহেদী" এবং "সালামি"। সবগুলোই আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই ছেলেবেলায়। সাথে প্রত্যেকটা কার্ডের সাথে পাবেন কাস্টোমাইজড খাম!

ঈদকার্ড
সাইজ- ৪" x ৪"
দাম- প্রতিটা ১০০ টাকা। চারটার সেট নিলে দাম পড়বে ৩৬০ টাকা।
কুরিয়ার চার্জ- সারা বাংলাদেশে ৬০ টাকা।

ঈদের যেহেতু আর বেশীদিন বাকি নেই সবাই ঝটপট অর্ডার করে ফেলুন আর প্রিয়জনকে জানান ঈদের শুভেচ্ছা!

পত্রিকা- প্যাপিরাসের নিজস্ব দ্বিতীয় নকশা। পুরোনো দিনের খবরের কাগজের আদলে বর কনের পরিচিতি ও আনুষঙ্গিক তথ্যাদি। সাথে মধুবন...
20/09/2022

পত্রিকা- প্যাপিরাসের নিজস্ব দ্বিতীয় নকশা। পুরোনো দিনের খবরের কাগজের আদলে বর কনের পরিচিতি ও আনুষঙ্গিক তথ্যাদি। সাথে মধুবনী চিত্রের আদলে পালকি ও কনে। থাকবে রঙ ও ছবি কাস্টোমাইজেশানের সুযোগ।

উল্লেখ্য, এই ডিজাইন সম্পূর্ণভাবে প্যাপিরাসের মেধাসম্পত্তি, ডিজাইন কপি না করার এবং আমাদেরকেও কোনও কার্ড হুবহু কপি করে বানিয়ে দিতে না বলার অনুরোধ রইলো সকলের কাছে। তবে আপনাদের কোনও আইডিয়া বা প্রিয় নকশা থাকলে সেখান থেকে পছন্দসই কার্ড বানিয়ে দেবার চেষ্টা থাকবে শতভাগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইনবক্সে।

হিজিবিজি- প্যাপিরাসের নিজস্ব প্রথম নকশা। পটচিত্রের আদলে বর-কনে এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে তাদের যাবতীয় পছন্দের জিনিসের ডুড...
20/09/2022

হিজিবিজি- প্যাপিরাসের নিজস্ব প্রথম নকশা। পটচিত্রের আদলে বর-কনে এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে তাদের যাবতীয় পছন্দের জিনিসের ডুডল, "হ্যারি পটার" থেকে শুরু করে "আজ রবিবার", অথবা পছন্দের গান ও কবিতার লাইন। সাথে খামটা ট্রেসিং পেপারের। নিজস্ব পছন্দ অনুযায়ী থাকবে রঙ ও ডিজাইন ও খাম কাস্টোমাইজেশানের সুযোগ।

উল্লেখ্য, এই ডিজাইন সম্পূর্ণভাবে প্যাপিরাসের মেধাসম্পত্তি, ডিজাইন কপি না করার এবং আমাদেরকেও কোনও কার্ড হুবহু কপি করে বানিয়ে দিতে না বলার অনুরোধ রইলো সকলের কাছে। তবে আপনাদের কোনও আইডিয়া বা প্রিয় নকশা থাকলে সেখান থেকে পছন্দসই কার্ড বানিয়ে দেবার চেষ্টা থাকবে শতভাগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইনবক্সে।

অনেকদিন হয়ে গেলো প্যাপিরাস থেকে নতুন কিছু পোস্ট দেয়া হয়না নানাবিধ কারণে, তাই বলে কাজ কিন্তু থেমে নেই। সামনেই শীতকাল, ভরপ...
20/09/2022

অনেকদিন হয়ে গেলো প্যাপিরাস থেকে নতুন কিছু পোস্ট দেয়া হয়না নানাবিধ কারণে, তাই বলে কাজ কিন্তু থেমে নেই। সামনেই শীতকাল, ভরপুর বিয়ের মৌসুম। আর তারই ধারাবাহিকতায় আমাদের নতুন সংযোজন এই কাস্টোমাইজেবল বিয়ের কার্ড। বিস্তারিত পোস্ট আসছে একটু বাদেই!

প্যাপিরাসের ফোন কাভার আপাতত এই সবগুলি ডিজাইনেই পাওয়া যাবে। প্রথমটা করেছিলাম নিতান্তই ব্যক্তিগত ব্যবহারের জন্য, যেকারণে ব...
01/02/2022

প্যাপিরাসের ফোন কাভার আপাতত এই সবগুলি ডিজাইনেই পাওয়া যাবে। প্রথমটা করেছিলাম নিতান্তই ব্যক্তিগত ব্যবহারের জন্য, যেকারণে বাকীগুলির বাস্তব ছবি দেয়া সম্ভব হচ্ছেনা এই মুহূর্তে।

Address

Rajshahi
6100

Telephone

+8801729910147

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্যাপিরাস - Papyrus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্যাপিরাস - Papyrus:

Share