Aye Naz

Aye Naz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aye Naz, Home decor, Rajshahi.

রাজশাহী ছেড়ে যাবো… অথচ মনে হয়এই শহরটা আমায় ছাড়বে তো?আট মাসের ভেতর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,শীতে থেমে গিয়ে, গরমে হা...
17/11/2025

রাজশাহী ছেড়ে যাবো… অথচ মনে হয়
এই শহরটা আমায় ছাড়বে তো?
আট মাসের ভেতর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,
শীতে থেমে গিয়ে, গরমে হাঁপিয়ে—
আমি যেন এই শহরের বুকের স্পন্দনটাকেই চিনে ফেলেছি।
অচেনা পথগুলোও আজ আপন হয়ে গেছে
নরম, অদৃশ্য এক টানে।

রাতের রাজশাহী—
নিভৃত অন্ধকারে আলো আর নীরবতার
অদ্ভুত এক প্রেম।
রাস্তার মোড়ে ছোট ছোট আলোগুলো
যেন শহরটার চোখের পলক,
যেখানে শান্তিও কথা বলে,
বিষণ্নতাও কবিতা হয়ে ওঠে।

সন্ধ্যার পদ্মার তীরে দাঁড়ালে
মনে হয় নদীটা যেন আমার সব কথা শুনে ফেলে—
হাওয়ার প্রতিটি ছোঁয়ায় বুকটা হালকা হয়ে যায়,
যেন কেউ নিঃশব্দে আশীর্বাদ করে দিচ্ছে।

আর ভোরের কুয়াশা…
সাদা চাদরে মোড়ানো এক পরীর দেশের মতো,
যেখানে প্রতিটি শ্বাসে আছে নতুন দিনের প্রতিশ্রুতি।
এমন কুয়াশা—যা মানুষকে অকারণে
আরো বেশি কোমল করে দেয়।

চলে যাবো ঠিকই, কিন্তু রাজশাহী—
তুমি আমার ভেতরে রয়ে যাবে
একটা ধীরে-ধীরে ঢুকে পড়া গভীর ভালোলাগা হয়ে।
হৃদয়ের কোনায় কোনায়
মায়ার নরম আলো হয়ে।

শীত শীত এই সময়টা অদ্ভুত! অক্টোবরের শেষ সূর্যাস্ত হয়ে গেলো। বাতাসে শীতের ঘ্রাণ যদিও এখনও এসে পৌঁছায়নি, তবুও তো নভেম্বর এস...
13/11/2025

শীত শীত এই সময়টা অদ্ভুত! অক্টোবরের শেষ সূর্যাস্ত হয়ে গেলো। বাতাসে শীতের ঘ্রাণ যদিও এখনও এসে পৌঁছায়নি, তবুও তো নভেম্বর এসে গেছে.. চোখের পলকে আরো একটা সৌরবর্ষ শেষ হতে চলেছে। এই নভেম্বর বড় বিচিত্র। শুরুতে উষ্ণ, মধ্যখানে ঈষদুষ্ণ আর শেষতক কুয়াশাঘেরা শীত! হয়তো আজকাল জলবায়ু পরিবর্তনের প্রভাবে এরকম হয়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষের মনে পড়ে তো নিশ্চয়ই..

প্রকৃতি আমাদের অবিচ্ছেদ্য অংশ।
নভেম্বরের প্রথম প্রহরে অঝোর বর্ষার মতো বিষন্নতা আর কিসে আসতে পারে? বসন্তে হয়তো..

ছবি: দিগন্ত জুড়ে থাকা স্থিরমতি অক্টোবরের পদ্মা , রাজশাহী।

31/07/2025
13/07/2025
The first drop of baishakh
13/07/2025

The first drop of baishakh

যেখানে বিষন্নতা নেই
13/07/2025

যেখানে বিষন্নতা নেই

আপনি যদি এক্সপেক্ট করেন জীবনে কোন ট্রমা থাকবেনা, বিপদ থাকবে না, নিজের প্রতি নিজের বিদ্বেষ আসবেনা, ভুল থাকবেনা, কোন ধাক্ক...
11/07/2025

আপনি যদি এক্সপেক্ট করেন জীবনে কোন ট্রমা থাকবেনা, বিপদ থাকবে না, নিজের প্রতি নিজের বিদ্বেষ আসবেনা, ভুল থাকবেনা, কোন ধাক্কা খাবেন না- এটা আপনার সবচেয়ে বড় ভুল ধারণা।

সুখের ঘটনা গুলোর পাশাপাশি ট্রমা, স্ট্রাগল, নাইটমেয়ার এগুলো আপনার জীবনের পার্ট। আপনার অভিজ্ঞতা, আপনাকে আরও ম্যাচিওরড বানানোর প্রসেস।

জীবনে এগুলো আসবেই, এবং যখন আসবে তখনই আপনি বুঝতে পারবেন মানুষ হিসেবে আপনি কিভাবে শেইপড হচ্ছেন।

জীবনের কঠিন সময়গুলোতে সবসময় কোন না কোন ভাল মানুষকে পাশে পেয়েছি আমি, যাদের সাথে মন খুলে কথা বলতে পেরেছি। মন হালকা করতে পেরেছি, কাঁদতে পেরেছি। হাজার ভুল করা স্বত্বেও তারা আমার মাথার উপর থেকে হাত সরিয়ে নেন নাই।

মানুষের জীবনের কঠিন সময় গুলোই আসলে ডিটারমাইন করে সে মানুষ হিসেবে আসলে কেমন। তুমি খারাপ পথটা বেছে নিয়ে নিজেকে ভাসিয়ে দিবে, নাকি ভাল পথটা বেছে নিয়ে মন শক্ত করে নিজেকে ঠিক রাখবে- এটা পুরোটাই তোমার সিদ্ধান্ত।

জীবনে কঠিন সময়, বিপদ আপদ, ভুলত্রুটি আমাকে কতটা ম্যাচিওর বানিয়েছে আমি জানিনা। মানুষ হিসেবে আমি এখনও অনেক নিচু কাতারে আছি। কিন্তু এটুকু চেষ্টা করেছি যেন জীবনের ট্রমা, ভুল ত্রুটি আমাকে আরও খারাপ, আরও অ্যারোগেন্ট, আরও কেয়ারলেস, আরও ইনসেনসিটিভ, আরও নিজের কাছে ছোট না বানায়।

একসময় নিজের মতামতকে একমাত্র সঠিক ভাবা মানুষ আমি নিজেই বলি, আমার মতামত ভুল হতে পারে।
আমি এখনও জাজমেন্টাল, এখনও অনেক হিপোক্রিসি আছে, কিন্তু এগুলো আমার নেই বলে বুকপাড়া দিয়ে চলার স্বভাব বাদ দিয়েছি।

প্রতিদিন নিজেকে একটু একটু করে ইম্প্রুভ করবো। নিজের মত। এবং চেষ্টা করবো ট্রমা গুলো, বিপদ গুলো, কঠিন সময় এবং হার্টব্রেকগুলো যেন আমাকে আরেকটু ভাল মানুষ বানায়।

সবাই ভাল থাকবেন

'এখনও কি প্রথম প্রেমের মতো পরশ বুলায় বৃষ্টিধারা এসে... '
10/07/2025

'এখনও কি প্রথম প্রেমের মতো
পরশ বুলায় বৃষ্টিধারা এসে... '

Address

Rajshahi
6000,6100, 6203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aye Naz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category