21/01/2024
নিখাদ আত্মোন্নয়নমূলক বই। পশ্চিমে এ ধরনের বই প্রচুর। ওখানে এসব বইয়ের কাটতিও থাকে অনেক। বাংলায় সে তুলনায় এই ধরনের বই আঙুলের কড়াতে গোনা যাবে। পশ্চিমা সমাজের বাইরের মেকআপটা নিলেও ভেতরের সৌন্দর্যটা নিতে বড়ো অনীহা আমাদের।
এ ধরনের বইগুলো শতভাগ প্রাকটিক্যাল বা বাস্তবসম্মত। কীভাবে কী করবেন, কীভাবে নিজের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে উন্নত করবেন,তা-ই হাতে-কলমে বলা।
বাবা-মা হারানো ইয়াতিম শিশুর সাথে কখনো কি পাঁচ বছরের ইয়াতিম মুহাম্মাদ ﷺ-এর বন্ধুত্ব গড়ে দিতে পেরেছেন? আমাদের টিনএজ প্রজন্ম একুশ শতকের আজকের দিনে এসে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, কিশোর মুহাম্মাদ ﷺ সাড়ে চোদ্দোশো বছর আগে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জ সামলিয়েছেন দারুণভাবে।তিনি তারুণ্যের সংকট মোকাবিলা করেছেন, তারুণ্যের রক্ত ও শক্তি পরিশীলিত সমাজ গঠনে কাজে লাগিয়েছেন। আজকের তরুণরা সেদিনের যুবক মুহাম্মাদ ﷺ-কে পড়ে ইমপ্রেস না হয়ে পারবেই না!
নবুয়তের আগেই একজন ক্রিয়াশীল ইফেক্টিভ মানুষ হিসেবে সমাজে জায়গা করে নেওয়া মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ত্রিশের কোঠার টগবগে মানুষগুলোর রোল মডেল না হয়ে কি পারে? নবুয়তের পরের নবিজি ﷺ-এর যাপিত জীবন,কর্মপদ্ধতি আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তো অতুলনীয়, অসাধারণ!
আল্লাহ রাব্বুল আলামিন বলেন—
❝আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে ভালো ভালো উদাহরণ ।❞ সূরা আহযাব : ২
বই : বি স্মার্ট উইথ মুহাম্মাদ ﷺ
লেখক : ড. হিশাম আল আওয়াদি
অনুবাদক : মাসুদ শরীফ
প্রকাশনায় : গার্ডিয়ান পাবলিকেশন্স
অনলাইন পরিবেশক: www.rokomari.com
হার্ডকভার মূল্য : ১৭৫.০০
পেপারব্যাক মূল্য : ১৫০.০০
💝✨ ﷺ