19/04/2026
আজকে সকালটা আমার জন্য অনেক কষ্টের ছিল।
একটা মানুষ মারা গেছে শুনলাম, আর পরে সেই একই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার রক্তে নিজের চোখে দেখলাম।
সত্যি বলতে, আমি এখনো খুব ট্রমাটাইজড।
আমরা প্রতিদিন কত স্বাভাবিকভাবে জীবনটা কাটাই, কত প্ল্যান করি… কিন্তু জীবন যে কতটা অনিশ্চিত, সেটা আজ আবার বুঝলাম।
এক মুহূর্তে সবকিছু শেষ হয়ে যেতে পারে।
জানি, জীবনের শেষ গন্তব্য মৃত্যু—কিন্তু এভাবে হঠাৎ সামনে থেকে দেখাটা অনেক কঠিন।
আজ তাই আর কোনো কনটেন্ট দিতে পারছি না।
মনটা খুব খারাপ হয়ে আছে।
© Hafsa's color Touch